• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১টি বুথ এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে ভোটগ্রহণ চলছে 

Eidin by Eidin
May 2, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১টি বুথ এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে ভোটগ্রহণ চলছে 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগনা,০২ মে : দক্ষিণ ২৪ পরগনা জেলার দুই বিধানসভা কেন্দ্রে আজ পুনর্নির্বাচন শুরু হয়েছে । নির্বাচন কমিশনের  নির্দেশে এই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠানো হয়েছিল। জানানো হয়েছে, মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১টি বুথ এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে ভোটগ্রহণ হচ্ছে। ভোট হচ্ছে মগরাহাট পশ্চিমের ৪৬, ১২৬, ১২৭, ১২৮, ১৪২, ২১৪, ২১৫, ২১৬, ২৩০, ২৩১, ২৩২ এবং ডায়মন্ড হারবারের ১১৭, ১৭৯, ১৯৪, ২৪৩ নম্বর বুথে। সকাল ৭টা থেকে শুরু হওয়া এই ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। পুনর্নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। এলাকায় শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কড়া নজরদারি চালানো হচ্ছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে।

তবে সবচেয়ে বেশি যে আসনে কারচুপির অভিযোগ উঠেছে সেটি হল দক্ষিণ ২৪ পরগণা জেলার ডায়মন্ড হারবার মহকুমার ফলতা বিধানসভা । এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বিরুদ্ধে উঠেছে বিস্তর অভিযোগ । নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর রিপোর্টেও উঠে আসে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য । রিপোর্টে বলা হয়েছে, ভোটের দিন সকালে ফলতার একাধিক বুথের ক্যামেরাই বন্ধ করা দেওয়া হয়েছিল। একাধিক বুথে ক্যামেরা বন্ধ হয়ে গেলেও ওয়েব কাস্টিংয়ের কন্ট্রোল রুমে আসেনি। কারণ, হিসাবে উঠে আসছে নেটওয়ার্ক সমস্যার কথা। কমিশনের কর্তা প্রিসাইডিং অফিসারের খাতাও দেখেন। সেখানে দেখা যায় দুপুর ১টা পর্যন্ত তিনি রিপোর্ট পাঠান। সেকানে বলা হয়েছিল ইভিএম থেকে টেপ সরিয়ে ফেলা হয়েছে। সেই সময় পর্যন্ত বেলা ১টা পর্যন্ত আবার সেখানে প্রায় ৫৮ শতাংশের বেশি ভোট পড়ে গিয়েছে। অর্থাৎ সেই সময় যাঁরা ভোট দিতে গিয়েছিলেন তাঁরা তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোনও অপশন পাননি । সে কারণেই পুনর্নিবাচনের দাবি জোরালো হচ্ছে।

গতকাল সন্ধাতেও শুভেন্দু অধিকারী গোটা ফলতা বিধানসভায় পুননির্বাচনের দাবি জানান । তবে, ফলতায় পুনর্নির্বাচন হবে কিনা তা নিয়ে শুক্রবার রাত পর্যন্ত কিছু জানায়নি নির্বাচন কমিশন। কিন্তু কী হবে ফলতা নির্বাচন নিয়ে সিদ্ধান্ত ? প্রাসঙ্গিক প্রতিবেদন পাওয়ার পর ফলতা বিধানসভা কেন্দ্রে পুনঃভোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।।

Tags: Daimond HarbourMagrahat AssemblyRe PollSouth 24 ParganasWestBengal Election 2026
Previous Post

গণনা কেন্দ্রে রাজ্য সরকারের কর্মী রাখতে চেয়েছিল তৃণমূল, জোরদার সওয়ালও করেন কপিল সিব্বল,কিন্তু কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট 

Next Post

কিস্তওয়ারে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী, উদ্ধার হলো বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র 

Next Post
কিস্তওয়ারে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী, উদ্ধার হলো বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র 

কিস্তওয়ারে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী, উদ্ধার হলো বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র 

No Result
View All Result

Recent Posts

  • কিস্তওয়ারে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী, উদ্ধার হলো বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র 
  • মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১টি বুথ এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে ভোটগ্রহণ চলছে 
  • গণনা কেন্দ্রে রাজ্য সরকারের কর্মী রাখতে চেয়েছিল তৃণমূল, জোরদার সওয়ালও করেন কপিল সিব্বল,কিন্তু কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট 
  • তুরস্কে দাড়ি প্রতিস্থাপনের পর বিকৃত হয়ে গেল মুখমণ্ডল, ২৪ বছরের ফরাসী পড়ুয়া নিলেন চরম সিদ্ধান্ত 
  • ইরান যুদ্ধের উপর পর্দা টেনে দিলেন ডোনাল্ড ট্রাম্প ; তবে সতর্ক করে বলেছেন : ‘আমেরিকার জন্য এখনো হুমকি রয়ে গেছে ইরান’ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.