এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৭ এপ্রিল : এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে বিজেপি ক্ষমতায় এলে মাছ-মাংস খাওয়া বন্ধ করে দেবে । তার পালটা জবাব দিতে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা মমতাকে অসমে গিয়ে তার সাথে মুরগির মাংস খাওয়ার প্রতিযোগিতা করার আহ্বান জানান৷ পাশাপাশি ফের এরাজ্যের অনুপ্রবেশ নিয়ে মমতা ব্যানার্জিকে তুলোধুনো করেন তিনি । হেমন্ত বিশ্বশর্মা কটাক্ষ করে বলেন, ‘অনুপ্রবেশকারীদের সাথে মমতা ব্যানার্জির ইলু ইলু সম্পর্ক ।’
আজ শুক্রবার মালদা বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে ‘বিজয় সংকল্প সভায়’ যোগ দেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা । সভায় ভাষণে তিনি বলেন,’মমতাদি বিএসএফকে জমি দেয় না, কারণ ? কারন ওনার অনুপ্রবেশকারী চাই । আর অনুপ প্রবেশকারীর সঙ্গে ওনার ইলু ইলু সম্পর্ক । i love you i love you সম্পর্কে । আমাদের সঙ্গে ওই সম্পর্ক নেই । আসাম এবং ত্রিপুরায় বিজেপির সরকার আছে । আমরা সীমান্ত বন্ধ করে রাখি । কিন্তু পশ্চিমবঙ্গের সীমান্ত খুলে রেখে দিয়ে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন মমতাদি । এবার শুধু বিজেপিকে নিয়ে আসুন । আমরা সীমানায় এমন কাঁটাতারের বেড়া দেবো যে যেই সীমান্ত অতিক্রম করার চেষ্টা করবে প্রথমেই তার বিদ্যুতের শখ লাগবে । তারপর সে পশ্চিমবঙ্গের ভিতরে আসবে ।’
তিনি বলেন,’মমতা ব্যানার্জি বলছেন যে বিজেপির রাজ্যের ক্ষমতায় এলে মাছ মাংস খাওয়া নাকি বন্ধ করে দেবে । আমি মমতা দিকে আসামেতে আমার সঙ্গে মুরগির মাংস খাওয়ার প্রতিযোগিতা করার আহ্বান জানাচ্ছি । দেখি কত উনি মাংস খেতে পারেন ।’
হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা নিয়েও আক্রমণ শানান হেমন্ত বিশ্বাস শর্মা । তিনি বলেন, ‘হুমায়ুন কবির বলছে বাবরি মসজিদ বানাবো । আরে, মসজিদ বানাও । কিন্তু বাবরি মসজিদ কেন বানাবে ? বাবর আমাদের ভারতে আক্রমণ করতে এসেছিল । তুমি কেন বাবরি মসজিদ বানাবে ? এটা কি তোমার বাবার ভুমি ? আজ বাবরি মসজিদ বানাবে । কাল আওরঙ্গজেবের মসজিদ বানাবে । কাল শাহাজাহানের মসজিদ বানাবে । ভারতে মন্দির বানাও মসজিদ বানাও বাবরের নামে কোন মসজিদ হবে না । কারণ এই ভূমি বাবরের নয় । এই ভূমি প্রভু শ্রী রামচন্দ্রের, মা দুর্গার৷’
আজকের বিভিন্ন ইস্যুতে মমতা ব্যানার্জিকে নিশানা করেন হেমন্ত বিশ্বাস শর্মা৷ তিনি বলেন, যতক্ষণ না পর্যন্ত বর্তমান সরকারকে সরিয়ে বিজেপিকে আনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এর আজকে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয় ।’।
