• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“পার্ক সার্কাসের মত ঘটনা ফের ঘটালে আমার থেকে খারাপ পুলিশ মন্ত্রী কেউ হবে না” : দাঙ্গাবাজদের ‘লাস্ট ওয়ার্নিং’ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

Eidin by Eidin
May 18, 2026
in কলকাতা, রাজ্যের খবর
“পার্ক সার্কাসের মত ঘটনা ফের ঘটালে আমার থেকে খারাপ পুলিশ মন্ত্রী কেউ হবে না” : দাঙ্গাবাজদের ‘লাস্ট ওয়ার্নিং’ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৮ মে : তিলজলায় বেআইনি নির্মাণ বুলডোজার দিয়ে ভাঙার প্রতিবাদের নামে গতকাল পার্ক সার্কাস সেভেন পয়েন্টে বেআইনি জমায়েত করেছিল মুসলিম সম্প্রদায়ের মানুষ । রাস্তা অবরোধের চেষ্টা করা হয় । পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। ইটবৃষ্টি করে। পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর করা হয়। ভাঙচুর করা হয় যাত্রীবাহী বাসও । হামলায় জখম হয়েছেন একাধিক পুলিশকর্মী ও সিআরপিএফ জওয়ান । আজ সোমবার কলকাতা পুলিশের সাউথ ইস্ট ডিভিশনের কার্যালয়ে আহত পুলিশকর্মী ও সিআরপিএফ জওয়ানদের স্বাস্থ্যের খোঁজ নিতে যান মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী । পরে বাইরে এসে দাঙ্গাবাজদের সতর্ক করে দিয়ে তিনি বলেছেন,”পার্ক সার্কাসের মত ঘটনা ফের ঘটালে আমার থেকে খারাপ পুলিশ মন্ত্রী কেউ হবে না” । পাশাপাশি তিনি দাঙ্গাবাজদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপের প্রশংসাও করেছেন । 

মুখ্যমন্ত্রী বলেন,’আপনারা আইন মোতাবেক সংশ্লিষ্ট থানার আইসি/ওসিদের কাছে আবেদন করতে পারেন৷ কিন্তু হঠাৎ করে কিছু লোককে জড়ো করে পাথর ছোড়া, এটা শ্রীনগরেও বন্ধ হয়ে গেছে, পশ্চিমবঙ্গ বা কলকাতাতেও বন্ধ হওয়া উচিত।’ তিনি বলেন,এখানে গতকাল কয়েকজন পুলিশ এবং সিআরপিএফ বন্ধু আহত হয়েছেন৷’ তিনি জানান, আহতরা হলেন চিত্রদ্বীপ পান্ডে, বেনিয়াপুকুর থানার ইনস্পেকটর রাজেশ কুমার সিং,এএসআই শ্যামল কুমার ঘোষ, কনস্টেবল শাহাজাদা শেখ, কনস্টেবল তরুন কুমার দাস, অনির্বান মজুমদার এবং এর বাইরে ২ জন সিআরপিএফ জওয়ান । তিনি হিংসার ঘটনায় পুলিশের পদক্ষেপের প্রশংসা করে জানান, এযাবৎ মোট ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে । 

মুখ্যমন্ত্রী বলেন,’আমি শুধু আপিল করব এই কাজগুলো করবেন না। এই কাজগুলো থেকে বিরত থাকুন ।  যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশের হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন । এই ধরনের অসামাজিক ক্রিয়াকর্ম আমরা বরদাস্ত করব না। আমি পুলিশ মন্ত্রী হয়ে লাস্ট ওয়ার্ড বলে গেলাম, একটাও পুলিশের গায়ে যদি হাত পড়ে  তাহলে এই সরকার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় হবে, শুধু গ্রেফতার নয় শাস্তি দেওয়া পর্যন্ত ক্লোজ মনিটরিং করার দায়িত্ব আমার থাকবে।’ 

সেই সাথে পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন,’আর পুলিশ বন্ধুদের বলবো, বিএনএস যা বলেছে আর আপনাদের ট্রেনিং পিরিয়ডে যা বলেছে, আপনাদের সুপেরিয়র অনস্পট যা অর্ডার দেবে তা আপনারা চিন্তামুক্ত হয়ে করবেন । কে কোন দল করে, কে কোন ধর্মের লোক, কে কোন সম্প্রদায়ের লোক, কে কোন প্রভাবশালী কাছের লোক, তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে গেলে পাঁচবার ভাবতে হবে, আপনারা এই চিন্তা মাথা থেকে দূর করে দিন ।’

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,’পশ্চিমবঙ্গের সমগ্র পুলিশ বিভাগ, বিশেষ করে কলকাতা পুলিশের যে পারফরম্যান্স, তাদের যে উচ্চতা, সেই উচ্চতাকে ফিরিয়ে আনার জন্য, তাদের দক্ষতাকে কাজে লাগানোর জন্য সরকার আপনাদের পাশে আছে ।’

মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারী বলেন, আমি খুব খুশি । ইতিমধ্যে ইনভেস্টিগেটিং অফিসার ৪০ জনকে গ্রেফতার করেছে । নগরপাক নিজে এটাকে মনিটরিং করছেন। বিএনএস এর অধীনে আইনগতভাবে যেটা করার সেটা তারা করবেন । শুধু একটা কথাই বলে গেলাম জিরো টলারেন্স । আর পার্ক সার্কাসের মত যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটিয়েছে,তারা কান খুলে শুনে রাখুক এটাই তাদের শেষ ঘটনা । এরপরে আমরা এই ধরনের কোন অ্যাকশন করতে দেব না । যদি করেন তাহলে আমার থেকে খারাপ পুলিশ মন্ত্রী কেউ হবে না ।’। 

Tags: CM Suvendu Adhikary
Previous Post

বিশ্বের ১০ কুখ্যাত বিশ্বাসঘাতক : যাদের কলঙ্কিত  ইতিহাস আজও মানুষ ঘৃণার সঙ্গে স্মরণ করে 

Next Post

ধর্মের ভিত্তিতে সমস্ত রকম সরকারি ভাতা বন্ধ করে দিল বঙ্গের বিজেপি সরকার 

Next Post
ধর্মের ভিত্তিতে সমস্ত রকম সরকারি ভাতা বন্ধ করে দিল বঙ্গের বিজেপি সরকার 

ধর্মের ভিত্তিতে সমস্ত রকম সরকারি ভাতা বন্ধ করে দিল বঙ্গের বিজেপি সরকার 

No Result
View All Result

Recent Posts

  • রাজ্যে চালু হয়ে গেল ‘সপ্তম বেতন কমিশন’ ; প্রতিশ্রুতি রাখল বিজেপি সরকার 
  • ধর্মের ভিত্তিতে সমস্ত রকম সরকারি ভাতা বন্ধ করে দিল বঙ্গের বিজেপি সরকার 
  • “পার্ক সার্কাসের মত ঘটনা ফের ঘটালে আমার থেকে খারাপ পুলিশ মন্ত্রী কেউ হবে না” : দাঙ্গাবাজদের ‘লাস্ট ওয়ার্নিং’ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • বিশ্বের ১০ কুখ্যাত বিশ্বাসঘাতক : যাদের কলঙ্কিত  ইতিহাস আজও মানুষ ঘৃণার সঙ্গে স্মরণ করে 
  • কুমিল্লার নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে গনধর্ষণ করে খুনের প্রমান পেলো পুলিশ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.