এইদিন ওয়েবডেস্ক,হুগলি,৩১ মে : তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক ব্যানার্জির পর এবার হুগলি জেলার শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জিকে গনরোষের মুখে পড়তে হল । অভিষেক ব্যানার্জির উপর হামলার প্রতিবাদে আজ রবিবার সকালে হুগলি জেলার চণ্ডীতলা থানায় ডেপুটেশন জমা দিতে গিয়েছিলেন কল্যাণ । সেই সময় কেউ তার মাথা লক্ষ্য করে দূর থেকে ঢিল ছোড়ে বলে অভিযোগ । চোট পেয়ে তিনি মাটিতে পড়ে যান। তাঁকে হেনস্থা করার অভিযোগও উঠেছে। এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল । তবে অভিযোগ অস্বীকার করেছে শাসকদল বিজেপি ।
শনিবার সোনারপুরে সাধারণ মানুষের ব্যাপক রোষের মুখে পড়তে হয় অভিষেক ব্যানার্জিকে । তাকে ধাক্কাধাক্কি ও চড়থাপ্পড় পর্যন্ত মারা হয় । মহিলারা অভিষেককে লক্ষ্য করে ডিম ছোড়েন। তাকে শহরের নামি হাসপাতালে ভর্তি করা হয় । সেই ঘটনার প্রতিবাদে আজ তৃণমূলের কর্মীদের সাথে চণ্ডীতলা থানায় ডেপুটেশন জমা দিতে গিয়েছিলেন কল্যান । থানার সামনে বসে তিনি যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই সময় তাঁকে কালো পতাকা দেখানো হয় বলে অভিযোগ। “চোর চোর” স্লোগানও ওঠে । কল্যাণের দাবি, সেই সময় তাঁকে লক্ষ্য করে দূর থেকে ঢিল ছোড়া হয়। ঢিলটি তার মাথায় আঘাত লাগে । তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ‘খুনি মুখ্যমন্ত্রী’ হিসাবে অবিহিত করেন এবং পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন ।।
