• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভারতের রাফায়েল ভূপাতিত করতে পাকিস্তানকে আমরা সরাসরি সহায়তা করেছিলাম : দাবি চীনের 

Eidin by Eidin
May 9, 2026
in আন্তর্জাতিক
ভারতের রাফায়েল ভূপাতিত করতে পাকিস্তানকে আমরা সরাসরি সহায়তা করেছিলাম : দাবি চীনের 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৯ মে : পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর ২০২৫ সালের মে মাসে “অপারেশন সিঁদূর” শুরু করে ভারত । এই সামরিক অভিযানে পাকিস্তানের বহু সন্ত্রাসী খতম হয় এবং পাকিস্তানের প্রভুত ক্ষয়ক্ষতি হয় । পাকিস্থান দাবি করে যে তারা ভারতের একাধিক রাফায়েল যুদ্ধবিমান ধ্বংস করেছে । “অপারেশন সিঁদূর-এর দীর্ঘ এক বছর পর চীন প্রথমবারের মতো দাবি করেছে যে সেই সময় পাকিস্তান বিমানবাহিনীকে তারা সরাসরি কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছিল।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে ‘অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন অব চায়না’র প্রকৌশলী ঝাং হেং-এর কথায়, যুদ্ধের সময় চীনের একটি বিশেষজ্ঞ দল পাকিস্তানে অবস্থান করে সরাসরি কারিগরি সহায়তা দিয়েছিল। ঝাং হেংয়ের বর্ণনা অনুযায়ী, মে মাসের প্রচণ্ড তাপমাত্রার মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতিতে মানসিক ও শারীরিকভাবে বড় পরীক্ষার মুখোমুখি হয়ে তারা এই সেবা নিশ্চিত করেছিল ।

২০২৫ সালের ৭ মে ভারতের ‘অপারেশন সিঁদূর’ এর পালটা পাকিস্তান ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’ ঘোষণা করেছিল । রয়টার্সসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান তাদের চীনের তৈরি জে-১০সি (J-10C) যুদ্ধবিমানগুলোকে কৌশলগতভাবে ব্যবহার করেছিল।পাক বাহিনীর যুদ্ধকৌশল ছিল রাডার ব্ল্যাকআউট: পাকিস্তানি জে-১০সি বিমানগুলো তাদের নিজস্ব রাডার বন্ধ রেখে ভারতের দিকে অগ্রসর হয়, ফলে ভারতীয় বাহিনী তাদের শনাক্ত করতে পারেনি বলে দাবি করে পাকিস্তান ।

পাকিস্তানের ভাষ্য অনুযায়ী, নিজেদের রাডার বন্ধ থাকলেও পাকিস্তানি পাইলটরা দূরে থাকা নজরদারি বিমান (AWACS) থেকে ভারতীয় বিমানের অবস্থান সম্পর্কে স্পষ্ট তথ্য পাচ্ছিলেন। এই তথ্যের ওপর ভিত্তি করেই অতর্কিত হামলা চালিয়ে আধুনিক রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান। পাকিস্তান দাবি করেছিল, সেই যুদ্ধে তারা ভারতের তিনটি রাফালসহ এসইউ-৩০ ও মিগ-২৯ বিমান ভূপাতিত করেছে।যদিও পাকিস্তানের এই দাবি বারবার খারিজ করে দেয় ভারত । নয়াদিল্লি কোনো রাফায়েল যুদ্ধবিমান ধ্বংস হওয়াকে সর্বৈব মিথ্যা বলে জানায়৷

বরঞ্চ পাকিস্তানের ব্যবহৃত চীনের তৈরি একাধিক জে-১০সি বিমান ভারতীয় বিমানবাহিনী ধ্বংস করে দেয় । এতে আন্তর্জাতিক বাজারে চীনের তৈরি বিমান ও ক্ষেপনাস্ত্রের কদর হু হু করে কমে যায়৷ এখন  “অপারেশন সিঁদূর”-এ ভারতের যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করার পিছনে আন্তর্জাতিক অস্ত্র বাজারে টিকে থাকার জন্য চীনের নতুন কৌশল বলে মনে করা হচ্ছে ।। 

Tags: Bharat Pakistan WarOperation Sindur
Previous Post

বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী 

Next Post

টায়ার ফেটে আগুন লেগে দাউদাউ করলে জ্বললো ছাই বোঝাই ডাম্পার 

Next Post
টায়ার ফেটে আগুন লেগে দাউদাউ করলে জ্বললো ছাই বোঝাই ডাম্পার 

টায়ার ফেটে আগুন লেগে দাউদাউ করলে জ্বললো ছাই বোঝাই ডাম্পার 

No Result
View All Result

Recent Posts

  • বিজেপির পার্টি অফিসে ডেকে এনে ২৩ লক্ষ টাকার মুচলেকা আদায় ! মানসিক চাপে বিষপান করে আত্মঘাতী তৃণমূল নেতা 
  • বাপের বাড়ি থেকে ফিরতে অস্বীকার করেন স্ত্রী, তিন দিন পর ফিরে এসে দেখেন ঘরে ঝুলছে স্বামীর অর্ধগলিত দেহ 
  • তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে কয়েক ডজন চাপা পড়ার  আশঙ্কা, গুরুতর আহত অবস্থায় উদ্ধার ১৩ জন, পরিদর্শনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • বাবুর্চি তাজুল ইসলামের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে বেঘোরে মরতে হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার বধূ শিপ্রা রানী দাসকে ; ৪ বছর পর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করল পুলিশ  
  • মুখ্যমন্ত্রীর কাছে ‘বিচার’ চাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তমন্না খুনে গ্রেফতার আরও দুই, বর্তমান সরকারের ভুয়সী প্রশংসা করলেম মৃতা শিশুর মা সাবিনা ইয়াসমিন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.