• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

তৃণমূলের ৩ হেভিওয়েট প্রার্থীর পরাজয়ের ‘মানত’ করা ৩টি পাঁঠার গলায় নেতাদের নামের পোস্টার ঝুলিয়ে মন্দিরে গেলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক ; তোলপাড় রাজ্য রাজনীতি 

Eidin by Eidin
May 6, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
তৃণমূলের ৩ হেভিওয়েট প্রার্থীর পরাজয়ের ‘মানত’ করা ৩টি পাঁঠার গলায় নেতাদের নামের পোস্টার ঝুলিয়ে মন্দিরে গেলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক ; তোলপাড় রাজ্য রাজনীতি 
4
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৬ মে : ভোটের ফলাফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল জামালপুরের বুড়োরাজ মন্দির। বুধবার দুপুরে তিনটি পাঁঠা নিয়ে সপার্ষদ মন্দিরে হাজির হলেন জামালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় (Tapan Chatterjee)। চাঞ্চল্যকর বিষয় হলো, বলি দেওয়ার জন্য আনা তিনটি পাঁঠার গলায় ঝোলানো ছিল তৃণমূলের তিন হেভিওয়েট নেতা— অরূপ বিশ্বাস (Arup Biswas), স্বপন দেবনাথ (Swapan Debnath) এবং রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের (Rabindranath Chatterjee) নাম। প্রাক্তন তৃণমূল বিধায়কের এহেন কীর্তি  বঙ্গের রাজনৈতিক মহলে জোর শোরগোল ফেলে দিয়েছে। 

এ নিয়ে তপন চট্টোপাধ্যায় জানান, এই তিন নেতার পরাজয় কামনা করে তিনি বুড়োরাজের কাছে মানত করেছিলেন। এদিন তিনি বিস্ফোরক অভিযোগ তুলে বলেন,’এই তিন নেতাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে যোগসাজশ করে তৃণমূল দলকে শেষ করেছেন। আমি মানত করেছিলাম যাতে দলটি উচ্ছন্নে যায় এবং এরা পরাজিত হয়।’ তাঁর দাবি, দলকে দুর্বল করার নেপথ্যে এদের বড় ভূমিকা রয়েছে।

মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে তপন চট্টোপাধ্যায় ইঙ্গিত দেন, ভবিষ্যতে তিনি অন্য রাজনৈতিক দলে যোগ দিতে পারেন। তবে কোন দলে যাবেন, তা এখনই খোলসা করেননি। এদিকে, রাজনৈতিক উদ্দেশ্যে নেতার নাম লিখে পাঁঠা বলির এই ঘটনায় তাজ্জব মন্দিরের সেবাইতরা। তাঁদের মতে, এমন রাজনৈতিক প্রতিহিংসামূলক মানত এর আগে তাঁরা কখনও দেখেননি। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে পূর্ব বর্ধমানের রাজনৈতিক মহলে তীব্র শোরগোল পড়ে গিয়েছে।।

Tags: BurdwanWestbengal
Previous Post

ভারতকে হুমকি দিলেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী 

Next Post

দুই আইএসআই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ইউপি এটিএস, ভারতে  হামলার ছক কষছিল তারা

Next Post
দুই আইএসআই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ইউপি এটিএস, ভারতে  হামলার ছক কষছিল তারা

দুই আইএসআই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ইউপি এটিএস, ভারতে  হামলার ছক কষছিল তারা

No Result
View All Result

Recent Posts

  • দুই আইএসআই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ইউপি এটিএস, ভারতে  হামলার ছক কষছিল তারা
  • তৃণমূলের ৩ হেভিওয়েট প্রার্থীর পরাজয়ের ‘মানত’ করা ৩টি পাঁঠার গলায় নেতাদের নামের পোস্টার ঝুলিয়ে মন্দিরে গেলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক ; তোলপাড় রাজ্য রাজনীতি 
  • ভারতকে হুমকি দিলেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী 
  • তৃণমূলের কার্যালয়ে লাগানো পদ্মফুল পতাকা খুলে জোড়াফুল পতাকা লাগিয়ে দিলেন গাজোলের বিজেপি বিধায়ক 
  • “অত্যাচারিনী মমতার আক্রমণ ভুলিনি, সব আইনি পথে হবে, আপনারা আইন নিজের হাতে নেবেন না” : শুভেন্দু অধিকারী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.