এইদিন ওয়েবডেস্ক,হাওড়া,২৫ মে : রাজ্যে শাসনক্ষমতায় তখন তৃণমূল কংগ্রেস । দিকে দিকে শাসকদলের নেতানেত্রীরা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতীয় পরিচয়পত্র বানিয়ে দেওয়ার জন্য প্রকাশ্যে আহ্বান জানাচ্ছেন ! সেই সুযোগে অবৈধভাবে সীমান্ত টপকে ঢুকে পড়েন এক বাংলাদেশি দম্পতি । শাসকদলের সৌজন্যে ভুয়ো নথি দেখিয়ে বানিয়ে ফেলে রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং পাসপোর্ট । তারপর জমিয়ে সংসার । জন্ম হয় ৪ সন্তানের । কিন্তু গোল বাধে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া । ইতিমধ্যে রাজ্যের শাসন ক্ষমতার পরিবর্তন হয় । নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিএসএফ-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন । শেষ পর্যন্ত রবিবার রাতে ওই বাংলাদেশি দম্পতিকে গ্রেপ্তার করে হাওড়া জেলার জগাছা থানার পুলিশ । ছিল তাদের ৪ শিশু। আটক চার শিশুর মধ্যে দুজনের বয়স ৭ এর বেশি হওয়ায় তাদেরকে পাঠানো হয় লিলুয়া হোমে। বাকি দুজনের বয়স সাতের কম হওয়ায় তারা বাবা-মায়ের সঙ্গে রাখার অনুমতি দেওয়া হয়।
পুলিশ জানতে পেরেছে, ওই বাংলাদেশি দম্পতির নাম রমজান গাজী (৩৬) এবং আরিফা বেগম (৩৪)। তারা বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা। বছর ১৪ আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে আসে তারা । দালালদের মোটা টাকা দিয়ে এই রাজ্যে তারা ঢোকে। এরপরই জগাছা থানার অন্তর্গত উনসানি মাঝেরপাড়াতে থাকতে শুরু করে। রমজান এলাকায় ডাব এবং তাল বিক্রি করত। ২০১৪ সালের পর ওই দম্পতি নকল কাগজপত্র দেখিয়ে রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং পাসপোর্ট বানিয়ে ফেলে । এমনকি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তারা ভোটও দেয় । কিন্তু এসআইআর প্রক্রিয়ায় তাদের নাম বাতিল হওয়ায় এবারের বিধানসভা ভোট তারা দিতে পারেনি।
পুলিস সূত্রে খবর, বছর ১৪ আগে সীমান্ত পেরিয়ে ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে আসে রমজান গাজী এবং আরিফা বেগম। দালালদের মোটা টাকা দিয়ে এই রাজ্যে তারা ঢোকে। এরপরই জগাছা থানার অন্তর্গত উনসানি মাঝেরপাড়াতে থাকতে শুরু করে। রমজান এলাকায় ডাব এবং তাল বিক্রি করত। ২০১৪ সালের পর ওই দম্পতি নকল কাগজপত্র দেখিয়ে রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং পাসপোর্ট করিয়ে নেন। এমনকি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তারা ভোট দেন। কিন্তু এসআইআর প্রক্রিয়ায় তাদের নাম বাতিল হওয়ায় এবারের বিধানসভা ভোট তারা দিতে পারেনি। গতকাল রাতে জগাছা থানার পুলিস বেআইনি অনুপ্রবেশের কারণে ওই দম্পতিকে তাদের গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন এন্ড ফরেনার্স এক্টে মামলা শুরু করেছে পুলিস। আজ তাদের হাওড়া আদালতে তোলা হয়।
জানা গেছে,সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রবিবার রাতে পুলিশ মাঝেরপাড়া এলাকায় আচমকা অভিযান চালায়। পুলিশ জিজ্ঞাসাবাদ করলে দম্পতির কথাবার্তায় বিভিন্ন অসঙ্গতি ধরা পড়ে । এরপর তাদের নথিপত্র খতিয়ে দেখার পর জালিয়াতির বিষয়টি সামনে আসতেই পুলিশ তাঁদের গ্রেফতার করে ।ধৃত বাংলাদেশি দম্পতিকে হাওড়া জেলা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ।।
