এইদিন ওয়েবডেস্ক,কেরালা,১৭ মে : বামপন্থীদের হঠিয়ে কেরালা এখন ইসলামি চরমপন্থীদের কবলে! উগ্র ইসলামি দল মুসলিম লীগের সমর্থনে মুখ্যমন্ত্রী হতে চলেছেন কংগ্রেসের ভি. ডি. সতীশন ! ইতিহাসে এই প্রথম কংগ্রেসের মুখ্যমন্ত্রী ঠিক করল মুসলিম লীগ। এটি মূলত ইসলামী চরমপন্থীদের একটি পরিকল্পিত চাল বলে অনেকে মন্তব্য করেছেন ।
বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন,”কেরলে এটি কংগ্রেসের নয়, বরং মুসলিম লীগের প্রথম মুখ্যমন্ত্রী… জামাত এবং মুসলিম লীগের ফতোয়ার ওপর ভিত্তি করে কংগ্রেসের হাইকমান্ড দিল্লি থেকেই ভি.ডি. সতীশনকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নিয়েছে… কংগ্রেস দল আর গান্ধীবাদী নেই; এটি এখন জিন্নাহবাদী হয়ে উঠেছে… মুসলিম লীগ এবং জামাত মনে করছে যে, এখন এখানে (কেরলে) শরিয়া শাসন প্রতিষ্ঠিত হবে। তারা রাজপথে ঠিক সেইভাবেই আচরণ করছে ।”
অতীতে কে. ভি. থমাস মাস্টারের মনোনয়নের সময় ল্যাটিন চার্চের চাপ সত্ত্বেও তৎকালীন নেতা করুণাকরণ স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, প্রার্থী চার্চ নয়, দল ঠিক করবে।কিন্তু আজ কংগ্রেস বিধায়কদের নিজস্ব নেতা বেছে নেওয়ার অধিকারটুকুও হারিয়েছে । অধিকাংশ বিধায়ক সতীশনের বিপক্ষে থাকা সত্ত্বেও, মুসলিম গোষ্ঠী ও বিক্রীত মূলধারার মিডিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালিয়ে বিধায়কদের চেয়ে ‘জনমত’কে বড় করে দেখিয়েছে।
এর ফলে কেরালা এখন মুসলিম চরমপন্থীদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। চরমপন্থীদের নিঃশর্ত সমর্থন দেওয়া সতীশনের শাসন মানেই তাদের গোপন এজেন্ডা বাস্তবায়ন হওয়া ! কেরালাকে আগামী ৫ বছরে তারা কোন পথে পরিচালিত করে সেটা দেখার বিষয় ।।

