এইদিন ওয়েবডেস্ক,আগরতলা,১০ মে : ত্রিপুরায় বিএসএফ-এর গুলিতে খতম হয়েছে ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারী । মৃতদের নবী হোসেন, নূর সেলিম এবং ইউসুফ আলী হিসেবে শনাক্ত করা হয়েছে।গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে আরও অন্তত ২০ জন । তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর । ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান ।
প্রতিবেদন অনুযায়ী, ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে একটি বড়সড় দল ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা চালাচ্ছিল । বিএসএফ প্রথমে তাদের সতর্ক করে এবং ফিরে যেতে বলে । কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশকারী দলটি বিএসএফ-এর কোনো কথাতেই তোয়াক্কা না করে হামলা চালায়৷ ফলে পালটা গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ৷ যেকারণে হতাহতের ঘটনা ঘটেছে । ঘটনাটি ঘটেছে ত্রিপুরার সিপাহীজলা জেলার পাথারিয়াধার সীমান্ত এলাকায়।।

