• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

অগ্নিমিত্রা পালের গাড়িতে হামলা ; বিজেপি প্রার্থী বললেন : “তৃণমূলের গুন্ডা সেকু আর সাবির আমার গাড়িতে পাথর মেরেছে” 

Eidin by Eidin
April 23, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
অগ্নিমিত্রা পালের গাড়িতে হামলা ; বিজেপি প্রার্থী বললেন : “তৃণমূলের গুন্ডা সেকু আর সাবির আমার গাড়িতে পাথর মেরেছে” 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,আসানসোল,২৩ এপ্রিল : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন জেলা থেকে বিক্ষিপ্ত হিংসার খবর পাওয়া যাচ্ছে । তার মধ্যে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়িতে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে । চলন্ত গাড়িতে হঠাৎ পাথর ছোড়া হলে পেছনের কাচ ভেঙে যায়। তবে, এই ঘটনায় কেউ আহত হননি বলে জানা গেছে। সংবাদমাধ্যমকে অগ্নিমিত্রা বলেন,’রহমতনগরের বুথ পরিদর্শনের পর আমরা সবে সেখান থেকে চলে আসছিলাম৷ সেই সময় তৃণমূলের দুই গুন্ডা সেকু আর সাবির আমার গাড়িতে একটা বড় পাথর মারে৷ এতে গাড়ির কাঁচ ভেঙে যায় । এখানে আসার সময়েও আমার গাড়িতে হামলা হয়েছিল । কিন্তু ততটা বুঝতে পারিনি ।’

জানা গেছে,ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণের হীরাপুর থানা এলাকায়। তিনি বুথ পরিদর্শনে বেরিয়েছিলেন ।হিরাপুর থানার বার্নপুর  রহমতনগর হাই স্কুলের ১৩৫ নম্বর বুথ পরিদর্শন করে দুপুর প্রায় দুটো নাগাদ বেরোন তিনি । অভিযোগ, গাড়িটি স্টার্ট দিয়ে বেরিয়ে যাওয়ার মুহুর্তে গাড়ি লক্ষ্য করে পেছন থেকে অতর্কিত ইঁটবৃষ্টি শুরু হয়। একটি ভারী ইঁটের আঘাতে চুরমার হয়ে যায় অগ্নিমিত্রা পালের গাড়ির পেছনের কাঁচ। গাড়ির সেই ভাঙা কাঁচ নিয়েই অগ্নিমিত্রা পাল সরাসরি পৌঁছান হিরাপুর থানায়। সেখানে গিয়ে পুলিশের কাছে মৌখিক ভাবে অভিযোগ জানান । তিনি বলেন, “আমাকে ভয় দেখিয়ে আটকানো যাবে না। আমি আবার রহমতনগরে যাবো।”    

Tags: Agnimitra Paul's Car VandalizeAsansol SouthWestBengal Election 2026
Previous Post

লেবাননে ইসরায়েলের বিমান  হামলায় এক সাংবাদিকসহ ৫ জনের মৃত্যু 

Next Post

প্রতিটি বিধানসভায় ৩০ টা করে ইভিএম পালটানোর ষড়যন্ত্র করেছে আইপ্যাক : চাঞ্চল্যকর অভিযোগ সৌমিত্র খানের 

Next Post
প্রতিটি বিধানসভায় ৩০ টা করে ইভিএম পালটানোর ষড়যন্ত্র করেছে আইপ্যাক : চাঞ্চল্যকর অভিযোগ সৌমিত্র খানের 

প্রতিটি বিধানসভায় ৩০ টা করে ইভিএম পালটানোর ষড়যন্ত্র করেছে আইপ্যাক : চাঞ্চল্যকর অভিযোগ সৌমিত্র খানের 

No Result
View All Result

Recent Posts

  • প্রতিটি বিধানসভায় ৩০ টা করে ইভিএম পালটানোর ষড়যন্ত্র করেছে আইপ্যাক : চাঞ্চল্যকর অভিযোগ সৌমিত্র খানের 
  • অগ্নিমিত্রা পালের গাড়িতে হামলা ; বিজেপি প্রার্থী বললেন : “তৃণমূলের গুন্ডা সেকু আর সাবির আমার গাড়িতে পাথর মেরেছে” 
  • লেবাননে ইসরায়েলের বিমান  হামলায় এক সাংবাদিকসহ ৫ জনের মৃত্যু 
  • মায়ের মৃত্যুর খবর পেতেই শিবির ছাড়লেন চেন্নাই সুপার কিংসের বাঁহাতি পেসার মুকেশ চৌধুরী 
  • ইউপির মির্জাপুরে একাধিক গাড়ির সংঘর্ষে শিশুসহ ১১ জনের মৃত্যু, শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.