• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

শুভেন্দু অধিকারীকে হেনস্থা করা প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চ্যাটার্জিকে সরকারি ত্রাণ চুরির অভিযোগে গ্রেপ্তার করল পুলিশ ; বাড়ি থেকে উদ্ধার প্রচুর ত্রিপল, কম্বল ও শাড়ি 

Eidin by Eidin
May 31, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
শুভেন্দু অধিকারীকে হেনস্থা করা প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চ্যাটার্জিকে সরকারি ত্রাণ চুরির অভিযোগে গ্রেপ্তার করল পুলিশ ; বাড়ি থেকে উদ্ধার প্রচুর ত্রিপল, কম্বল ও শাড়ি 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),৩১ মে : বছর দুয়েক আগে বিধানসভার লবিতে রাজ্যের তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে  রীতিমতো অপমানজনক আচরণ করেছিলেন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় । তিনি সেদিন শুভেন্দু অধিকারীর প্রতি কার্যত মারমুখী হয়েছিলেন । আজ রবিবার সেই তপন চট্টোপাধ্যায়কে সরকারি ত্রাণসামগ্রী চুরির অভিযোগে গ্রেপ্তার করল পূর্বস্থলী থানার পুলিশ । পাশাপাশি পূর্বস্থলী অতিরিক্ত জেলা সাব রেজিস্ট্রি অফিসের পাশে তপন চ্যাটার্জির বাড়ি সংলগ্ন অফিস থেকে ত্রিপল,কম্বল,শাড়ি সহ বিপুল পরিমান সরকারি ত্রাণসামগ্রী উদ্ধার হয় । এদিকে পুলিশ পূর্বস্থলী উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ককে গাড়িতে থানায় নিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা “চোর চোর” শ্লোগান তোলেন । 

জানা গেছে,পূর্বস্থলী -১ ব্লকের নাদনঘাট থানার বেতপুকুর গ্রামের বাসিন্দা জনৈক প্রানকৃষ্ণ দেবনাথের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নিয়েছে পুলিশ । প্রানকৃষ্ণবাবু গতকাল শনিবার, পুলিশের কাছে একটা লিখিত অভিযোগ জানান, তিনি বিশস্ত সূত্রে জানতে পেরেছেন যে পূর্বস্থলী গ্রামপঞ্চায়েতের বৈদিকপাড়ার বাসিন্দা প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চ্যাটার্জী তার বাসস্থান ও বাড়ি সংলগ্ন অফিসের উপরের ঘরে পূর্বস্থলী ২ পঞ্চায়েত সমিতির শতাধিক সরকারি ছাপ দেওয়া ত্রিপল ও কম্বল, কাপড় প্রভৃতি জিনিসপত্র মজুত করে রেখেছে ।যা বহুদিন আগে পাটুলী বিডিও অফিসের (পঞ্চায়েত সমিতির) স্টোররুম থেকে চুরি করা হয় এবং বিধায়কের ক্ষমতার অপব্যাবহার করে, নিজের বাড়িতে লুকিয়ে রেখেছেন এই তপন চ্যাটার্জী। অনেকে এই বেআইনি কাজের বিষয়ে জানলেও, কেই প্রতিবাদ করতে বা পুলিশে জানানোর সাহস পায়নি ।’ তিনি প্রাক্তন বিধায়কের বাড়িতে তল্লাশির জন্য দাবি জানান । এরপর আজ সকালে তপন চ্যাটার্জির বাড়িতে পুলিশ তল্লাশি অভিযান শুরু করলে বিপুল পরিমান সরকারি ত্রাণসামগ্রী উদ্ধার হয় । ঘটনাকে ঘিরে তোলপাড় পড়ে গেছে এলাকায় । 

প্রসঙ্গত,২০২৪ সালের ২৪ জুলাই বিধানসভার লবিতে রাজ্যের তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তুমুল বাগ্‌বিতণ্ডায় জড়ান পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। কার্যত তিনি মারমুখী হয়ে ওঠেন । শুভেন্দু তাঁর মেয়ের শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা প্রচার করেছেন, এই অভিযোগ তুলে তপনবাবু তাঁর দিকে তেড়ে যান এবং তাঁকে হেনস্থা করেন । 

আসলে বিগত লোকসভা ভোটের সময় পূর্বস্থলীতে নির্বাচনী জনসভায় শুভেন্দু অধিকারী তাঁর মেয়ের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এতে চরম ক্ষিপ্ত হন তপন চ্যাটার্জি । ঘটনার দিন বিজেপি বিধায়কদের সঙ্গে বিধানসভা থেকে ওয়াকআউট করার সময় শুভেন্দু অধিকারীর মুখোমুখি হন তপন চ্যাটার্জী । আর শুভেন্দুর মুখোমুখি হওয়ার পর তপনকে আঙুল উুঁচিয়ে উচ্চস্বরে জিজ্ঞাসা করতে শোনা যায়, তাঁর মেয়ের স্নাতকোত্তর ডিগ্রি থাকা সত্ত্বেও তিনি কেন তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা ছড়িয়েছেন যে সে কেবল মাধ্যমিক পাশ। শুভেন্দু  অধিকারীকে তাঁর সহযোগীদের তপন চ্যাটার্জীর কথাবার্তা রেকর্ড করতে বলতে দেখা যায়। শুভেন্দু তখন অভিযোগ করেন যে বাগ্‌বিতণ্ডা পর্বের সময়েই তাঁকে শারীরিক ভাবে হেনস্থা করেছেন তপন চ্যাটার্জি ।  বিধানসভার ভিতরে ও বাইরে হেনস্থা করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন ।। 

Tags: District NewsPurbostholi's Former TMC MLA Tapan Chatterjee ArrestedRelief Goods RecoverdWestbengal
Previous Post

এই ৭ জনকে ঘুম থেকে জাগাতে নিষেধ করেছেন আচার্য চানক্য

No Result
View All Result

Recent Posts

  • শুভেন্দু অধিকারীকে হেনস্থা করা প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চ্যাটার্জিকে সরকারি ত্রাণ চুরির অভিযোগে গ্রেপ্তার করল পুলিশ ; বাড়ি থেকে উদ্ধার প্রচুর ত্রিপল, কম্বল ও শাড়ি 
  • এই ৭ জনকে ঘুম থেকে জাগাতে নিষেধ করেছেন আচার্য চানক্য
  • বিবাহ আইনে মেয়েদের বয়সসীমা তুলে দিয়েছে তালিবান, শিশু কন্যাদের বিয়ের বিষয়ে বিভিন্ন দেশের ইসলামিক পন্ডিতের বক্তব্য শুনলে চমকে যাবেন 
  • প্রতিদিন ৫ থেকে ১০ হাজার অবৈধ বাংলাদেশি পশ্চিমবঙ্গ ছেড়ে পালাচ্ছে : অমিত শাহ 
  • ট্রায়ালের সেমিফাইনালে মীনাক্ষী গোয়াতের কাছে পরাজয়, এশিয়ান গেমসে খেলার স্বপ্ন ভেঙে গেল  ভিনেশ ফোগাটের 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.