• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আশ্রমে দলীয় পতাকা হাতে ঢুকে সাধুসন্তদের ‘ঘাড় ধাক্কা দিয়ে’ বের করে দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলর ও তার দুষ্কৃতী বাহিনীর বিরুদ্ধে, ভিডিও শেয়ার করে শুভেন্দু বললেন : ‘কথা দিলাম,৪ঠা মে-র পর প্রতিটি অন্যায়ের হিসাব হবে’

Eidin by Eidin
April 10, 2026
in কলকাতা, রাজ্যের খবর
আশ্রমে দলীয় পতাকা হাতে ঢুকে সাধুসন্তদের ‘ঘাড় ধাক্কা দিয়ে’ বের করে দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলর ও তার দুষ্কৃতী বাহিনীর বিরুদ্ধে, ভিডিও শেয়ার করে শুভেন্দু বললেন : ‘কথা দিলাম,৪ঠা মে-র পর প্রতিটি অন্যায়ের হিসাব হবে’
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১০ এপ্রিল : দলীয় পতাকা হাতে আশ্রমে ঢুকে সাধুসন্তদের হেনস্থা করে বের করে দেওয়ার অভিযোগ উঠল কলকাতার ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ড এলাকায় ৷ ভবানীপুর বিধানসভার ৭০ নম্বর ওয়ার্ডের পদ্মপুকুর এলাকার একটি আশ্রমে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তার অভিযোগ, কালিঘাট ও আশেপাশের এলাকায় সনাতন ধর্মের প্রচার করা ওই আশ্রমে আগত কিছু সাধুসন্তদের অসম্মান করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় কাউন্সিলর অসীম বসু তাঁর দুষ্কৃতী বাহিনী । তিনি ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন৷ 

সেই ভিডিও-তে একজন সাধুকে বলতে শোনা গেছে, “আমি গিয়েছিলাম কালীঘাটে সনাতন ধর্মের প্রচার করতে৷ সেই কারণে ৩-৪ জন সাধুকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে৷ আমাদের কেটে দেওয়ার হুমকি দিয়েছে। বলছে তোমাদের কিসের সনাতন ?’ তিনি বলেন, ” বাবা,আমরা খেয়ে না খেয়ে সনাতনের প্রচার করছি।  এখানে আর কোন উদ্দেশ্য নেই আমাদের৷ শুধু আমাদের আত্মরক্ষার জন্য । আমরা হিন্দু হয়েও যদি নিজেকে হিন্দু না বলতে পারি তাহলে এই পশ্চিমবঙ্গে না থাকাই ভালো৷ যে আমাকে হুমকি দিয়ে গেছে, সেও কিন্তু হিন্দু, বাবা ।’

তিনি বলেন, আমার কিছু বলার নেই । আজ আধ ঘণ্টা আগে সাধুগুলোকে তাড়িয়েছে । আমার বলছে যে ভবানীপুরে দাড়িওয়ালা দেখলেই কুচিকুচি করে কাটবে । সব রেকর্ড আছে বাবা । বাবা,জল বন্ধ করে দিয়েছে। ইলেকট্রিক, বন্ধ করে দিয়েছে ।এরপর কি করবো ? তবু আমি বলছি যে ইলেকট্রিক লাগবেনা । জলও লাগবেনা । আমাদের সনাতনের জয় দরকার । সনাতনের জয় যদি করতে না পারি তাহলে আমাদের পশ্চিমবঙ্গে থাকা যাবে না, বাবা ।’

প্রতিক্রিয়ায় শুভেন্দু অধিকারী লিখেছেন, বাংলাদেশের তদানীন্তন ইউনূস-সরকারের ছায়া যেন ভবানীপুরে দেখা যাচ্ছে! ভবানীপুরের পদ্মপুকুর এলাকার একটি আশ্রমে আগত কিছু সাধুসন্ত কালিঘাট ও আশেপাশের এলাকায় সনাতন ধর্মের প্রচার করছিলেন। কিন্তু আজ সেখান থেকে তাঁদের অসম্মান করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় এবং পরে ভবানীপুর বিধানসভার ৭০ নম্বর ওয়ার্ডের ছাপ্পা কাউন্সিলর অসীম বসু তাঁর দুষ্কৃতী বাহিনী নিয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে আশ্রমে উপস্থিত হয়ে গেরুয়াধারী সাধুসন্তদের পোশাকের কলার ধরে হুমকি দেন, ভয় দেখান, মোবাইল কেড়ে নেন এবং চোর অপবাদ দিয়ে আশ্রম থেকে বের করে দেন।’

তিনি লিখেছেন,’শুধু তাই নয়, আশ্রমের জল ও বিদ্যুৎ সংযোগও বন্ধ করে রাখা হয়।তাহলে কি দাঁড়ালো? ভবানীপুরে কি সনাতন ধর্ম প্রচার করা অপরাধ? মাননীয়া, আপনি কি তাহলে তোষণের রাজনীতির স্বার্থে আপনার লেঠেল বাহিনী ব্যবহার করে হিন্দুদের ওপর অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছেন?’

