• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কাটোয়ায় দশম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় এক নাবালক সহ গ্রেপ্তার ৭ অভিযুক্ত 

Eidin by Eidin
April 16, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
কাটোয়ায় দশম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় এক নাবালক সহ গ্রেপ্তার ৭ অভিযুক্ত 
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

 এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৬ এপ্রিল : দশম শ্রেণীর এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় এক নাবালক সহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । পুলিশ নাবালক ছাড়া বাকিদের কাটোয়ার মাধবীতলার বাসিন্দা রবিন রাজবংশি (২২) এবং কাটোয়া শহরের কালীগঞ্জ ঘাট এলাকার বাসিন্দা অজয় অধিকারী (১৯), সুদীপ্ত দেবনাথ (১৮), ইন্দ্রজিৎ সাহা(১৮), শুভঙ্কর দেবনাথ (১৮) এবং রাজকুমার পাল(১৮) নামে চিহ্নিত করেছে ৷ আজ বৃহস্পতিবার ধৃত ছয়জনকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে দুদিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক । ধৃত নাবালককে বর্ধমান জুভেইনাল আদালতে তোলা হয়। 

জানা গেছে, নির্যাতিতার বাবা পেশায় ব্যবসায়ী ৷  অভিযোগের ভিত্তিতে কাটোয়া থানায় পুলিশ ওই ৭ জনকে গ্রেপ্তার করে । পুলিশের কাছে অভিযোগে নির্যাতিতার বাবা জানান যে বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বাড়ি থেকে বেড়িয়ে আচমকা নিখোঁজ হয়ে যায় তার মেয়ে । রাত পর্যন্ত বাড়ি না ফেরায় তারা খোঁজাখুঁজি শুরু করেন । শেষ পর্যন্ত কাটোয়া এলাকায় একটি ইঁটভাটার কাছে পরিত্যক্ত একটি ঘরে তার মেয়েকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় । 

জানা গেছে,পরিবারের লোকজন মেয়েটিকে উদ্ধার করে তড়িঘড়ি কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করেন ৷ চিকিৎসায় সুস্থ হয়ে জ্ঞান ফিরলে অভিযুক্তদের নাম ধরে ধরে তার উপর চালানো পাশবিক অত্যাচারের কথা খুলে বলে । এরপর নির্যাতিতার বাবা থানায় ৭ অভিযুক্তের বিরুদ্ধে সুনির্দিষ্ট এফআইআর অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করে । ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণ ও পকসো আইনে মামলা দায়ের করেছে পুলিশ ।। 

Tags: 10th class girl gang raped7 accused ArrestedKatwaWestbengal
Previous Post

৩৯৯ টাকায় অর্ধনগ্ন ভিডিও ও ছবি বিক্রি : তেলেগু অ্যাঙ্কর বিষ্ণু প্রিয়ার কীর্তি ফাঁস 

Next Post

ভোটের মুখেই তৃণমূলে যোগ দিলেন ভাতারের প্রভাবশালী সিপিএম নেতা 

Next Post
ভোটের মুখেই তৃণমূলে যোগ দিলেন ভাতারের প্রভাবশালী সিপিএম নেতা 

ভোটের মুখেই তৃণমূলে যোগ দিলেন ভাতারের প্রভাবশালী সিপিএম নেতা 

No Result
View All Result

Recent Posts

  • নয়ডায় শ্রমিক বিক্ষোভের হিংসায় বামপন্থী-পাকিস্থানের যোগ,মজদুর সংগঠনের নামে বামপন্থী লবি হিংসা উসকে দিয়েছিল ! 
  • ভোটের মুখেই তৃণমূলে যোগ দিলেন ভাতারের প্রভাবশালী সিপিএম নেতা 
  • কাটোয়ায় দশম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় এক নাবালক সহ গ্রেপ্তার ৭ অভিযুক্ত 
  • ৩৯৯ টাকায় অর্ধনগ্ন ভিডিও ও ছবি বিক্রি : তেলেগু অ্যাঙ্কর বিষ্ণু প্রিয়ার কীর্তি ফাঁস 
  • “বাংলার ভূমিতে কাঠমুল্লা সংস্কৃতি ও অনুপ্রবেশ চলতে দেব না” : যোগী আদিত্যনাথের হুঙ্কার 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.