• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আজ রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, হতে পারে কোন বড় ঘোষণা 

Eidin by Eidin
April 18, 2026
in দেশ
আজ রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, হতে পারে কোন বড় ঘোষণা 
4
SHARES
58
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৮ এপ্রিল : আজ শনিবার রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । গতকাল লোকসভায় নারী সংরক্ষণ বিল এবং লোকসভা আসন পুনর্বণ্টন বিল পরাজিত হওয়ার পর মোদী আজ রাতে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন এবং প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ ব্যাপক কৌতূহল জাগিয়েছে। মনে করা হচ্ছে যে “নোটবন্দি”র মত কোনো বড়সড় ঘোষণা করতে পারেন তিনি । 

শুক্রবার লোকসভায় সংবিধানের ১৩১তম সংশোধনী বিল অর্থাৎ মহিলা সংরক্ষণ বিলটি (Women’s Reservation Bill) প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি ৷ যাতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করতে চেয়েছিল মোদী সরকার । কিন্তু বিলের পক্ষে ২৯৮ জন এবং বিপক্ষে ২৩০ জন সাংসদ ভোট দেয় । কংগ্রেস,তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি,বামপন্থী, আম আদমি পার্টি প্রভৃতি বিরোধী দলগুলি বিরুদ্ধে ভোট দেয় । বিল পাশের জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ ৩৫২টি ভোটের প্রয়োজন ছিল । আর তার ফলে খারিজ হয়ে যায় মহিলা সংরক্ষণ বিলটি৷

সেই সাথে লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করার কথা ছিল । সেটিও দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জন্য খারিজ হয়ে যায় । এই দুই বিলের ব্যর্থতার পর সীমানা পুনর্নির্ধারণ (Delimitation) সংক্রান্ত অন্য দুটি বিলও পেশ করেনি কেন্দ্র। এদিকে আজ সকালেই ক্যাবিনেট বৈঠকে প্রধানমন্ত্রী বিরোধীদের কড়া সমালোচনা করেছেন। তিনি স্পষ্ট বলেছেন, ‘বিরোধী দলগুলি দেশের নারীদের অপমান করেছে এবং এর ফল তাদের ভোগ করতে হবে।’ এই পরাজয়ের বার্তাকে দেশের প্রতিটি গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার জন্য তিনি দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন। যদিও কংগ্রেস সহ বিরোধীরা নিজেদের মত করে বিলের বিরোধিতার যুক্তি উত্থাপন করছে ।। 

Tags: NewDelhiPM Narendra Modi
Previous Post

চতুর্থ শ্রেণীর পড়ুয়াকে পিষে দিল বেপরোয়া ট্রাক্টর, ৫ লাখ টাকায় “রফা”র চেষ্টার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে 

Next Post

বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের কাছে ঝোপের মধ্যে উদ্ধার হল বিবস্ত্র মহিলার দেহ ; বিজেপি প্রার্থী বললেন : “ধর্ষণ করে খুন” 

Next Post
বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের কাছে ঝোপের মধ্যে উদ্ধার হল বিবস্ত্র মহিলার দেহ ; বিজেপি প্রার্থী বললেন : “ধর্ষণ করে খুন” 

বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের কাছে ঝোপের মধ্যে উদ্ধার হল বিবস্ত্র মহিলার দেহ ; বিজেপি প্রার্থী বললেন : "ধর্ষণ করে খুন" 

No Result
View All Result

Recent Posts

  • ওরা দেশ ভাগ করতে চেয়েছিল,সংবিধান পাল্টাতে চেয়েছিল – আমরা করতে দিইনি : বিজেপিকে অভিষেকের তোপ 
  • বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের কাছে ঝোপের মধ্যে উদ্ধার হল বিবস্ত্র মহিলার দেহ ; বিজেপি প্রার্থী বললেন : “ধর্ষণ করে খুন” 
  • আজ রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, হতে পারে কোন বড় ঘোষণা 
  • চতুর্থ শ্রেণীর পড়ুয়াকে পিষে দিল বেপরোয়া ট্রাক্টর, ৫ লাখ টাকায় “রফা”র চেষ্টার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে 
  • আইপিএলে বিস্ফোরক ব্যাটিং : ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা পেতে লড়ছেন রজত পাটিদার
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.