• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বার্নপুরে ইস্পাত কারখানার জমিতে অবৈধভাবে নির্মিত তৃণমূল কাউন্সিলরের পার্টি অফিস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল কর্তৃপক্ষ 

Eidin by Eidin
May 25, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
বার্নপুরে ইস্পাত কারখানার জমিতে অবৈধভাবে নির্মিত তৃণমূল কাউন্সিলরের পার্টি অফিস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল কর্তৃপক্ষ 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,আসানসোল,২৫ মে  : পশ্চিম বর্ধমানের ইস্পাত নগরী বার্নপুরে একের পর এক বেআইনি নির্মাণের বিরুদ্ধে শুরু হয়েছে বুলডোজার অভিযান। সেল (SAIL) আইএসপি- এর জায়গায় অবৈধভাবে নির্মিত আসানসোল পুরনিগমের ৭৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার কাঞ্চন মুখোপাধ্যায়ের পার্টি অফিস বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে । ইস্পাত কারখানা কর্তৃপক্ষের দাবি, কারখানা চত্বরের নিজস্ব জমিতে এই অফিসগুলি সম্পূর্ণ বেআইনিভাবে তৈরি করা হয়েছিল। সেল আইএসপি বা ইস্কো কারখানা কর্তৃপক্ষ তাদের জমিতে নির্মিত তৃণমূল কংগ্রেসের একাধিক পার্টি অফিস ভেঙে দিতে শুরু করায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও কাউন্সিলার এই বুলডোজার অভিযানের তেমন বিরোধ করেননি । শুধু জানান যে রবিবার বিকেলে আইএসপি কর্তৃপক্ষ হঠাৎ এসে তাকে অফিস খালি করার নির্দেশ দেয়। তিনি জিনিসপত্র সরানোর জন্য ৩-৪ দিনের সময় চেয়েছিলেন । কিন্তু সোমবার সকালেই বুলডোজার দিয়ে অফিসটি ভেঙে দেওয়া হয়েছে । যদিও রাজ্যের ‘উন্নয়নের স্বার্থে’ ইস্পাত কারখানা কর্তৃপক্ষের এই পদক্ষেপের বিরোধিতা করেননি তিনি । 

অন্যদিকে, আইএসপি কর্তৃপক্ষ জানিয়েছে যে সম্পূর্ণ নিয়ম মেনেই অবৈধ নির্মাণ উচ্ছেদের কাজ চলছে। তাদের জমিতে বেআইনিভাবে গড়ে ওঠা সমস্ত নির্মাণ ধাপে ধাপে সরানো হবে।উল্লেখ্য, এর আগেও বার্নপুর এলাকায় তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র-সহ একাধিক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বুলডোজার চালিয়েছে আইএসপি কর্তৃপক্ষ।।

Previous Post

আসাম বিধানসভায় পেশ করা হল অভিন্ন দেওয়ানি বিধি ; বিরোধিতা করল কংগ্রেস

Next Post

জগাছায় ৪ সন্তানকে নিয়ে সংসার ফেঁদে বসা বাংলাদেশি দম্পতি গ্রেপ্তার  : তৃণমূলের জমানায়  অনুপ্রবেশ, ভুয়ো নথি দেখিয়ে বানিয়ে নেয় রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং পাসপোর্ট 

Next Post
জগাছায় ৪ সন্তানকে নিয়ে সংসার ফেঁদে বসা বাংলাদেশি দম্পতি গ্রেপ্তার  : তৃণমূলের জমানায়  অনুপ্রবেশ, ভুয়ো নথি দেখিয়ে বানিয়ে নেয় রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং পাসপোর্ট 

জগাছায় ৪ সন্তানকে নিয়ে সংসার ফেঁদে বসা বাংলাদেশি দম্পতি গ্রেপ্তার  : তৃণমূলের জমানায়  অনুপ্রবেশ, ভুয়ো নথি দেখিয়ে বানিয়ে নেয় রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং পাসপোর্ট 

No Result
View All Result

Recent Posts

  • মালদায় চালু হয়ে গেল জেলার প্রথম “হোল্ডিং সেন্টার”, প্রথম দিনেই রাখা হয়েছে ৩ বাংলাদেশি মহিলা ও তাদের ৬ নাবালক সন্তানকে   
  • জগাছায় ৪ সন্তানকে নিয়ে সংসার ফেঁদে বসা বাংলাদেশি দম্পতি গ্রেপ্তার  : তৃণমূলের জমানায়  অনুপ্রবেশ, ভুয়ো নথি দেখিয়ে বানিয়ে নেয় রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং পাসপোর্ট 
  • বার্নপুরে ইস্পাত কারখানার জমিতে অবৈধভাবে নির্মিত তৃণমূল কাউন্সিলরের পার্টি অফিস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল কর্তৃপক্ষ 
  • আসাম বিধানসভায় পেশ করা হল অভিন্ন দেওয়ানি বিধি ; বিরোধিতা করল কংগ্রেস
  • সোনা পাপ্পুদের প্রতারণায় গৃহহীন বৃদ্ধ দম্পতি থেকে শুরু করে চাকুরীহারা, ‘জনতার দরবারে’ অভিযোগ গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.