• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সন্দেশখালির শেখ শাহজাহানের দুষ্কৃতী বাহিনীর গুলিতে আহত ন্যাজাট থানার ওসিসহ ৩ পুলিশ কর্মী ও ২ সিআরপিএফ জওয়ান ; উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি ও তাজা বোমা  

Eidin by Eidin
May 6, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
সন্দেশখালির শেখ শাহজাহানের দুষ্কৃতী বাহিনীর গুলিতে আহত ন্যাজাট থানার ওসিসহ ৩ পুলিশ কর্মী ও ২ সিআরপিএফ জওয়ান ; উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি ও তাজা বোমা  
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগণা,০৬ মে : উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহকুমার ত্রাস তৃণমূল নেতা শেখ শাহজাহান বর্তমানে জেলে । কিন্তু তার পরেও শাহজাহান বাহিনী তান্ডব অব্যাহত আছে । মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ন্যাজাট থানার রাজবাড়ি আউটপোস্টের অন্তর্গত  আদারহাটি বিটপোল বামুনবাড়িতে দুই দলের সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন ওসি ভরত প্রসূন পুরকায়েত-সহ ৩ পুলিশকর্মী । তাদের মধ্যে একজন মহিলা কনস্টেবলও রয়েছে৷ পুলিশের পাশাপাশি গুলিবিদ্ধ হয়েছেন ২ জন সিআরপিএফ জওয়ানও । আহতদের প্রথমে মিনাখাঁ গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে তাদের কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয় । পরে উন্নত চিকিৎসার জন্য ওসি-সহ ২ জনকে বাইপাস সংলগ্ন একটা বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে । পাশাপাশি গুলিবিদ্ধ এক সিআরপিএফ জওয়ানকে বিএসএফ-এর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । পরে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র,বেশ কয়েকটি গুলি ও তাজা বোমা  উদ্ধার করে৷ এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে । এই ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে । 

জানা গেছে,গতকাল রাতে রাজবাড়ি আউটপোস্টের অন্তর্গত আদারহাটি বিটপোল বামুনবাড়ি এলাকায় দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে । খবর পেয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় । সেই সময় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে । দুষ্কৃতীদের ছোড়া একটা গুলি ন্যাজাট থানার ওসি ভরত প্রসূন পুরকায়েতেরে পায়ে  এসে লাগে। একজন মহিলা কনস্টেবল-সহ দুই পুলিশকর্মীও গুলিবিদ্ধ হন। এছাড়া সিআরপিএফের দুই জওয়ানেরও গুলি লাগে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পালটা পিছু ধাওয়া করলে দুষ্কৃতীরা বোমাভর্তি একটা নাইলনের ব্যাগ একটি ফুলের বাগানে ফেলে রেখে মাছের ভেড়ি সাঁতরে পালিয়ে যায় । 

আজ বুধবার বসিরহাট জেলা পুলিশ সুপার অলকানন্দা ভাওয়াল বাহিনীকে সঙ্গে নিয়ে গিয়ে এলাকায়ার তল্লাশি অভিযান শুরু করেন৷ সেই সময় একটি আগ্নেয়াস্ত্র, কয়েক রাউন্ড গুলি ও তাজা বোমা উদ্ধার হয় ।।

Tags: North 24 ParganasSandeshkhali
Previous Post

আসাম ও পশ্চিমবঙ্গে কংগ্রেসের অস্তিত্ব টিকিয়ে রেখেছে  মুসলিমরা : আসামে জয়ী ১৯ জন বিধায়কের মধ্যে মাত্র একজন হিন্দু, আর বাংলায় জেতা দুজনই মুসলিম 

Next Post

১২ বছর বয়সী এক ছাত্রীকে অন্তঃসত্ত্বা করে দেওয়া মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহকে গ্রেপ্তার করেছে নেত্রকোণার পুলিশ 

Next Post
১২ বছর বয়সী এক ছাত্রীকে অন্তঃসত্ত্বা করে দেওয়া মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহকে গ্রেপ্তার করেছে নেত্রকোণার পুলিশ 

১২ বছর বয়সী এক ছাত্রীকে অন্তঃসত্ত্বা করে দেওয়া মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহকে গ্রেপ্তার করেছে নেত্রকোণার পুলিশ 

No Result
View All Result

Recent Posts

  • ১২ বছর বয়সী এক ছাত্রীকে অন্তঃসত্ত্বা করে দেওয়া মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহকে গ্রেপ্তার করেছে নেত্রকোণার পুলিশ 
  • সন্দেশখালির শেখ শাহজাহানের দুষ্কৃতী বাহিনীর গুলিতে আহত ন্যাজাট থানার ওসিসহ ৩ পুলিশ কর্মী ও ২ সিআরপিএফ জওয়ান ; উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি ও তাজা বোমা  
  • আসাম ও পশ্চিমবঙ্গে কংগ্রেসের অস্তিত্ব টিকিয়ে রেখেছে  মুসলিমরা : আসামে জয়ী ১৯ জন বিধায়কের মধ্যে মাত্র একজন হিন্দু, আর বাংলায় জেতা দুজনই মুসলিম 
  • ট্রাইজেমিনাল নিউরালজিয়া : বিশ্বের সবচেয়ে যন্ত্রণাদায়ক রোগে ভোগা এক ব্যক্তির অভিজ্ঞতা বর্ণনা করেছেন 
  • শ্রী পান্ডুরঙ্গ অষ্টকম্  : শঙ্করাচার্য বিরচিত ভগবান বিষ্ণুর পান্ডুরঙ্গ বা বিঠল রূপের স্তুতি
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.