এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৮ মে : সার-ই-পুল প্রদেশের তালিবানের সদস্য মুফতি মোহাম্মদউল্লাহ প্রদেশের কোহেস্তানাত জেলার খাল গ্রামে তার বাগদত্তা ও শাশুড়িকে হত্যা করে ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছে বলে আমাজ নিউজকে জানিয়েছে স্থানীয় সূত্র । সূত্র জানায়, ঘটনাটি বুধবার ঘটেছে।
এই ঘটনাটি এমন সময়ে ঘটল যখন গত সপ্তাহে বাদাখশান প্রদেশের রাঘেস্তান জেলার খালদসাক গ্রামে খাদিজা নামের ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ ও হত্যা করা হয়।আফগানিস্তানের বেশ কয়েকটি প্রদেশে নিরাপত্তাহীনতা, সশস্ত্র ডাকাতদলের হানা এবং লক্ষ্যবস্তু হত্যাকাণ্ড বৃদ্ধি পাওয়ায় দেশটির নাগরিকদের উদ্বেগও বেড়েছে।
এদিকে, সূত্রগুলো তাখারে ১৩ বছর বয়সী এক কিশোরের নিখোঁজ, নানগারহারে একজন উপজাতীয় নেতার হত্যাকাণ্ড এবং কাবুলে একজন কৃষকের হত্যাকাণ্ডের খবরও জানিয়েছে।।
