• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

প্রতিটি বিধানসভায় ৩০ টা করে ইভিএম পালটানোর ষড়যন্ত্র করেছে আইপ্যাক : চাঞ্চল্যকর অভিযোগ সৌমিত্র খানের 

Eidin by Eidin
April 23, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
প্রতিটি বিধানসভায় ৩০ টা করে ইভিএম পালটানোর ষড়যন্ত্র করেছে আইপ্যাক : চাঞ্চল্যকর অভিযোগ সৌমিত্র খানের 
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২৩ এপ্রিল : তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাক প্রতিটি বিধানসভায় ৩০ টা করে ইভিএম পালটানোর ষড়যন্ত্র করছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খান৷ তিনি একটা ভিডিও পোস্ট করেছেন৷ যেখানে শালতোড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দনা বাউড়িকে দেখা গেছে । একটি সাদা রঙের বোলেরো গাড়ি খুলে বিজেপি সাংসদ মজুত কয়েকটি ইভিএম দেখিয়ে বলেন,এটি তৃণমূলের গাড়ি । আসল ইভিএম সরিয়ে এই বিশেষ ইভিএমগুলি রেখে ভোটে জেতার ষড়যন্ত্র করছে তৃণমূল । এভাবে প্রতিটি বিধানসভায় আইপ্যাককে দিয়ে ৩০ টি ইভিএম বদলানোর পরিকল্পনা করেছে হলে তার অভিযোগ । 

অন্য একটি ভিডিও-তে দলীয় প্রার্থী ও কর্মকর্তাদের সতর্ক করে দিয়ে সৌমিত্র খাঁ বলেন,’প্রতিটি অ্যাএসেম্বলিতে ৩০ টা করে ইভিএম মেশিন পালটানো হচ্ছে । তাই, প্রত্যেকটা এসডিও অফিসের রিজার্ভ ইভিএম মেশিন চেক করুন । কারণ এই জায়গাতে ওরা চুরি করবেই । এখানে আমরা ১২০ টার মতো সিট পাবো, কিন্তু প্রত্যেক প্রার্থীকে অনুরোধ করছি আজকের দিনটাতে প্রয়োজন পড়লে ইভিএম এর পিছন পিছন গাড়িঘোড়া নিয়ে যান । যখন ইভিএম স্ট্রং রুমে ঢুকবে তখন দেখে নেবেন । কারণ তৃণমূলের জোচ্চুরি বা হারার চেয়ে সবচেয়ে বড় কথা হলো কিছু অফিসার । কারণ তাদের রোজগার অনেকটা কমে যাবে ।’ 

তিনি বলেন,’আমাদের এখানে তিনটে গাড়িতে করেছিল । একটারে ধরা পড়েছে । বিশেষ করে জঙ্গলমহল ও আসানসোলের প্রত্যেকটা প্রার্থীকে অনুরোধ করছি, কান খুলে শুনে রাখুন যে প্রতিটা সেক্টর অফিসে আইপ্যাক এর ছেলেরা ঢুকে গেছে । এইআর ও সেক্টর ইনচার্জের মত কিছু অফিসারের নম্বর জোগাড় করে সেখানে পৌঁছে যান । এক একটা বিধানসভায় যদি ৩০টি করে মেশিন চুরি হয়ে যায় তাহলে সব শেষ হয়ে যাবে।  অফিসারদের একদম বিশ্বাস করবেন না। যারা আপনার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে জানবেন তারা আপনাকে টুপি পরিয়ে দেবে ।’ 

সৌমিত্র বলেন,’বিশেষ করে জঙ্গলমহলের ঝাড়্গ্রামে যারা প্রার্থীরা আছেন, আপনারা ভোলা ভালা মানুষ, আপনাদেরকে বিশেষ করে টুপি পরানোর অনেক চেষ্টা করবে । সেক্টর অফিসেই আইপ্যাক-এর অনেক লোক আছে । এখনো পর্যন্ত চার-পাঁচ ঘন্টা যা ভোট হয়েছে ৯০% ভোট পড়েছে । সব ভোট তৃণমূলের বিপক্ষে গেছে। কিন্তু তোরা ইভিএম নিয়ে অনেক কিছু করতে পারে।’ সব শেষে তিনি সতর্ক করে দিয়ে বলেন,’নিজের চাবিকাঠি নিজের কাছে । আগের বারে দিলীপদা কে হারতে দেখেছি । সবাই অ্যালার্ট অ্যালার্ট অ্যালার্ট । বারবার বলছি ।।

Tags: BankuraBJP MP Soumitra KhanEVM HijackWestBengal Election 2026
Previous Post

অগ্নিমিত্রা পালের গাড়িতে হামলা ; বিজেপি প্রার্থী বললেন : “তৃণমূলের গুন্ডা সেকু আর সাবির আমার গাড়িতে পাথর মেরেছে” 

Next Post

ভোটদানে তামিলনাড়ুকেও ছাপিয়ে গেল বাংলা, বিকেল ৫ টা পর্যন্ত পড়ল রেকর্ড ৯০% ভোট, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন ?  কিসের ইঙ্গিত ?

Next Post
ভোটদানে তামিলনাড়ুকেও ছাপিয়ে গেল বাংলা, বিকেল ৫ টা পর্যন্ত পড়ল রেকর্ড ৯০% ভোট, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন ?  কিসের ইঙ্গিত ?

ভোটদানে তামিলনাড়ুকেও ছাপিয়ে গেল বাংলা, বিকেল ৫ টা পর্যন্ত পড়ল রেকর্ড ৯০% ভোট, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন ?  কিসের ইঙ্গিত ?

No Result
View All Result

Recent Posts

  • ইভিএম-এ বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের নামের উপর কালো সেলোটেপ, তোলপাড় মাথাভাঙ্গা 
  • ভোটদানে তামিলনাড়ুকেও ছাপিয়ে গেল বাংলা, বিকেল ৫ টা পর্যন্ত পড়ল রেকর্ড ৯০% ভোট, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন ?  কিসের ইঙ্গিত ?
  • প্রতিটি বিধানসভায় ৩০ টা করে ইভিএম পালটানোর ষড়যন্ত্র করেছে আইপ্যাক : চাঞ্চল্যকর অভিযোগ সৌমিত্র খানের 
  • অগ্নিমিত্রা পালের গাড়িতে হামলা ; বিজেপি প্রার্থী বললেন : “তৃণমূলের গুন্ডা সেকু আর সাবির আমার গাড়িতে পাথর মেরেছে” 
  • লেবাননে ইসরায়েলের বিমান  হামলায় এক সাংবাদিকসহ ৫ জনের মৃত্যু 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.