• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

চতুর্থ শ্রেণীর পড়ুয়াকে পিষে দিল বেপরোয়া ট্রাক্টর, ৫ লাখ টাকায় “রফা”র চেষ্টার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে 

Eidin by Eidin
April 18, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
চতুর্থ শ্রেণীর পড়ুয়াকে পিষে দিল বেপরোয়া ট্রাক্টর, ৫ লাখ টাকায় “রফা”র চেষ্টার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে 
4
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),১৮ এপ্রিল : টিউশন শেষে সাইকেলে চড়ে বাড়ি ফিরছিল এক চতুর্থ শ্রেণীর পড়ুয়া । কিন্তু রাস্তাতেই তাকে পিষে দিল একটি মাটি বোঝাই বেপরোয়া ট্রাক্টর ৷ আজ শনিবার সকালে এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার অন্তর্গত ভাতশালা এলাকায় ।মৃত ছাত্রটির নাম রিজু ভৌমিক(১০) । অভিযোগ যে বিষয়টি “৫ লাখ টাকায় রফা” করার জন্য স্থানীয় এক তৃণমূল নেতারা পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল । যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল । পুলিশ ঘাতক ট্রাক্টর ও চালককে আটক করেছে । 

জানা গেছে, অন্যান্য দিনের মতন এদিন শনিবার সকালেও নিজের সাইকেলে চড়ে টিউশন পড়তে গিয়েছিল শিশুটি । টিউশন পড়ে সে যখন বন্ধুদের সাথে বাড়ি ফিরছিল,সেই সময়েই বেপরোয়া গতিতে আসছিল মাটি বোঝাই ঘাতক ট্রাক্টরটি । মৃত শিশুটির পিসেমশাই গনেশ দেবনাথ বলেন, ‘শিশুটি সকাল ৯ থেকে সাড়ে ৯ টার সময় সাইকেল চড়ে বাড়ি ফিরছিল । সেই সময় ট্রাক্ট্ররটি পিছন থেকে এসে ধাক্কা দিলে সাইকেল নিয়ে ছিটকে পাশের ঢালাই রাস্তার উপরে পড়ে শিশুটি । তার মাথার পিছনে গুরুতর আঘাত লাগে৷ শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু তার আগেই মৃত্যু হয় তার ৷  

ভাতশালা গ্রামের ২১৭ নম্বর বুথের পঞ্চায়েত সদস্যা প্রতিমা মণ্ডলের অভিযোগ,’শিশুটি মারা যাওয়ার পরে স্থানীয় তৃণমূল নেতারা ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য ৫ লাখ টাকায় রফা করতে এসেছিল । কিন্তু তাদের এই প্রকার চরম অমানবিকতায় সাধারণ মানুষের ক্ষোভ দেখে তারা পালিয়ে যায় ।’ তার আরও অভিযোগ যে ট্রাক্টর চালক মদ্যপ অবস্থায় ছিল । তিনি এই ঘটনাকে ‘পরিকল্পিত খুন’ আখ্যা দিয়ে ঘাতক চালকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন । 

জানা গেছে,শিশুটিকে ধাক্কা দেওয়ার পর ট্রাক্টর ফেলে পালানোর চেষ্টা করে চালক । কিন্তু তাকে স্থানীয় বাসিন্দারা পিছু ধাওয়া করে ধরে ফেলে এবং স্থানীয় স্কুলঘরের মধ্যে আটকে রেখে দেয় ।ঘটনাস্থলে পৌঁছায় নাদনঘাট থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এরপর পুলিশ ঘাতক ট্রাক্ট্ররসহ চালককে আটক করে । আজ বিকেল ৩.৩০ নাগাদ কালনা হাসপাতালে শিশুটির মৃত দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে শোকে বাকরুদ্ধ শিশুটির বাবা-মা । গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া ।। 

Tags: BurdwanKalnaNadanghatRecless Trackter killed Forth grade studentWestbengal
Previous Post

আইপিএলে বিস্ফোরক ব্যাটিং : ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা পেতে লড়ছেন রজত পাটিদার

Next Post

আজ রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, হতে পারে কোন বড় ঘোষণা 

Next Post
আজ রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, হতে পারে কোন বড় ঘোষণা 

আজ রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, হতে পারে কোন বড় ঘোষণা 

No Result
View All Result

Recent Posts

  • আজ রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, হতে পারে কোন বড় ঘোষণা 
  • চতুর্থ শ্রেণীর পড়ুয়াকে পিষে দিল বেপরোয়া ট্রাক্টর, ৫ লাখ টাকায় “রফা”র চেষ্টার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে 
  • আইপিএলে বিস্ফোরক ব্যাটিং : ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা পেতে লড়ছেন রজত পাটিদার
  • হরমুজ প্রনালী পার হওয়ার আগেই বাংলাদেশের জাহাজ আটকে দিল  ইরান 
  • একাধিক স্ত্রী থাকা মুসলিম স্বামীদের জন্য কোষাগার উন্মুক্ত করে দিল ব্রিটেনের বামপন্থী সরকার 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.