• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা হলেন বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব পালন করা সুব্রত গুপ্ত, সচিবের দায়িত্ব দেওয়া হল দক্ষিণ ২৪ পরগনার প্রাক্তন অতিরিক্ত ডিএম শান্তনু বালাকে 

Eidin by Eidin
May 9, 2026
in কলকাতা, রাজ্যের খবর
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা হলেন বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব পালন করা সুব্রত গুপ্ত, সচিবের দায়িত্ব দেওয়া হল দক্ষিণ ২৪ পরগনার প্রাক্তন অতিরিক্ত ডিএম শান্তনু বালাকে 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৯ মে : শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন শুভেন্দু অধিকারী ৷ উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হল সুব্রত গুপ্তকে । তিনি এবারের বিধানসভা নির্বাচনে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব সফলভাবে পালন করেন । পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের ব্যক্তিগত সচিব হিসাবে ২০১৭ ব্যাচের আইএএস অফিসার শান্তনু বালাকে নিয়োগ করেছেন । শান্তনু বালা এর আগে দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক হিসেবে কর্মরত ছিলেন। দক্ষ প্রশাসক হিসেবে তিনি প্রশাসনিক মহলে পরিচিত । 

মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই আজ সন্ধ্যা পর্যন্ত  ব্যস্ততম দিন কাটালেন শুভেন্দু অধিকারী । প্রথমে তিনি জোড়াসাঁকো ঠাকুরবাড়ীতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে প্রণাম নিবেদন করেন । সেখান থেকে তিনি ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবনে যান । এরপর প্রণবানন্দজী মহারাজ প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সংঘ দর্শন ও প্রণাম নিবেদন করেন । সেখান থেকে চলে যান কালীঘাট মন্দিরে । সেখানে দেবী দক্ষিণাকালীর পূজো করেন । পরে চেতলা শীতলা মায়ের মন্দিরে গিয়ে দেবীকে পূজো দেন মুখ্যমন্ত্রী । 

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবনে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,”আমি যখন প্রথম কালীঘাট মন্দিরে দেবীর পূজো দিতে গিয়েছিলাম তখন দেবীর চরণ থেকে একটা পদ্মফুল আমার হাতে এসে পড়ে । তখনই বুঝেছিলাম মা দক্ষিণাকালীর আশীর্বাদ আমার বা আমার দলের উপর আছে”  ।। 

Tags: CMSuvenduAdhikariKolkataWestbengal
Previous Post

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ভারত 

Next Post

শপথ নিয়েই নবান্নে ‘শুদ্ধিকরণ’ শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ডেপুটেশনে পাঠানো হল মমতা ব্যানার্জির অনুগামী স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগে কর্মরত প্রতাপ নায়েককে 

Next Post
শপথ নিয়েই নবান্নে ‘শুদ্ধিকরণ’ শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ডেপুটেশনে পাঠানো হল মমতা ব্যানার্জির অনুগামী স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগে কর্মরত প্রতাপ নায়েককে 

শপথ নিয়েই নবান্নে 'শুদ্ধিকরণ' শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ডেপুটেশনে পাঠানো হল মমতা ব্যানার্জির অনুগামী স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগে কর্মরত প্রতাপ নায়েককে 

No Result
View All Result

Recent Posts

  • শপথ নিয়েই নবান্নে ‘শুদ্ধিকরণ’ শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ডেপুটেশনে পাঠানো হল মমতা ব্যানার্জির অনুগামী স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগে কর্মরত প্রতাপ নায়েককে 
  • মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা হলেন বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব পালন করা সুব্রত গুপ্ত, সচিবের দায়িত্ব দেওয়া হল দক্ষিণ ২৪ পরগনার প্রাক্তন অতিরিক্ত ডিএম শান্তনু বালাকে 
  • পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ভারত 
  • আমডাঙায় “দুষ্কৃতী জিহাদি” বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করল এনসিএসসি ; মূল অভিযুক্ত তৃণমূল বিধায়ক কাসেম সিদ্দিকীর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ 
  • টায়ার ফেটে আগুন লেগে দাউদাউ করলে জ্বললো ছাই বোঝাই ডাম্পার 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.