• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কালিয়াচক কান্ড : সিবিআই তদন্তের নির্দেশ, মালদার ডিএম ও এসপিকে শোকজ, গ্রেপ্তার মোথাবাড়ির আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলি ১৮ জন

Eidin by Eidin
April 2, 2026
in কলকাতা, রাজ্যের খবর
কালিয়াচক কান্ড : সিবিআই তদন্তের নির্দেশ, মালদার ডিএম ও এসপিকে শোকজ, গ্রেপ্তার মোথাবাড়ির আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলি ১৮ জন
4
SHARES
56
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০২ এপ্রিল : মালদার কালিয়াচক-২ ব্লক অফিসে ৩ মহিলাসহ ৭ বিচারককে দীর্ঘ সময় আটকে রাখার ঘটনায় কড়া পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশন । এই ঘটনায় এখনো পর্যন্ত মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের আইএসএফ (ISF) প্রার্থী মৌলানা শাহজাহান আলি সহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে । আজ বৃহস্পতিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়। এছাড়া, বিডিও অফিসে বিচারকদের আটকে রাখা এবং তাঁদের গাড়িতে হামলার ঘটনায় একদিকে যখন সুপ্রিম কোর্ট মালদহের জেলাশাসক ও পুলিশ সুপারকে শোকজ করেছে,পাশাপাশি কমিশন ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে সিবিআই-কে ।

মালদহ জেলার কালিয়াচক ২ নম্বর ব্লকের সুজাপুর, মোথাবাড়ি-সহ একাধিক এলাকায় ভোটার তালিকায় নাম কাটা যাওয়ার প্রতিবাদে বুধবার সকাল থেকেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিল নাম কাটা যাওয়া মহিলা ও পুরুষরা । বিক্ষোভকারীরা ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টানা কয়েক ঘণ্টা বিক্ষোভ দেখায় । কালিয়াচক ২ নম্বর বিডিও অফিস ঘেরাও করে ৭ জুডিশিয়াল অফিসার তথা বিচারকদের গভীর রাত পর্যন্ত আটকে রাখা হয় বলে অভিযোগ ৷ পরে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় । একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে মোথাবাড়ির আইএসএফ প্রার্থী শাহজাহান আলি কাদরি সহ মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়। 

সেই সাথে আজ এই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল পাঞ্চোলির বেঞ্চে । প্রধান বিচারপতি এই ঘটনায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তীব্র অসন্তোষ প্রকাশ করেন । এই ঘটনাকে একটি “পূর্বপরিকল্পিত, সুপরিকল্পিত এবং উদ্দেশ্যপ্রণোদিত” প্রচেষ্টা বলে আখ্যা দেন তিনি । নির্বাচন কমিশনকে যেকোনো কঠোর পদক্ষেপ নেওয়ার অনুমতি দেয় সর্বোচ্চ আদালত । এদিনই সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল এই ঘটনার তদন্ত NIA অথবা CBI-কে দিয়ে করাতে পারে নির্বাচন কমিশন। কোন সংস্থাকে দিয়ে তদন্ত করানো হবে তা সিদ্ধান্ত নেবে কমিশন। তারপরেই বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় জানা যায় ঘটনার তদন্তভার নিচ্ছে সিবিআই। পাশাপাশি মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ করে সুপ্রিম কোর্ট। 

বর্তমানে মোথাবাড়ি-সহ কালিয়াচক এলাকায় থমথমে পরিবেশ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। প্রশাসনের তরফে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে।।

Previous Post

নাম না করে ওয়াইসি আর হুমায়ুনকে “গদ্দার” বললেন মমতা ; “ওকে ৪ তারিখে রেজাল্টের পর দিঘায় দিয়ে আসব” : পালটা জবাব হুমায়ুনের 

Next Post

অনুপ্রবেশ রুখতে বাংলাদেশ সীমান্তের নদীপথে বিষাক্ত সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা করেছে বিএসএফ 

Next Post
অনুপ্রবেশ রুখতে বাংলাদেশ সীমান্তের নদীপথে বিষাক্ত সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা করেছে বিএসএফ 

অনুপ্রবেশ রুখতে বাংলাদেশ সীমান্তের নদীপথে বিষাক্ত সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা করেছে বিএসএফ 

No Result
View All Result

Recent Posts

  • অনুপ্রবেশ রুখতে বাংলাদেশ সীমান্তের নদীপথে বিষাক্ত সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা করেছে বিএসএফ 
  • কালিয়াচক কান্ড : সিবিআই তদন্তের নির্দেশ, মালদার ডিএম ও এসপিকে শোকজ, গ্রেপ্তার মোথাবাড়ির আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলি ১৮ জন
  • নাম না করে ওয়াইসি আর হুমায়ুনকে “গদ্দার” বললেন মমতা ; “ওকে ৪ তারিখে রেজাল্টের পর দিঘায় দিয়ে আসব” : পালটা জবাব হুমায়ুনের 
  • পূর্বস্থলীতে এক হকারের হৃদরোগে মৃত্যু, ভোটার তালিকায় নাম “ডিলিটেড” হয়ে যাওয়ার আতঙ্ক বলে দাবি করছে পরিবার ও তৃণমূল
  • ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসের অর্থায়নকারী ব্যবসায়ীকে গ্রেপ্তার করল মার্কিন সংস্থা
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.