• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“গদ্দার” ঋতব্রত ব্যানার্জী এবং সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কার করলেন মমতা ব্যানার্জি ; তৃণমূলের বিধায়ক সংখ্যা দাঁড়াল ২৮ জনে 

Eidin by Eidin
June 1, 2026
in কলকাতা, রাজ্যের খবর
“গদ্দার” ঋতব্রত ব্যানার্জী এবং সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কার করলেন মমতা ব্যানার্জি ; তৃণমূলের বিধায়ক সংখ্যা দাঁড়াল ২৮ জনে 
5
SHARES
68
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০১ জুন : “গদ্দার” আখ্যা দিয়ে তৃণমূল বিধায়ক ঋতব্রত ব্যানার্জী এবং সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কার করলেন মমতা ব্যানার্জি । তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে । বিশেষ করে ঋতব্রতের উপর চরম ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো । তিনি হাওড়ার মানুষের কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলেছেন, ‘যারা মানুষের ভোট নিয়ে গদ্দারি করছেন, তাদের আপনারা জিতিয়েছেন। এমন একজন অন্যের কথায় সিদ্ধান্ত নিচ্ছেন, যিনি আগে সিপিএম করতেন। তিনি সম্পূর্ণ নীতিহীন একজন ব্যক্তি। আমাদের ভুল হয়েছে তাকে টিকিট দেওয়া। সে পায়ে পড়েছিল বলেই আমরা তাকে সুযোগ দিয়েছিলাম। সেদিন সিপিএম তার বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছিল, তা ঠিকই ছিল। আমরা তাকে ক্ষমা করে হাওড়ায় দাঁড় করিয়েছিলাম, কিন্তু সে সেখানকার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল।’ 

মমতার অভিযোগ,’এই দুই নেতা নিয়মিত বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন এবং গেরুয়া শিবিরের নির্দেশে তৃণমূলকে ভয় দেখানোর চেষ্টা করছেন। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই দল তাঁদের বিরুদ্ধে এই কড়া শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।’ সেই সাথে 

হাওড়াবাসীর উদ্দেশে বলেন,’আজ আমি হাওড়ার মানুষের কাছে হাতজোড় করে ক্ষমা চাইছি। আমরা এমন একজনকে সুযোগ দিয়েছিলাম, যে বিশ্বাসের মর্যাদা রাখেনি।’ 

উল্লেখ্য,ঘটনার সূত্রপাত সই জালিয়াতি কান্ডকে কেন্দ্র করে । তৃণমূলের তরফে রাজ্যপালের কাছে দলীয় বিধায়কদের স্বাক্ষরিত একটি আবেদন জমা দেওয়া হয়েছিল বিধানসভার বিরোধী দলনেতা বাছার জন্য৷ তাতে বহিষ্কৃত দুই বিধায়কের স্বাক্ষরও ছিল। কিন্তু গত ২৭ মে দুই বিধায়ক বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারিকে একটা চিঠি পাঠিয়ে জানিয়ে দেন যে ওই আবেদনপত্রের স্বাক্ষর তাদের নয় । শুধু তাই নয়, তারা আরও দাবি করেন যেআরও অন্তত ১৪ জনের স্বাক্ষর জালিয়াতি করা হয়েছে । যা নিয়ে চরম বিপাকে পড়ে যান মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি ।  এই সই জালিয়াতি মামলার তদন্ত ভার এখন সিআইডি-এর হাতে । ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে তলব করেছিল সি আইডি । আজ তার হাজিরা দেওয়ার কথা ছিল । কিন্তু তিনি অসুস্থতার কারন দেখিয়ে হাজিরা এড়িয়ে গেছেন । এরই মাঝে দুই বিধায়ককে দল থেকে বহিষ্কার করলেন তৃণমূল সুপ্রিমো । ফলে বর্তমানে তৃণমূলের বিধায়ক সংখ্যা দাঁড়াল ২৮ জনে ।। 

Tags: Bengal PoliticsKolkataTMCWestbengal
Previous Post

সজলধারা প্রকল্পে সরকারি পাম্প চুরির অভিযোগে গ্রেপ্তার মঙ্গলকোটের ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি মাসাদুল রহমান

Next Post

তামিলনাড়ুর প্রাক্তন সভাপতি কে. আন্নামালাই বিজেপি ছাড়ছেন 

Next Post
তামিলনাড়ুর প্রাক্তন সভাপতি কে. আন্নামালাই বিজেপি ছাড়ছেন 

তামিলনাড়ুর প্রাক্তন সভাপতি কে. আন্নামালাই বিজেপি ছাড়ছেন 

No Result
View All Result

Recent Posts

  • বহরমপুরে স্কুল গাড়িতে ট্রেনের ধাক্কা,নিহত ৩ পড়ুয়া, আহত একাধিক
  • শিক্ষক আমিনুল ইসলাম দ্বারা এক ছাত্রী ধর্ষিতা হওয়ার পর আসামের বোঙ্গাইগাঁও জেলায় একটি মাদ্রাসা সিল করে দিল প্রশাসন 
  • এফসিআরএ সংশোধনী বিল আনায় শুধু মার্কিন ডিপস্টেট নয়, কংগ্রেসও ব্যাপক ক্ষুব্ধ ; এই বিলের বিরুদ্ধে ২১শে জুলাই রাজ্যব্যাপী প্রতিবাদের ঘোষণা করেছে মিজোরাম কংগ্রেস
  • বসিরহাটের খারিজি মাদ্রাসায় তল্লাশি চালিয়ে চাঞ্চল্যকর তথ্য পেলো তদন্তকারী দল  
  • দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, মানসিক শান্তি ও দৈবী সুরক্ষার জন্য যজুর্বেদের একটি পবিত্র ও শক্তিশালী বৈদিক স্তোত্র
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.