• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

নাম না করে ওয়াইসি আর হুমায়ুনকে “গদ্দার” বললেন মমতা ; “ওকে ৪ তারিখে রেজাল্টের পর দিঘায় দিয়ে আসব” : পালটা জবাব হুমায়ুনের 

Eidin by Eidin
April 2, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
নাম না করে ওয়াইসি আর হুমায়ুনকে “গদ্দার” বললেন মমতা ; “ওকে ৪ তারিখে রেজাল্টের পর দিঘায় দিয়ে আসব” : পালটা জবাব হুমায়ুনের 
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,সুতি(মুর্শিদাবাদ),০২ এপ্রিল : আজ মুর্শিদাবাদের সুতিতে দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি । সুতির ছাবঘাটি হাই স্কুল মাঠের সভায় তিনি নাম না করে এআইএমআইএম প্রধান আসাউদ্দিন ওয়াইসি এবং জনতা উন্নয়ন পার্টির( জেইউএন) প্রধান হুমায়ুন কবিরের নাম না করে “গদ্দার” বলেন । এদিকে হুমায়ুন পালটা বলেন,”আগামী ৪ মে ফলাফল প্রকাশের পর ওকে(মমতা ব্যানার্জি) আমি নিজে দিঘার জগন্নাথ মন্দিরে দিয়ে আসব” । 

এদিন মমতা ব্যানার্জি বলেছেন,’কিছু গদ্দার নিজের অধিকার রক্ষার জন্য, ক্ষমতা দখল করার জন্য বিহারে ভোট ভাগাভাগি করে বিজেপিকে জিতিয়েছে । বাংলায় সেটাই করতে চাইছে । এদের চিনে রাখুন । এদের চিহ্নিত করুন । এরা ডাকলেই যাবেন না । নামাজ বারে  নামাজ পড়বেন এবং শান্তিপূর্ণভাবে বেরিয়ে আসবেন। নামাজের মধ্যে কি হয় ? কেউ ইট ছুড়ে খায়  । আর আপনারা ভাবেন পাল্টা ইট ছোড়ো । আরে এটা তো ওদের পরিকল্পনা । ওটাতো চক্রান্ত । আপনি কেন ওদের চক্রান্তে পা দেবেন । এটাই তো অমিত শাহ চায় । এটাই তো বিজেপি চায় । এটাই তো কংগ্রেস চায় । এটাই তো গদ্দাররা চায় । আপনারা তো চান না। লড়াইটা ৩৬৫ দিনের ।’

অন্যদিকে হুমায়ুন কবির পালটা বলেন,’তিন তিনবার মুখ্যমন্ত্রী থেকেছে, আবার শখ জেগেছে । ৭০ বছর বয়স হয়েছে । এরপর চার তারিখে রেজাল্ট বের হলে আমি নিজে গিয়ে ওকে দীঘার জগন্নাথ ধামে গিয়ে পৌঁছে দিয়ে আসবো । পাগলামি করতে বন্ধ করতে বলুন । চার তারিখে আমি নিজে ওকে দীঘায় দিয়ে আসবো ।’

 উল্লেখ্য,বিহারের এবারের বিধানসভার ভোটে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ওয়াইসির দল । মোট ৫ টি আসনে জয়লাভ করেছে তারা । এছাড়া, প্রচুর মুসলিম ভোট টেনে নেওয়ায় অনেক আসনে নির্ণায়ক ভূমিকায় দেখা গেছে ওয়াইসির দলকে । যেকারণে শোচনীয় পরাজয়ের মুখে পড়তে হয় লালু প্রসাদ যাদবের আরজেডি ও কংগ্রেসকে । একই সমীকরণ ২০২৬ সালের এরাজ্যের বিধানসভার ভোটে হতে পারে বলে আশঙ্কা শাসকদল তৃণমূল কংগ্রেসের । কারন এবারের ভোটে এরাজ্যে এন্ট্রি হয়ে গেছে ওয়াইসির । তবে,মুর্শিদাবাদের ভরতপুরের বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ূন কবিরের নতুন দল গঠন তৃণমূলকে আরও বিপাকে ফেলে দিয়েছে । ওয়াইসির সঙ্গে জোট করে এবারের ভোটে লড়ছেন হুমায়ুন । আর যদি এই জোট তৃণমূলের মুসলিম ভোটব্যাংকে বড়সড় থাবা বসায় তাহলে মমতার চতুর্থবারের মত মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন অধরাই থেকে যাবে বলে মত রাজনৈতিক মহলের ।। 

Tags: MurshidabadWestBengal Election 2026
Previous Post

পূর্বস্থলীতে এক হকারের হৃদরোগে মৃত্যু, ভোটার তালিকায় নাম “ডিলিটেড” হয়ে যাওয়ার আতঙ্ক বলে দাবি করছে পরিবার ও তৃণমূল

Next Post

কালিয়াচক কান্ড : সিবিআই তদন্তের নির্দেশ, মালদার ডিএম ও এসপিকে শোকজ, গ্রেপ্তার মোথাবাড়ির আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলি ১৮ জন

Next Post
কালিয়াচক কান্ড : সিবিআই তদন্তের নির্দেশ, মালদার ডিএম ও এসপিকে শোকজ, গ্রেপ্তার মোথাবাড়ির আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলি ১৮ জন

কালিয়াচক কান্ড : সিবিআই তদন্তের নির্দেশ, মালদার ডিএম ও এসপিকে শোকজ, গ্রেপ্তার মোথাবাড়ির আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলি ১৮ জন

No Result
View All Result

Recent Posts

  • অনুপ্রবেশ রুখতে বাংলাদেশ সীমান্তের নদীপথে বিষাক্ত সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা করেছে বিএসএফ 
  • কালিয়াচক কান্ড : সিবিআই তদন্তের নির্দেশ, মালদার ডিএম ও এসপিকে শোকজ, গ্রেপ্তার মোথাবাড়ির আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলি ১৮ জন
  • নাম না করে ওয়াইসি আর হুমায়ুনকে “গদ্দার” বললেন মমতা ; “ওকে ৪ তারিখে রেজাল্টের পর দিঘায় দিয়ে আসব” : পালটা জবাব হুমায়ুনের 
  • পূর্বস্থলীতে এক হকারের হৃদরোগে মৃত্যু, ভোটার তালিকায় নাম “ডিলিটেড” হয়ে যাওয়ার আতঙ্ক বলে দাবি করছে পরিবার ও তৃণমূল
  • ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসের অর্থায়নকারী ব্যবসায়ীকে গ্রেপ্তার করল মার্কিন সংস্থা
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.