• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

উচ্চ মাধ্যমিকে রাজ্যে তৃতীয় সৌম্য রায়, খুশিতে ভাসছে বর্ধমানের তেলমারুই পাড়া

Eidin by Eidin
May 14, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
উচ্চ মাধ্যমিকে রাজ্যে তৃতীয় সৌম্য রায়, খুশিতে ভাসছে বর্ধমানের তেলমারুই পাড়া
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৪ মে : উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে তৃতীয় স্থান অধিকার করে নজর কাড়ল বর্ধমানের তেলমারুই পাড়ার বাসিন্দা সৌম্য রায়। সে ৪৯৪ নম্বর পেয়ে মেধা তালিকায় তৃতীয় স্থান অর্জন করে নিয়েছে। বর্তমানে সৌম্য নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। সৌম্যর এই সাফল্যে খুশি পরিবার পরিজন ও এলাকাার বাসিন্দারা।  

কৃতী ছাত্র সৌম্য রায়ের বাবা শ্যামল রায় স্বল্প সঞ্চয় প্রকল্পের এজেন্ট হিসেবে কাজ করেন। মা পার্বতী রায় সাধারণ গৃহবধূ। সৌম্যর গ্রামের বাড়ি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের কেন্দুর গ্রামে। তার এই কৃতিত্বে তাই গ্রামের বাসিন্দারাও আনন্দে মাতোয়ারা। আগামী দিন আরও বড় সাফল্যের লক্ষ্যেই এগিয়ে যেতে চায় সৌম্য।সৌম্যর সঙ্গে কথা বলে জানা গিয়েছে,তাঁর কোনও ব্যক্তিগত টিউটর ছিল না।নিজের অধ্যবসায় এবং বিদ্যালয়ের শিক্ষকদের পাঠদানকে সম্বল করেই  সৌম্য এই সাফল্য অর্জন করেছে।

সৌম্যর বাবা শ্যামল রায় আজ বৃহস্পতিবার বলেন, মাধ্যমিক পরীক্ষার ফল আশানুরূপ না হওয়ায় আমি খুব ভেঙে পড়েছিলাম। তখন মিশনের শিক্ষকরা বলেছিলেন,কোনও কিছুতেই ভেঙে পড়তে নেই। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের সময় শুনি, আমাদের সৌম্য রাজ্যে তৃতীয় হয়েছে। এটা আমাদের কাছে স্বপ্নের মতো। সৌম্য ইঞ্জিনিয়ার হতে চায়। গল্পের বই পড়ার পাশাপাশি কম্পিউটার সৌম্যর প্রিয় বিষয়। শিক্ষা ব্যবস্থা দুর্নীতি মুক্ত হোক পাশাপাশি সচ্ছ ভাবে পরীক্ষা দিয়ে শিক্ষক নিয়োগ হওয়া উচিত বলে মনে করে সৌম্য।তার  এই সাফল্য আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবে বলেই মনে করছেন এলাকার মানুষ।।

Tags: Higher Secondary Examination Result
Previous Post

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে পেরিয়ে এলো ভারতের দুটি এলপিজি জাহাজ 

Next Post

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরেই জোরদার হল মালদার ভারত- বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণের প্রক্রিয়া 

Next Post
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরেই জোরদার হল মালদার ভারত- বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণের প্রক্রিয়া 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরেই জোরদার হল মালদার ভারত- বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণের প্রক্রিয়া 

No Result
View All Result

Recent Posts

  • মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরেই জোরদার হল মালদার ভারত- বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণের প্রক্রিয়া 
  • উচ্চ মাধ্যমিকে রাজ্যে তৃতীয় সৌম্য রায়, খুশিতে ভাসছে বর্ধমানের তেলমারুই পাড়া
  • যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে পেরিয়ে এলো ভারতের দুটি এলপিজি জাহাজ 
  • বেলুচিস্তানে পাকিস্তানি বাহিনীর ওপর হামলা চালিয়ে ৭ সেনা  নিকেশ করল বেলুচ যোদ্ধারা  
  • মুর্শিদাবাদের ধুলিয়ানে ভর দুপুরে সেনকো গোল্ড শোরুমে দুঃসাহসিক ডাকাতি ; সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই রোমহর্ষক দৃশ্য 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.