• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মমতা ব্যানার্জির প্রস্তাবক মিরাজ শাহ সহ একাধিক তৃণমূল নেতার  বাড়িতে আয়কর হানা

Eidin by Eidin
April 17, 2026
in কলকাতা, রাজ্যের খবর
মমতা ব্যানার্জির প্রস্তাবক মিরাজ শাহ সহ একাধিক তৃণমূল নেতার  বাড়িতে আয়কর হানা
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৭ এপ্রিল : বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভবানীপুর কেন্দ্রের অন্যতম প্রস্তাবক তথা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মিরাজ শায়ের বাড়িতে হানা দিল আয়কর দপ্তর ।  নবীনা সিনেমার উল্টোদিকেই পি আই বিল্ডিংয়ে বাড়ি শেখ রিয়াজের। অভিযোগ, দলকে হাওয়ালার মাধ্যমে টাকা ফান্ডিং করতেন শেখ রিয়াজ। এছাড়া মিরাজ শা ‘ভবানীপুর এডুকেশন সোসাইটি’র অন্যতম কর্ণধার । বিগত ৫-১০ বছরের আয়-ব্যয়ের হিসেব খতিয়ে দেখতেই মূলত আজ শুক্রবার সকাল থেকেই তাঁর আবাসন ও অফিসে আয়কর দপ্তরের আধিকারিকরা তল্লাশি শুরু করেন বলে খবর । হানা চলেছে দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল নেতা দেবাশিস কুমারের মনোহর পুকুর রোডের বাড়ি ও দেশপ্রিয় পার্ক লাগোয়া নির্বাচনী কার্যালয়ে । এমনকি তাঁর শ্বশুরবাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। দেবাশীষ কুমার দক্ষিণ কলকাতার রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী। তিনি এই কেন্দ্রের বিদায়ী বিধায়কও। 

এছাড়া কালীঘাটের শ্রমিক নেতা কুমার সাহার গ্রিক চার্চ রোডের বাড়িতেও হানা দেন আধিকারিকরা।তদন্তকারী সংস্থা সূত্রে খবর, দক্ষিণ কলকাতার একটি নির্মাণ সংস্থার জমি দখল ও বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলার সূত্র ধরেই এই তল্লাশি।

প্রসঙ্গত, গত সপ্তাহে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) একটি পৃথক জমি দখল সংক্রান্ত মামলায় কুমার সাহাকে দু’বার জিজ্ঞাসাবাদ করে। কলকাতা ও সল্টলেকে একটি শীর্ষ রিয়েল এস্টেট সংস্থার সঙ্গে যুক্ত অন্তত পাঁচটি জায়গায় তল্লাশি চালানো হয়। মোট ৭টি জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি। এই কুমার সাহার বিরুদ্ধে কমিশন খাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ, কুমার একটি বেআইনি জমি চুক্তিতে কমিশন নিয়েছেন। এদিকে ভোটের মুখে তৃণমূল প্রার্থী ও নেতাদের বাড়িতে আয়কর তল্লাশি ঘিরে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।।

Tags: Income Tax RaidKolkataTMCWestbengal
Previous Post

“মাননীয়া আমরা গদি ওল্টাতে যাচ্ছি, প্রস্তুত হয়ে থাক” : এক পরিযায়ী শ্রমিকের ভিডিও ভাইরাল

No Result
View All Result

Recent Posts

  • মমতা ব্যানার্জির প্রস্তাবক মিরাজ শাহ সহ একাধিক তৃণমূল নেতার  বাড়িতে আয়কর হানা
  • “মাননীয়া আমরা গদি ওল্টাতে যাচ্ছি, প্রস্তুত হয়ে থাক” : এক পরিযায়ী শ্রমিকের ভিডিও ভাইরাল
  • স্বামী ও ২ সন্তানকে ফেরে প্রতিবেশী ইউনুসের সঙ্গে পালালেন খুলনার হিন্দু বধূ ফেন্সি বিশ্বাস 
  • ইনস্টাগ্রামে এক দক্ষিণ আফ্রিকান মডেলের ছবিতে বিরাট কোহলির ‘লাইক’কে ঘিরে ‘অ্যালগরিদম’ মিম নিয়ে তোলপাড় 
  • হিন্দু বান্ধবীকে জোর করে বোরখা পরানো মুসলিম ছাত্রীদের বিরুদ্ধে  এফআইআর খারিজ করতে অস্বীকৃতি জানিয়েছে এলাহাবাদ হাইকোর্ট; আদালত বলেছে : “স্কুল ছাত্রছাত্রীদের ওপর ধর্ম চাপিয়ে দেওয়ার এই প্রথা উদ্বেগজনক” 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.