এইদিন ওয়েবডেস্ক,মুজাফফরনগর,০৩ মে : উত্তর প্রদেশের মুজাফফরনগরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে, যেখানে ১৪ বছর বয়সী এক নাবালিকাকে তার “আব্বু” ও “চাচা” বেশ কয়েক মাস ধরে ধর্ষণ করেছে। পুলিশের ভাষ্যমতে, মেয়েটির কাকা তাকে হত্যার হুমকি দিয়ে প্রায় চার মাস ধরে বারবার শারীরিক নির্যাতন করে।
যখন মেয়েটি সাহস সঞ্চয় করে তার বাবাকে এ কথা জানায়, তখন তিনি তাকে সাহায্য করার পরিবর্তে নিজেই ধর্ষণ করেন। এভাবে মেয়েটি নিজের পরিবারের মধ্যেই যৌন নির্যাতনের শিকার হতে থাকে।
মেয়েটির মা তাকে একা রেখে শ্বশুরবাড়ি থেকে চলে যায় । পরে ভুক্তভোগী মেয়েটি তার মাসিকে পুরো ঘটনাটি জানায়, যিনি বৃহস্পতিবার (৩০ এপ্রিল, ২০২৬) পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ সঙ্গে সঙ্গে একটি মামলা নথিভুক্ত করে এবং উভয় অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে যে, ভুক্তভোগীর জবানবন্দি রেকর্ড করা হচ্ছে এবং বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হচ্ছে। পুলিশ পকসো আইনসহ গুরুতর ধারায় মামলাটি নথিভুক্ত করেছে।।
