এইদিন বিনোদন ডেস্ক,০৩ এপ্রিল : পাকিস্তানি সন্ত্রাসবাদ ও মাফিয়া ডন দাউদ ইব্রাহীমের উপর নির্মিত বলিউড চলচিত্র “ধুরান্ধর” নিয়ে যখন ভারতের বামপন্থী ও ছদ্ম ধর্মনিরপেক্ষদের দল বিরোধীতা করছে ; অন্যদিকে তখন এই ছবি নিয়ে ভিন্ন পদক্ষেপ নিতে দেখা গেল আফগান শাসক তালিবানদের ৷ ছবিটি আফগানিস্তানে প্রদর্শনের অনুমতি দিয়েছে তালিবানরা ৷ তালিবানদের এই সিদ্ধান্ত পাকিস্তানের মুখে আর একটি সজোরে চপেটাঘাত বলে মনে করা হচ্ছে ।
আফগানিস্তানে তালেবানের টেলিভিশন ও অনুষ্ঠান বিষয়ক মন্ত্রী শেখ শের আহমদ হাক্কানি এক বিবৃতিতে বলেছেন যে, ভারতীয় চলচ্চিত্র “ধুরান্ধর”-এর মতো পাকিস্তান-বিরোধী বিষয়বস্তু নিয়ে নির্মিত চলচ্চিত্রগুলো আফগান জনগণের জন্য প্রদর্শনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।তিনি বলেন, যদিও বিদ্যমান নীতিমালার অধীনে বিদেশি চলচ্চিত্র এবং বিনোদনমূলক বিষয়বস্তু বর্তমানে নিষিদ্ধ, তবে রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য ব্যবহৃত হতে পারে এমন চলচ্চিত্রগুলোকে ব্যতিক্রম হিসেবে বিবেচনা করা যেতে পারে। তিনি আরও বলেন যে, এই ধরনের বিষয়বস্তু জনমতকে প্রভাবিত করতে এবং আঞ্চলিক বিষয় সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি মাধ্যম হিসেবে কাজ করতে পারে।
আয়ের নিরিখে “ধুরন্ধর দ্য রিভেঞ্জ” বা “ধুরন্ধর-২” অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে! ধুরন্ধর ছবিটি সর্বকালের রেকর্ড ভেঙে দেওয়ার মুখে৷ মাত্র ১৮ দিনে বিশ্বজুড়ে ১৬৮০–১৭০০ কোটি টাকা আয় করতে চলেছে । এখন সর্বকালের চতুর্থ সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র এবং “পুষ্পা ২” ও “বাহুবলী ২”-এর রেকর্ডকে ছাড়িয়ে যাচ্ছে।
প্রথম সপ্তাহান্তে ধুরান্ধর-২ সর্বভারতীয় নেট বক্স অফিস কালেকশন ছিল ৪৬৬ কোটি টাকা । এটি যথাক্রমে প্রথম সপ্তাহে ৬৯০ কোটি, দ্বিতীয় সপ্তাহান্তে ১৭৭ কোটি,১২তম দিনে ২৬ কোটি,১৩তম দিনে ২৮ কোটি এবং ১৪তম দিনে ২২ কোটি টাকা উপার্জন করেছে । ছবিটি ভারতে মোট নেট সংগ্রহ ৯৪৩ কোটি এবং গ্রস সংগ্রহ ১১১৩ কোটি টাকা ৷ বিদেশে ছবিটি ৩৭৪ কোটি টাকা আয় করেছে। বিদেশের বক্স অফিসে সর্বোচ্চ আয়কারী শীর্ষ ৫টি ভারতীয় চলচ্চিত্রের তালিকার শীর্ষে স্থান করে নিয়েছে এই ছবিটি ।।