সবশেষে তিনি রাজ্যের শাসক দলকে হুশিয়ারি দিয়ে বলেছেন,’হিন্দুবিরোধী তৃণমূল কংগ্রেস জেনে রাখুন, এই অত্যাচার আর বেশিদিন চলবে না। প্রতিটি অন্যায়ের হিসাব হবে। সনাতনীদের আত্মসম্মান নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করুন। হিন্দু সমাজ আর চুপ করে সহ্য করবে না। কথা দিলাম, এবার ৪ঠা মে-র পর প্রতিটি অন্যায়ের হিসাব হবে।’।

বাংলাদেশের তদানীন্তন ইউনূস-সরকারের ছায়া যেন ভবানীপুরে দেখা যাচ্ছে!

ভবানীপুরের পদ্মপুকুর এলাকার একটি আশ্রমে আগত কিছু সাধুসন্ত কালিঘাট ও আশেপাশের এলাকায় সনাতন ধর্মের প্রচার করছিলেন।
কিন্তু আজ সেখান থেকে তাঁদের অসম্মান করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় এবং পরে ভবানীপুর… pic.twitter.com/5fKSn9s7vK

— Suvendu Adhikari (@SuvenduWB) April 10, 2026

Tags: KolkataWestbengal
Previous Post

সপ্তম বেতন কমিশন,মহিলা ও বেকারদের ৩,০০০ টাকা ভাতা, অনুপ্রবেশ রুখতে ‘জিরো টলারেন্স’ ও ইউসিসি লাগু : বাংলায় শায়ের ‘সংকল্পপত্রে’ মেগা প্রতিশ্রুতি

Next Post

নির্দল প্রার্থী হিসাবে জমা দেওয়া মনোনয়ন প্রত্যাহার করে বিজেপিকে সমর্থনের ঘোষণা করলেন মালদার গাজোলের প্রফুল্ল সরকার ; স্বস্তি গেরুয়া শিবিরে 

Next Post
নির্দল প্রার্থী হিসাবে জমা দেওয়া মনোনয়ন প্রত্যাহার করে বিজেপিকে সমর্থনের ঘোষণা করলেন মালদার গাজোলের প্রফুল্ল সরকার ; স্বস্তি গেরুয়া শিবিরে 

নির্দল প্রার্থী হিসাবে জমা দেওয়া মনোনয়ন প্রত্যাহার করে বিজেপিকে সমর্থনের ঘোষণা করলেন মালদার গাজোলের প্রফুল্ল সরকার ; স্বস্তি গেরুয়া শিবিরে 

No Result
View All Result

Recent Posts

  • আইএসআই ও তেহরিক-ই- তালিবান হিন্দুস্তানের সঙ্গে যুক্ত  দেরাদুনের এক যুবক গ্রেপ্তার 
  • সাংবাদিক রানা আইয়ুবের সাম্প্রদায়িক টুইট মামলায় ভারতে এক্স- এর সেফ হারবার সুরক্ষা ‘প্রত্যাহার করা হতে পারে’ 
  • “বিজেপির সরকার হচ্ছে হচ্ছে হচ্ছে,ভবানীপুরে মুখ্যমন্ত্রী হারছেন হারছেন হারছেন” : বললেন আত্মবিশ্বাসী শুভেন্দু 
  • উত্তরপ্রদেশে ভোটার তালিকা থেকে বাদ গেল ২.০৫ কোটি নাম, ৮৪ লক্ষ নতুন ভোটার যুক্ত 
  • নির্দল প্রার্থী হিসাবে জমা দেওয়া মনোনয়ন প্রত্যাহার করে বিজেপিকে সমর্থনের ঘোষণা করলেন মালদার গাজোলের প্রফুল্ল সরকার ; স্বস্তি গেরুয়া শিবিরে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.