• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভোটদানে তামিলনাড়ুকেও ছাপিয়ে গেল বাংলা, বিকেল ৫ টা পর্যন্ত পড়ল রেকর্ড ৯০% ভোট, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন ?  কিসের ইঙ্গিত ?

Eidin by Eidin
April 23, 2026
in কলকাতা, রাজ্যের খবর
ভোটদানে তামিলনাড়ুকেও ছাপিয়ে গেল বাংলা, বিকেল ৫ টা পর্যন্ত পড়ল রেকর্ড ৯০% ভোট, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন ?  কিসের ইঙ্গিত ?
4
SHARES
59
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৩ এপ্রিল : ভোটদানে তামিলনাড়ুকেও ছাপিয়ে গেল বাংলা । ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (WB Election 2026) প্রথম দফায় বিকেল ৫টা বাজতেই সব রেকর্ড ভেঙে ফেলেছে বঙ্গবাসী । নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী,বিকেল ৫টা পর্যন্ত তামিলনাড়ুতে পড়েছে ৮২.২৪% ভোট । গত বিধানসভা নির্বাচনে ৭৩.৬৩ শতাংশ ভোট পড়েছিল । যেখানে পশ্চিমবঙ্গে ভোটদানের হার ৮৯.৯৩% । পশ্চিমবঙ্গে ২০১১ সালের পরিবর্তনের সেই ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডকে অনেক পেছনে ফেলে দিয়েছে । দেশের সমস্ত রাজ্য এমনকি পুদুচেরি ও অসমকেও হার মানাল পশ্চিমবঙ্গ ।  সঙ্গত কারনেই প্রশ্ন উঠছে যে এই বিপুল ভোটদান পরিবর্তন নাকি প্রত্যাবর্তনের ইঙ্গিত ? বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন,’এস আই আর এর নামে ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ৷’ অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের কথায়, ‘প্রথম দফাতেই টিএমসি-র দুর্নীতি ও গুন্ডামির রাজত্বের অবসান ঘটল । আগামীকাল নতুন সুর্যদয় হবে ।’

বিকাল ৫টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ৮৯.৯৩% ভোটার

বিকাল ৫টা পর্যন্ত পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক ভোটদানের হার : 

দক্ষিণ দিনাজপুর ৯৩.১২% (সর্বোচ্চ),কোচবিহার ৯২,০৭%,বীরভূম ৯১.৫৫%,মুর্শিদাবাদ ৯১.৩৬ %,জলপাইগুড়ি ৯১.২০%,পশ্চিম মেদিনীপুর ৯০,৭০%,ঝাড়গ্রাম ৯০.৫৩ %, বাঁকুড়া ৮৯.৯১%,উত্তর দিনাজপুর ৮৯.৭৪%,মালদা ৮৯.৫৬%, আলিপুরদুয়ার ৮৮,৭৪ %,পূর্ব মেদিনীপুর ৮৮.৫৫%,পুরুলিয়া ৮৭.৩৫%,পশ্চিম বর্ধমান ৮৬.৮৯%,দার্জিলিং ৮৬.৪৯  % এবং কালিম্পং ৮১.৯৮% (সর্বনিম্ন) । সবচেয়ে সকাল থেকেই বুথগুলোর সামনে লম্বা লাইন দেখা যাচ্ছিল। বেশি ভোট পড়ার রেকর্ড গড়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ (৯৫.৩৪%) ও ভগবানগোলা (৯৫.৩১%)। এই সামসেরগঞ্জেই নৃশংসভাবে খুন করা হয় পিতা হরগোবিন্দ দাস ও পুত্র চন্দন দাসকে । 

২০২৬ এর পশ্চিমবঙ্গের ভোটদানের হার অসমের ৮৫.৩৮% বা পুদুচেরির ৮৯.৯৩ শতাংশ ভোটদানের রেকর্ডকে টপকে গেছে । ভোট শেষ হওয়ার এক ঘণ্টা আগেই বোঝা গিয়েছিল যে ২০২১ বা ২০২৪-এর লোকসভা নির্বাচনের হারকে অনেক পেছনে ফেলে এগিয়ে গেছে এবারের বিধানসভা। সকাল থেকেই বুথগুলোর সামনে লম্বা লাইন দেখা যাচ্ছিল। দুপুর ৩ টেতে রেকর্ড ৭০% ভোট পড়ে । মাত্র ২ ঘন্টা পরে বিকেল ৫ টায় সেটা গড়ায় ৯০% এ । বুধবার দ্বিতীয় দফার ভোটেও যদি এই হার বজায় থাকে, তবে পশ্চিমবঙ্গ জাতীয় স্তরে এক অনন্য নজির গড়বে। বিপুল ভোটদান সাধারণত প্রতিষ্ঠান বিরোধী হিসাবেই মনে করা হয় । যেটা ২০১১ সালে দেখা গিয়েছিল । সেই বছর সিপিএমকে কার্যত নিশ্চিহ্ন করে দিয়ে ক্ষমতায় আসে তৃণমূল । এবারের ভোট কি পরিবর্তনের পরিবর্তন-এর ইঙ্গিত দিচ্ছে? বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খান অন্তত সেটাই মনে করছেন । তিনি বলেছেন,’ইতিমধ্যেই আমরা ১২০ টি আসনে জিতে গেছি ।’।

Tags: Record VotingWestBengal Election 2026
Previous Post

প্রতিটি বিধানসভায় ৩০ টা করে ইভিএম পালটানোর ষড়যন্ত্র করেছে আইপ্যাক : চাঞ্চল্যকর অভিযোগ সৌমিত্র খানের 

Next Post

ইভিএম-এ বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের নামের উপর কালো সেলোটেপ, তোলপাড় মাথাভাঙ্গা 

Next Post
ইভিএম-এ বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের নামের উপর কালো সেলোটেপ, তোলপাড় মাথাভাঙ্গা 

ইভিএম-এ বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের নামের উপর কালো সেলোটেপ, তোলপাড় মাথাভাঙ্গা 

No Result
View All Result

Recent Posts

  • “১৫২ তে ১২৫ হবেই, ভবানীপুরে জিতে সার্টিফিকেট নিয়ে প্রথমে কালীঘাটে মা কালীর দর্শণ করব” : বললেন আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী 
  • ইভিএম-এ বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের নামের উপর কালো সেলোটেপ, তোলপাড় মাথাভাঙ্গা 
  • ভোটদানে তামিলনাড়ুকেও ছাপিয়ে গেল বাংলা, বিকেল ৫ টা পর্যন্ত পড়ল রেকর্ড ৯০% ভোট, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন ?  কিসের ইঙ্গিত ?
  • প্রতিটি বিধানসভায় ৩০ টা করে ইভিএম পালটানোর ষড়যন্ত্র করেছে আইপ্যাক : চাঞ্চল্যকর অভিযোগ সৌমিত্র খানের 
  • অগ্নিমিত্রা পালের গাড়িতে হামলা ; বিজেপি প্রার্থী বললেন : “তৃণমূলের গুন্ডা সেকু আর সাবির আমার গাড়িতে পাথর মেরেছে” 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.