• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“বাংলায় উন্নয়নের একটা নতুন কাহিনী রচনা করবে ডাবল ইঞ্জিন সরকার” : ভাতারে ঢালাও প্রতিশ্রুতি দিয়ে গেলেন জেপি নাড্ডা

Eidin by Eidin
April 26, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
“বাংলায় উন্নয়নের একটা নতুন কাহিনী রচনা করবে ডাবল ইঞ্জিন সরকার” : ভাতারে ঢালাও প্রতিশ্রুতি দিয়ে গেলেন জেপি নাড্ডা
4
SHARES
59
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২৬ এপ্রিল : প্রথম দফার রেকর্ড ভোটদানের পর এরাজ্যে জয়ের বিষয় চরম আত্মবিশ্বাসী দেখা গেলো কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং রাসায়নিক ও সার মন্ত্রী জেপি নাড্ডাকে । একদিকে তিনি তৃণমূল কংগ্রেস সরকারের আমলে দূর্নীতি, নারী নির্যাতন নিয়ে যেমন বিঁধলেন । পাশাপাশি “বাংলায় ডাবল ইঞ্জিন সরকার উন্নয়নের একটা নতুন কাহিনী রচনা করবে” বলে ঢালাও প্রতিশ্রুতি দিয়ে গেলেন তিনি । 

আজ রবিবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভা এলাকার দলীয় প্রার্থী সৌমেন কার্ফার সমর্থনে ভাতার বাজারে একটা বিশাল রোড শো করেন জেপি নাড্ডা । ট্যাবলোয় প্রার্থীকে সঙ্গে নিয়ে ভাতার ফায়ার ব্রিগেড থেকে শুরু হয়ে ভাতার মাধব পাবলিক হাইস্কুল পর্যন্ত এই রোড শো চলে৷ স্কুলের সামনে ট্যাবলোয় দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে নিয়ে তিনি সংক্ষিপ্ত ভাষণ দেন । 

জেপি নাড্ডা বলেন,’প্রথম দফার ভোটের পর মমতা দিদি হতবাক হয়ে গেছেন  । এইবার খেলা শেষ হবে আর উন্নয়ন শুরু হবে৷’ তিনি বলেন,’আজ গোটা বিশ্বে মোদীজি ভারতকে মজবুতির সঙ্গে দাঁড় করিয়ে রেখেছে৷ গোটা বিশ্বজুড়ে যখন আর্থিক মন্দার প্রকোপ, সেখানে ভারত দ্রুত এগিয়ে যাচ্ছে । ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড বা ওয়ার্ড ব্যাঙ্ক বলছে যে যদি কোথাও আশা থাকে তবে সেটা ভারতে ।’ 

তিনি বলেন,’বাংলাকে মোদীজি বিগত ১১ বছরে ৪০০০ কিলোমিটার জাতীয় সড়ক তৈরি করে দিয়েছে । রেলবাজেট প্রায় ২০০ শতাংশ বাড়িয়েছেন । আজ বাংলায় ১০ অমৃত ভারত চলছে,৯ বন্দে ভারত ট্রেন চলছে । আর ১০১ টি বিমানবন্দরের সুবিধাযুক্ত রেল স্টেশন তৈরি করা হচ্ছে । এখন বলুন, ডবল ইঞ্জিন সরকার চাই কি না ।’ 

জেপি নাড্ডা বলেন,’আর এই মমতা দিদির সরকার কি করছে ?  তোলাবাজি-কাটমানি । আপনাকে বাড়ি তৈরি করতে হলে প্রথমে তৃণমূলের তোলাবাজকে টাকা দিতে হবে৷ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জন্য তৃণমূলের গুন্ডাদেরকে ২৫ হাজার টাকা করে আপনাদের দিতে হয় কিনা ? ২৯ তারিখে এক নম্বর বোতাম টিপে এদেরকে ছুড়ে ফেলে দেবেন ।’ তিনি বলেন,’আপনারা বলুন এখানে মহিলা নির্যাতন সব থেকে বেশি কিনা ? সবচেয়ে বেশি ধর্ষণের মামলা বাংলায় । সবচেয়ে বেশি মহিলা গায়েব হয়ে যাচ্ছে বাংলা থেকে । মমতাদিদি মা-মাটি-মানুষের কথা বলেন । কিন্তু তিনি মায়ের কি অবস্থা করে রেখে দিয়েছেন সেটাও ভেবে দেখা দরকার । আরজি কর মামলা মনে আছে ? পার্ক স্ট্রিটের ধর্ষণ কথা মনে আছে ? আর এই  সন্দেশখালিবালা শেখ শাহজাহান, তার মহিলা নির্যাতনের কথা মনে আছে ? জবাব দেওয়ার দিন হলো ২৯ তারিখ ।’ 

