• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভিক্ষুককে কম দামে ওষুধ বিক্রি করার অপরাধে বাংলাদেশে হিন্দু ব্যবসায়ীর ফার্মেসি বন্ধ করে দিল সমিতির নেতারা

Eidin by Eidin
April 17, 2026
in আন্তর্জাতিক
ভিক্ষুককে কম দামে ওষুধ বিক্রি করার অপরাধে বাংলাদেশে হিন্দু ব্যবসায়ীর ফার্মেসি বন্ধ করে দিল সমিতির নেতারা
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,পটুয়াখালী,১৭ এপ্রিল : ভিক্ষুককে কম দামে ওষুধ বিক্রি করার অপরাধে এক হিন্দু ব্যবসায়ীর ফার্মেসি বন্ধ করে দিল সমিতির নেতারা৷ এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাংলাদেশের পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় । ‘প্রগতি মেডিকেল হল’ নামের একটি ফার্মেসি বন্ধ রাখার অভিযোগ উঠেছে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশনের নেতাদের বিরুদ্ধে। শুক্রবার সকাল থেকে সমিতির নেতাদের হুমকির মুখে ফার্মেসিটি বন্ধ রাখা হয় বলে জানা গেছে । ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। নেটিজেনরা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, মানবিক কারণে সহায়তা করতে গিয়ে যদি শাস্তির মুখে পড়তে হয়, তবে ভবিষ্যতে কেউ আর এ ধরনের উদ্যোগ নিতে আগ্রহী হবে না। 

প্রগতি মেডিকেল হলের মালিক সুদীপ্ত জানান, বৃহস্পতিবার দুপুরে এক অসহায় ভিক্ষুক তার দোকানে এসে একটি ভিটামিন সিরাপ কিনতে চান। নির্ধারিত মূল্য পরিশোধের সামর্থ্য না থাকায় মানবিক বিবেচনায় তিনি ‘প্রিভিনসিপ কোম্পানির প্রিমরল ৪৫০ মিলি’ (এমআরপি ৩৫০ টাকা) সিরাপটি মাত্র ১০০ টাকায় তাকে বিক্রি করেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে সমিতির নেতারা এক দিনের জন্য ফার্মেসি বন্ধ রাখার নির্দেশ দেন । নির্দেশ অমান্য করলে বড় অঙ্কের অর্থদণ্ডের হুমকিও দেওয়া হয় বলে তিনি জানান ।

তবে অভিযোগ অস্বীকার করে কলাপাড়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম খলিল দুলাল বলেন, দোকান বন্ধ রাখার কোনো নির্দেশনা সমিতি দেয়নি। তার দাবি, ভেজাল ওষুধ বিক্রির অভিযোগে প্রগতি মেডিকেল হল কর্তৃপক্ষ নিজেরাই এক দিনের জন্য দোকান বন্ধ রেখেছে। তিনি আরও বলেন, ‘দয়া দেখাতে চাইলে ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া উচিত। ওই ভিক্ষুকের কাছ থেকেও ১০০ টাকা নেওয়া হয়েছে।’

এদিকে ফাতেমা মেডিকেল হলের মালিক মোশাররফ হোসেনের, এর আগে সমিতি তার কাছ থেকে প্রায় ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। তার দাবি, মোড়কে উল্লেখিত মূল্যের চেয়ে কম দামে ওষুধ বিক্রির বিষয়ে সমিতির কাছে বহুবার অনুরোধ জানানো হলেও তারা এতে রাজি হয়নি।

একাধিক ওষুধ ব্যবসায়ীর অভিযোগ, সমিতির মাধ্যমে একটি সিন্ডিকেট গড়ে তুলে প্রভাব খাটানো হচ্ছে। তাদের সিদ্ধান্তের বাইরে গেলে জরিমানার মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। এ কারণে সরকারি হস্তক্ষেপ দাবি করেছেন তারা।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, কোনো সমিতি বা সংগঠনের প্রতিষ্ঠান সিলগালা বা জরিমানা করার আইনগত ক্ষমতা নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।।

Previous Post

মমতা ব্যানার্জির প্রস্তাবক মিরাজ শাহ সহ একাধিক তৃণমূল নেতার  বাড়িতে আয়কর হানা

Next Post

অনুপ্রবেশকারীদের সঙ্গে ‘ইলু ইলু’ সম্পর্ক, মুরগি মাংস খাওয়ার প্রতিযোগিতার আহ্বান জানিয়ে বঙ্গের মমতাকে তুলোধুনো করলেন অসমের হেমন্ত 

Next Post
অনুপ্রবেশকারীদের সঙ্গে ‘ইলু ইলু’ সম্পর্ক, মুরগি মাংস খাওয়ার প্রতিযোগিতার আহ্বান জানিয়ে বঙ্গের মমতাকে তুলোধুনো করলেন অসমের হেমন্ত 

অনুপ্রবেশকারীদের সঙ্গে 'ইলু ইলু' সম্পর্ক, মুরগি মাংস খাওয়ার প্রতিযোগিতার আহ্বান জানিয়ে বঙ্গের মমতাকে তুলোধুনো করলেন অসমের হেমন্ত 

No Result
View All Result

Recent Posts

  • ‘পশ্চিমবঙ্গ থেকে শিল্প চলে যাচ্ছে মহারাষ্ট্রে,এই প্রবণতা বদলাতে হবে’ : দেবেন্দ্র ফড়নবিশ
  • অনুপ্রবেশকারীদের সঙ্গে ‘ইলু ইলু’ সম্পর্ক, মুরগি মাংস খাওয়ার প্রতিযোগিতার আহ্বান জানিয়ে বঙ্গের মমতাকে তুলোধুনো করলেন অসমের হেমন্ত 
  • ভিক্ষুককে কম দামে ওষুধ বিক্রি করার অপরাধে বাংলাদেশে হিন্দু ব্যবসায়ীর ফার্মেসি বন্ধ করে দিল সমিতির নেতারা
  • মমতা ব্যানার্জির প্রস্তাবক মিরাজ শাহ সহ একাধিক তৃণমূল নেতার  বাড়িতে আয়কর হানা
  • “মাননীয়া আমরা গদি ওল্টাতে যাচ্ছি, প্রস্তুত হয়ে থাক” : এক পরিযায়ী শ্রমিকের ভিডিও ভাইরাল
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.