• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

হেপাজতে থাকা তৃণমূল নেতা শেখ সাহাবুদ্দিনকে সঙ্গে নিয়ে বাড়িতে পুলিশের সার্জিক্যাল স্ট্রাইক,উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ

Eidin by Eidin
May 19, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
হেপাজতে থাকা তৃণমূল নেতা শেখ সাহাবুদ্দিনকে সঙ্গে নিয়ে বাড়িতে পুলিশের সার্জিক্যাল স্ট্রাইক,উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৯ মে  : পুলিশ হেফাজতে থাকা ডাকাবুকো তৃণমূল নেতাকে সঙ্গে নিয়ে তদন্তকারীরা তাঁর বাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হল আগ্নেয়াস্ত্র সহ চার রাউন্ড কার্তুজ।ধৃত ওই তৃণমূল নেতার নাম শেখ সাহাবুদ্দিন ওরফে দানি।তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বেরুগ্রাম অঞ্চলের চক্ষণজাদি গ্রামে। তিনি বেরুগ্রম অঞ্চল তৃণমূলের সভাপতি এবং বেরুগ্রাম পঞ্চায়েতের সদস্য। হেপাজতের মেয়াদ শেষ হওয়ায় পুলিশ সোমবার সাহাবুদ্দিনকে পেশ করে বর্ধমান আদালতে।বিচারক তাকে জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে,জামালপুরের বিজেপি নেতা গৌরসুন্দর মণ্ডলকে মারধর ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে শেখ সাহাবুদ্দিন, তাবারক আলি মণ্ডল, আজাদ রহমাান সহ একাধীক তৃণমূল নেতার বিরুদ্ধে। তা নিয়ে দায়ের হওয়া মামলার ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ গত ১৩ মে সাহাবুদ্দিন এবং তাবারককে গ্রেপ্তার করে। তাদের বর্ধমান আদালতে পেশ করে। আগ্নেআস্ত্র উদ্ধার ও বাকি অভিযুক্তদের খোঁজ পেতে পুলিশ এই দুই ধৃতকে নিজেদের হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায়। বিচারক দুই ধৃতকে পাঁচ দিন পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দেন। এর ঠিক একদিন বাদেই পুলিশ আজাদ রহমানকে গ্রেপ্তার করে। তাঁকেও বর্ধমান আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেপাজতে নেয় । জানা গিয়েছে ,২০২৬ বিধানসভা নির্বাচনের কয়েকমাশ আগে পুলিশের উপর হামলা এবং পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনাতেও দানিকে মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিত করে মামলা রুজু করেছিল পুলিশ। 

এসডিপিও (বর্ধমান দক্ষিণ) অভিষেক মণ্ডল জানিয়েছেন,’পুলিশ হেপাজতে থাকা শেখ সাহাবুদ্দিন ওরফে দানিকে সঙ্গে নিয়ে চক্ষণজাদি গ্রামে তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে দানি  বাড়ি থেকে একটি বেআইনি আগ্নেয়াস্ত্র ও চার রাউণ্ড কার্তুজ উদ্ধার হয়েছে ।’ 

এদিকে ডাকাবুকো তৃণমূল নেতা শেখ সাহাবুদ্দিন ওরফে দানির বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হওয়ার ঘটনা জানাজানি হতেই জামালপুরের রাজনৈতিক মহলে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। এ নিয়ে জামালপুরের বিজেপি নেতা অজয় ডকাল বলেন,তৃণমূল হচ্ছে দুস্কৃতি ও  তোলাবাজদের দল। তাই তৃণমূল  নেতাদের বাড়ি থেকে আগ্নেআস্ত্র উদ্ধার হবে এটাই স্বাভাবিক। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারির নির্দেশে পুলিশ এখন সারা বাংলা জুড়ে বেআইনি অস্ত্র উদ্ধারের  অভিযান চালাচ্ছে। আগামী দিন রাজের আর কোন কোন নেতার বাড়ি থেকে কি কি আগ্নেআস্তর উদ্ধার হয় তা দেখার জন্য রাজ্যবাসী মুখিয়ে আছে ।। 

Tags: BurdwanDistrict NewsWestbengal
Previous Post

মসজিদ ও ইসলামিক স্কুলে গুলি চালিয়ে আত্মহত্যা করল দুই মার্কিন কিশোর, মৃত্যু হয়েছে আরও ৩ জনের  

Next Post

তুরস্কের ইস্তাম্বুলে অল্প খরচে সুন্দর দাঁত বানাতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়লেন ব্রিটিশ  মডেল, প্রবল দুর্গন্ধ এবং হাঙরের মতো দাঁত নিয়ে এখন তিনি গৃহবন্দী 

Next Post
তুরস্কের ইস্তাম্বুলে অল্প খরচে সুন্দর দাঁত বানাতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়লেন ব্রিটিশ  মডেল, প্রবল দুর্গন্ধ এবং হাঙরের মতো দাঁত নিয়ে এখন তিনি গৃহবন্দী 

তুরস্কের ইস্তাম্বুলে অল্প খরচে সুন্দর দাঁত বানাতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়লেন ব্রিটিশ  মডেল, প্রবল দুর্গন্ধ এবং হাঙরের মতো দাঁত নিয়ে এখন তিনি গৃহবন্দী 

No Result
View All Result

Recent Posts

  • তুরস্কের ইস্তাম্বুলে অল্প খরচে সুন্দর দাঁত বানাতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়লেন ব্রিটিশ  মডেল, প্রবল দুর্গন্ধ এবং হাঙরের মতো দাঁত নিয়ে এখন তিনি গৃহবন্দী 
  • হেপাজতে থাকা তৃণমূল নেতা শেখ সাহাবুদ্দিনকে সঙ্গে নিয়ে বাড়িতে পুলিশের সার্জিক্যাল স্ট্রাইক,উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
  • মসজিদ ও ইসলামিক স্কুলে গুলি চালিয়ে আত্মহত্যা করল দুই মার্কিন কিশোর, মৃত্যু হয়েছে আরও ৩ জনের  
  • তত্ত্ববোধ : মানুষের প্রকৃত পরিচয় জানার পথনির্দেশিকা দিয়েছেন আচার্য আদি শংকরাচার্য
  • সঞ্জু স্যামসন ও হেনরিক ক্লাসেনের মধ্যে তীব্র বাকবিতণ্ডায় উত্তপ্ত হয়ে উঠল চেন্নাই ও হায়দ্রাবাদের ম্যাচ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.