• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

শোচনীয় পরাজয়ের পর উত্তর ২৪ পরগণা জুড়ে  তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের সন্ত্রাস ! পানিহাটিতে আরজি করের ‘অভয়া’র বাড়ির সামনে বোমাবাজিতে আহত ৬ বিজেপি সমর্থক, বসিরহাটে গুলিবিদ্ধ এক বিজেপি কর্মী 

Eidin by Eidin
May 7, 2026
in কলকাতা, রাজ্যের খবর
শোচনীয় পরাজয়ের পর উত্তর ২৪ পরগণা জুড়ে  তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের সন্ত্রাস ! পানিহাটিতে আরজি করের ‘অভয়া’র বাড়ির সামনে বোমাবাজিতে আহত ৬ বিজেপি সমর্থক, বসিরহাটে গুলিবিদ্ধ এক বিজেপি কর্মী 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৭ মে : শোচনীয় পরাজয়ের পর থেকেই রাজ্যের দিকে দিকে প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা সন্ত্রাস শুরু করেছে বলে অভিযোগ উঠছে । বুধবার রাতে উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। ইতিমধ্যেই পুলিশের তদন্তে উঠে এসেছে যে সুপারি কিলার লাগিয়ে রীতিমতো পরিকল্পনা করে হত্যা করা হয়েছে বছর ৪২-এর চন্দ্রনাথবাবুকে । এই ঘটনায় সরাসরি মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথিন ঘোষের বিরুদ্ধে আঙুল তুলছে বিজেপি । পাশাপাশি সরাসরি  মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচি। 

পাশাপাশি একই রাতে পানিহাটির ২ নম্বর ওয়ার্ডের দত্ত রোড এলাকায় আরজি করের গনধর্ষিতা-খুন হওয়া তরুনী চিকিৎসক ‘অভয়া’র বাড়ির সামনে বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । বিজেপি কর্মীদের অভিযোগ, রাতে তাঁরা যখন স্থানীয়দের সঙ্গে কথা বলছিলেন, তখনই দুটি মোটরসাইকেলে চার দুষ্কৃতী এসে তাঁদের লক্ষ্য করে হাতবোমা ছোড়ে। রাত ১১টা থেকে ২টো পর্যন্ত দফায় দফায় বোমাবাজি চলে । এই হামলায় ৬ জন বিজেপিকর্মী জখম হন, যাঁদের বর্তমানে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । 

প্রায় একই সময়ে বসিরহাটে রোহিত রায় নামে এক বিজেপিকর্মী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। উত্তর ২৪ পরগণা জেলা জুড়ে কেন্দ্রীয়বাহিনী মোতায়েন করা হয়েছে । পাশাপাশি বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে হত্যার পর মধ্যমগ্রামের পরিস্থিতি উত্তপ্ত । কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ  আততায়ীদের ধরতে তল্লাশি চালাচ্ছে । তবে এখনো পর্যন্ত গ্রেপ্তারের কোনো খবর নেই ।। 

Tags: KolkataWestbengal
Previous Post

“পরিকল্পিত ভাবে খুন,রাজনীতির যোগ থাকতে পারে” : আপ্তসহায়ক খুনের পর শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া 

Next Post

রায়গঞ্জে ১৭ বছরের হিন্দু ছাত্রীকে লাভ জিহাদের শিকার বানালো কলেজ শিক্ষক ৪২ বছরের মহম্মদ রবিউল ইসলাম 

Next Post
রায়গঞ্জে ১৭ বছরের হিন্দু ছাত্রীকে লাভ জিহাদের শিকার বানালো কলেজ শিক্ষক ৪২ বছরের মহম্মদ রবিউল ইসলাম 

রায়গঞ্জে ১৭ বছরের হিন্দু ছাত্রীকে লাভ জিহাদের শিকার বানালো কলেজ শিক্ষক ৪২ বছরের মহম্মদ রবিউল ইসলাম 

No Result
View All Result

Recent Posts

  • রায়গঞ্জে ১৭ বছরের হিন্দু ছাত্রীকে লাভ জিহাদের শিকার বানালো কলেজ শিক্ষক ৪২ বছরের মহম্মদ রবিউল ইসলাম 
  • শোচনীয় পরাজয়ের পর উত্তর ২৪ পরগণা জুড়ে  তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের সন্ত্রাস ! পানিহাটিতে আরজি করের ‘অভয়া’র বাড়ির সামনে বোমাবাজিতে আহত ৬ বিজেপি সমর্থক, বসিরহাটে গুলিবিদ্ধ এক বিজেপি কর্মী 
  • “পরিকল্পিত ভাবে খুন,রাজনীতির যোগ থাকতে পারে” : আপ্তসহায়ক খুনের পর শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া 
  • অগস্ত্য কৃত শ্রী লক্ষ্মী স্তোত্রং : দুঃখ, দারিদ্র্য ও বাধা দূর করতে সুখ-সমৃদ্ধি বৃদ্ধির জন্য অত্যন্ত শক্তিশালী ও পবিত্র স্তোত্র
  • ‘বন্দে মাতরম’-কে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-এর সমান মর্যাদা দেওয়ার প্রস্তাব অনুমোদন দিল মোদী সরকার 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.