• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পূর্বস্থলীতে দলীয় পতাকা লাগানোর সময় বিজেপি নেতার উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পথ অবরোধ 

Eidin by Eidin
April 13, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
পূর্বস্থলীতে দলীয় পতাকা লাগানোর সময় বিজেপি নেতার উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পথ অবরোধ 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),১৩ এপ্রিল : পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীতে দলীয় পতকা লাগানোর সময় এক বিজেপি নেতার উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার বুলবুলিতলা এলাকায় । দোষীদের গ্রেপ্তারের দাবিতে বুলবুলিতলা পুলিশ ফাঁড়ির সামনে পথ অবরোধ করে বিজেপি । এই ঘটনায় আজ সোমবার কালনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী প্রাণকৃষ্ণ তাপাদার । 

জানা গেছে,আক্রান্ত বিজেপি নেতার নাম অশোক বাগ । তিনি পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার সুলতানপুর অঞ্চলে বুথ সভাপতি । বিজেপি প্রার্থী তার অভিযোগপত্রে জানিয়েছেন, সুলতানপুর পঞ্চায়েতের হৃদয়পুর গ্রামের বাসিন্দা অশোক বাগ আজ সোমবার সকাল ১০ টা নাগাদ যখন গ্রামে দলীয় ফ্লাগ ও ফেস্টুন লাগাচ্ছিলেন তখন ভবেশ মুরমু,অরূপ মালিক,সম্রাট হাঁসদা,আব্বাস মন্ডল সহ আরও কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বাহিনী শাবল,রড ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায় । অশোক বাগের মাথা লক্ষ্য করে শাবল চালিয়ে দেয়৷ তিনি কোনো মতে মাথা সরিয়ে নেওয়ায় প্রাণে বেঁচে যান । কিন্তু তার হাতে এবং গলায় আঘাত লাগে৷ বিজেপি প্রার্থী অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন । 

এদিকে থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি বুলবুলিতলা পুলিশ ফাঁড়ির সামনে প্রানকৃষ্ণ তাপাদারের নেতৃত্বে পথ অবরোধ শুরু করে বিজেপি কর্মীরা । প্রানকৃষ্ণবাবু বলেন,’এই ঘটনায় যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে দুষ্কৃতীরা ভবিষ্যতে আরও বড় অপরাধ করতে উৎসাহ পাবে। সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে আপাতত আমরা পথ অবরোধ তুলে নিচ্ছি ঠিকই,কিন্তু পুলিশ যদি পদক্ষেপ না নেয় তাহলে ২ ঘন্টা পর ফের অবরোধ শুরু করব ।’ অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।। 

Tags: BurdwanPurbostholiTMC Accused Attack On BJPWestBengal Election 2026
Previous Post

কলকাতার গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার যুবকের গুলিবিদ্ধ দেহ, গ্রেপ্তার দুই বন্ধুবান্ধবী 

Next Post

এসআইআর ইস্যুতে ফের সুপ্রিম ধাক্কা,পশ্চিমবঙ্গে নির্বাচন বাতিলের আবেদন খারিজ করে দিল সর্বোচ্চ আদালত  

Next Post
এসআইআর ইস্যুতে ফের সুপ্রিম ধাক্কা,পশ্চিমবঙ্গে নির্বাচন বাতিলের আবেদন খারিজ করে দিল সর্বোচ্চ আদালত  

এসআইআর ইস্যুতে ফের সুপ্রিম ধাক্কা,পশ্চিমবঙ্গে নির্বাচন বাতিলের আবেদন খারিজ করে দিল সর্বোচ্চ আদালত  

No Result
View All Result

Recent Posts

  • ইরানকে সামরিক সহায়তা দিলে চীনের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প 
  • এসআইআর ইস্যুতে ফের সুপ্রিম ধাক্কা,পশ্চিমবঙ্গে নির্বাচন বাতিলের আবেদন খারিজ করে দিল সর্বোচ্চ আদালত  
  • পূর্বস্থলীতে দলীয় পতাকা লাগানোর সময় বিজেপি নেতার উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পথ অবরোধ 
  • কলকাতার গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার যুবকের গুলিবিদ্ধ দেহ, গ্রেপ্তার দুই বন্ধুবান্ধবী 
  • “উগ্র বামপন্থীদের তোষামোদকারী” ভ্যাটিকানের পোপ লিও-এর তীব্র সমালোচনা করলেন ট্রাম্প
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.