তিনি ‘ডবল ইঞ্জিন’ সরকার গঠনের পর কি কি কাজ করবে তার একটা ফিরিস্তিও দেন । নাড্ডা বলেন,’আমাদের সরকার আসার পরে অনুপ্রবেশকারীদের বেছে বেছে বের করে দেওয়া হবে । এর পাশাপাশি মহিলাদেরকে মাসিক ৩০০০ টাকা করে দেবে এবং বেকার যুব সম্প্রদায়কে তিন হাজার টাকা করে মাসিক দেবে ৷ সপ্তম পে কমিশন লাগুক করা হবে এবং ডিএ-ও দেওয়া হবে। এর সঙ্গে উন্নয়নের একটা নতুন কাহিনী রচনা করবে ডাবল ইঞ্জিন সরকার ।’

উল্লেখ্য,আগামী ২৯ এপ্রিল রাজ্যের দ্বিতীয় ও শেষ দফায় ভোট হবে পূর্ব বর্ধমান জেলায় । প্রথম দফায় ৯২.৮৬ শতাংশ ভোট পড়েছে ৷ এই বিপুল ভোটদান দেখে একদিকে বিজেপি যেমন চরম উৎসাহিত, পাশাপাশি অন্যদিকে কিছুটা মুষড়ে পড়তে দেখা গেছে বিদায়ী শাসকদলকে ৷ প্রচারের ঝাঁঝেও দেখা যাচ্ছে তার প্রতিফলন ।। 

Tags: bhatarBurdwanJP NaddaWestBengal Election 2026
Previous Post

বিজেপি নেতা অমিত মালব্যের বিরুদ্ধে মামলা করার হুমকি দিলেন সাগরদিঘির টিএমসি বিধায়ক বায়রন বিশ্বাস 

Next Post

দুন মেডিকেল কলেজের ডাক্তার গাজালা রিজভী এক নারী কর্মীকে পূজা করতে বাধা দেওয়ায়  আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে হিন্দু সংগঠনগুলো 

Next Post
দুন মেডিকেল কলেজের ডাক্তার গাজালা রিজভী এক নারী কর্মীকে পূজা করতে বাধা দেওয়ায়  আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে হিন্দু সংগঠনগুলো 

দুন মেডিকেল কলেজের ডাক্তার গাজালা রিজভী এক নারী কর্মীকে পূজা করতে বাধা দেওয়ায়  আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে হিন্দু সংগঠনগুলো 

No Result
View All Result

Recent Posts

  • মাদ্রাসার শ্রেণিকক্ষে ৬ বছরের ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত ৫৭ বছরের পরিচ্ছন্নতাকর্মী মহম্মদ আব্দুল মান্নান গ্রেপ্তার
  • অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে খতম সন্ত্রাসী সংগঠন লস্কর-ই- তৈয়বার শীর্ষ কমান্ডার শেখ ইউসুফ আফ্রিদি
  • “লাভ জিহাদে” ফেঁসে গিয়ে বিয়ের কয়েক ঘন্টা আগেই প্রেমিক ইব্রাহিমের সাথে পালিয়ে গেল কর্ণাটকের হাভেরির হিন্দু তরুনী  
  • ভাঙড়ে তৃণমূল কর্মীর বাড়ি সংলগ্ন এলাকা থেকে ১০০ তাজা বোমা উদ্ধার 
  • দুন মেডিকেল কলেজের ডাক্তার গাজালা রিজভী এক নারী কর্মীকে পূজা করতে বাধা দেওয়ায়  আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে হিন্দু সংগঠনগুলো 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.