• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মাইকে বিজেপির প্রচার কানে যেতেই মঞ্চ ছাড়লেন মমতা ; বললেন : “আমি লিগ্যাল অ্যাকশন নেবো” 

Eidin by Eidin
April 26, 2026
in কলকাতা, রাজ্যের খবর
মাইকে বিজেপির প্রচার কানে যেতেই মঞ্চ ছাড়লেন মমতা ; বললেন : “আমি লিগ্যাল অ্যাকশন নেবো” 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৬ এপ্রিল : আগামী ২৯ শে এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফার ভোট । এই দফায় যে কেন্দ্রটির দিকে গোটা দেশের নজর, সেটা হল কলকাতার ভবানীপুর বিধানসভা । কারন,২০২১ এত পর এখানে ফের এবার মুখোমুখি হচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । ফলে ভবানীপুরেও রাজনৈতিক উত্তাপ এখন চরমে । গতকাল সন্ধ্যায় তারই প্রতিফলন দেখা গেলো । মাইক-সংঘাতের জেরে মাত্র সাড়ে চার মিনিটেই সভামঞ্চ ছেড়ে নেমে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । ভবানীপুরের চক্রবেড়িয়া রোডের (উত্তর) যেখানে মমতা সভা করছিলেন,ঠিক তার পাশেই সভা করছিলেন শুভেন্দু । সেই সময় বিজেপির মাইকের মুখ মমতার সভামঞ্চের দিকে ঘোরানো হয়েছিল বলে অভিযোগ । মঞ্চ ছাড়ার আগে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দেন, ‘আমি লিগ্যাল অ্যাকশন নেবো’ । এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। 

শনিবার চক্রবেড়িয়া রোডে স্বামী নারায়ণ মন্দির-এর কাছে সভা করছিলেন মমতা ব্যানার্জি । সেই সময় স্বামী নারায়ণ মন্দির বক্তব্য রাখছিলেন শুভেন্দু অধিকারী । মমতার সভা শুরু হতেই বিজেপি তাদের প্রচার গাড়ি থেকে জোরালো শব্দে মাইকিং শুরু করে বলে অভিযোগ । একে অপরের পাল্টাপাল্টি শব্দে বিঘ্নিত হয় তৃণমূলনেত্রীর ভাষণ। এতেই মেজাজ হারান মমতা। তিনি সাফ জানান, নির্বাচনের নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে এবং সেই নিয়ম লঙ্ঘন করা হচ্ছে। এই আচরণকে ‘পায়ে পা লাগিয়ে ঝগড়া’ বলে অভিহিত করেন মমতা । উষ্মা প্রকাশ করে বলেন, ‘কেন করবে এটা? ইলেকশনের কতগুলো রুলস আছে। তা হলে ওরাও যেদিন মিটিং করবে তোমরাও পাল্টা লাগিয়ে দেবে। তখন পুলিশ তুলতে আসলে, মেয়েদের ধরে এফআইআর করবে। এটা পার্শিয়ালিটি।’ পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, মমতা মঞ্চ থেকেই কাউকে একজনকে ফোন করেন এবং ঘটনার তীব্র প্রতিবাদ জানান।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে, তিনি নিয়ম মেনে সমস্ত অফিসিয়াল পারমিশন (অনুমতি) নিয়ে এই সভা করছেন। তা সত্ত্বেও বিজেপি যেভাবে বাধা দিচ্ছে, তা কার্যত ‘হিউমিলেশন’ বা অপমানজনক। তিনি বলেন, ‘ওরা পশ্চিমবঙ্গকে দখল করতে জোর করে যা করছে, তা ঠিক নয়। ওরা যদি এটা আমার কেন্দ্রে করতে পারে… আমি এক মাস এখানে ছিলাম না। আমি রাজ্যে ঘুরছিলাম ২০০ আসনের জন্য। আপনারা যদি এমন আচরণ করেন, তা হলে আমি দুঃখিত।’উপস্থিত মানুষের কাছে ক্ষমা চেয়ে নিয়ে তিনি বলেন, ‘আমি এই অসভ্যতামি করতে পারব না। এটা খুব অপমানজনক। আমি কাল এখানে র‌্যালি করে দেব।’ একইসঙ্গে তিনি স্পষ্ট করে দেন যে, এই ঘটনার বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ নেবেন। ভোটারদের কাছে আবেদন জানিয়ে তিনি বলেন,’এই অপমানের জবাব যেন সাধারণ মানুষ ইভিএম বক্সেই দেন।’ পাশাপাশি তিনি “লিগ্যাল অ্যাকশন” নেওয়ার হুঁশিয়ারিও দেন ।। 

Tags: BhabanipurMamata BanarjeeSuvendu AdhikaryWestBengal Election 2026
Previous Post

ছক্কার ঝড়; দ্রুততম সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন ১৫ বছর বয়সী  বৈভব সূর্যবংশী

Next Post

“আমি যদি সনাতনীর বাচ্ছা হই, এদের চৌরাস্তায় দাঁড় করিয়ে জয় শ্রীরাম বলিয়ে ছাড়ব” : কাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু ?

Next Post
“আমি যদি সনাতনীর বাচ্ছা হই, এদের চৌরাস্তায় দাঁড় করিয়ে জয় শ্রীরাম বলিয়ে ছাড়ব” : কাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু ?

"আমি যদি সনাতনীর বাচ্ছা হই, এদের চৌরাস্তায় দাঁড় করিয়ে জয় শ্রীরাম বলিয়ে ছাড়ব" : কাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু ?

No Result
View All Result

Recent Posts

  • দিল্লির পর এবারে পাঞ্জাবে আম আদমি পার্টিতে ভাঙন, দল ছাড়তে চলেছে একসঙ্গে ২৮ জন বিধায়ক 
  • স্ত্রীর সামনে প্রাক্তন প্রেমিকা ফোন করলে ফোনের স্পিকার অন করে দেন অভিনেতা ও প্রযোজক জ্যাকি ভাগনানি
  • প্রয়াত হলেন প্রখ্যাত ফটোগ্রাফার রঘু রাই, ভোপাল গ্যাস ট্র্যাজেডির বাস্তবচিত্র উঠে এসেছিল তার  ক্যামেরায় 
  • লাগাতার পরাজয়ের পর মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য সুখবর, দলে ফিরছেন রোহিত শর্মা 
  • হোয়াইট হাউসের ভোজসভার বাইরে গোলাগুলি : ডোনাল্ড ট্রাম্প ভাষণ থামিয়ে বাঙ্কারে আশ্রয় নিলেন
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.