বৃহস্পতি কবচ বা গুরু কবচ হলো দেবগুরু বৃহস্পতির আরাধনার একটি শক্তিশালী স্তোত্র, যা কোষ্ঠীতে বৃহস্পতির অবস্থান শক্তিশালী করতে এবং জ্ঞান, সমৃদ্ধি ও ভাগ্যোন্নতির জন্য পাঠ করা হয় । এটি পাঠ করলে ব্যবসায় উন্নতি, শিক্ষায় সাফল্য এবং অর্থনৈতিক সমস্যা দূর হয় । নিয়মিত এই কবচ পাঠ করলে কর্মক্ষেত্রে সাফল্য আসে ।
অস্য শ্রীবৃহস্পতি কবচমহা মংত্রস্য, ঈশ্বর ঋষিঃ,
অনুষ্টুপ্ ছন্দঃ, বৃহস্পতির্দেবতা,
গং বীজং, শ্রীং শক্তিঃ, ক্লীং কীলকম্,
বৃহস্পতি প্রসাদ সিদ্ধ্যর্থে জপে বিনিয়োগঃ ॥
ধ্যানম্
অভীষ্টফলদং বন্দে সর্বজ্ঞং সুরপূজিতম্ ।
অক্ষমালাধরং শাংতং প্রণমামি বৃহস্পতিম্ ॥
অথ বৃহস্পতি কবচম্
বৃহস্পতিঃ শিরঃ পাতু ললাটং পাতু মে গুরুঃ ।
কর্ণৌ সুরগুরুঃ পাতু নেত্রে মেভীষ্টদায়কঃ ॥১॥
জিহ্বাং পাতু সুরাচার্য়ঃ নাসং মে বেদপারগঃ ।
মুখং মে পাতু সর্বজ্ঞঃ কণ্ঠং মে দেবতাগুরুঃ ॥২॥
ভুজা বংগীরসঃ পাতু করৌ পাতু শুভপ্রদঃ ।
স্তনৌ মে পাতু বাগীশঃ কুক্ষিং মে শুভলক্ষণঃ ॥৩॥
নাভিং দেবগুরুঃ পাতু মধ্যং পাতু সুখপ্রদঃ ।
কটিং পাতু জগদ্বংদ্যঃ ঊরূ মে পাতু বাক্ পতিঃ ॥৪॥
জানুজংঘে সুরাচার্য়ঃ পাদৌ বিশ্বাত্মকঃ সদা ।
অন্যানি যানি চাংগানি রক্ষেন্মে সর্বতো গুরুঃ ॥৫॥
ফলশৃতিঃ
ইত্য়েতত্কবচং দিব্যং ত্রিসংধ্যং যঃ পঠেন্নরঃ ।
সর্বান্ কামানবাপ্নোতি সর্বত্র বিজয়ী ভবেত্ ॥
॥ ইতি শ্রী বৃহস্পতি কবচম্ ॥
পাঠের উপকারিতা:
অর্থ ও সমৃদ্ধি: আর্থিক সমস্যা দূর হয় এবং ধনপ্রাপ্তির সুযোগ বাড়ে ।
কর্ম ও শিক্ষা: চাকরিপ্রাপ্তি, ইন্টারভিউতে সাফল্য এবং পড়াশোনায় উন্নতি হয় ।
সুস্বাস্থ্য ও সুরক্ষা: কুষ্ঠিতে বৃহস্পতি দুর্বল হলে বা অশুভ প্রভাব থাকলে তা দূর করতে এই কবচ সাহায্য করে
পাঠ বিধি:
বৃহস্পতিবার সকালে স্নান করে হলুদ বস্ত্র পরিধান করে পূজা শুরু করুন ।
বৃহস্পতি যন্ত্র বা শিবলিঙ্গের সামনে বসে শুদ্ধ মনে পাঠ করুন।
হলুদ ফুল, হলুদ চন্দন এবং হলুদ রঙের মিষ্টি নিবেদন করা শুভ ।।
