এইদিন বিনোদন ডেস্ক,১১ এপ্রিল : প্রখ্যাত গায়িকা আশা ভোঁসলে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর মুম্বাইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি জরুরি চিকিৎসা সেবা বিভাগে চিকিৎসাধীন আছেন। ব্রীচ ক্যান্ডি হাসপাতালের ডাক্তার প্রতীক সামাদানি জানিয়েছেন, ৯২ বছর বয়সী আশা ভোঁসলে আজ শনিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হন এবং তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছে ও তিনি চিকিৎসাধীন আছেন। পরিবারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এদিকে, ভক্তরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।
আশা ভোঁসলে দীনানাথ মঙ্গেশকর এবং শেবন্তী মঙ্গেশকরের সন্তান ৷ সঙ্গীতের সঙ্গে যুক্ত পরিবারটি । বাবার মৃত্যুর পর আশা ভোঁসলে গান চর্চা শুরু করেন । তার প্রথম গান ছিল “মাজা বাল” ছবির “চালা চালা নাভ বালা হ্যায়”। “সাওয়ান আয়া” গানের মাধ্যমে হিন্দি সিনেমায় তার অভিষেক হয়। এর পরে, তিনি তার ক্যারিয়ারে রাধা কায়সে না জলে, শারারা, কখনো তো নজর মিলাও এবং স্বপ্নে মে মিঠি হ্যায় এর মতো অনেক হিট গান গেয়েছেন।।
