• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“মুসলিম ভোটারদের টার্গেট করা হচ্ছে” : অভিযোগ তুলে সকাল থেকেই উত্তপ্ত মালদা  

Eidin by Eidin
April 2, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
“মুসলিম ভোটারদের টার্গেট করা হচ্ছে” : অভিযোগ তুলে সকাল থেকেই উত্তপ্ত মালদা  
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,০২ এপ্রিল : এসআইআর -এ (SIR) নাম বাদ যাওয়া নিয়ে বুধবার দুপুরে মুর্শিদাবাদের বড়ঞায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি “উসকানিমূলক” মন্তব্য করার পর থেকেই উত্তপ্ত মালদা জেলা । বুধবার গভীর রাত পর্যন্ত কালিয়াচক -২ বিডিও অফিসে ৩ মহিলাসহ ৭ বিচারককে আটকে রেখে বিক্ষোভ দেখানো হয় । আজ বৃহস্পতিবার সকাল থেকেই ফের উত্তপ্ত হয়ে উঠল মালদা । এসআইআর-এ বেছে বেছে মুসলিমদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে পুরাতন মালদার মঙ্গলবাড়ি অঞ্চলের বাদ পড়া ভোটাররা পথে নেমেছেন । তারা পুরাতন মালদার নারায়ণপুর বি.এস.এফ ক্যাম্প সংলগ্ন এলাকায় ১২নং জাতীয় সড়ক অবরোধ করে রাখেন । হাতে সাদা “কাফন” নিয়ে তুমুল বিক্ষোভ দেখায় । ভোটার তালিকায় নাম ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেয় তারা । এদিকে খবর পেয়ে মালদা থানার পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌছায়। তারা বুঝিয়ে সুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করেন । কিন্তু খবর লেখা পর্যন্ত অবরোধ তুলতে সফল হয়নি বলে জানা গেছে । 

এদিকে ভোটার তালিকা থেকে নাম পড়ার প্রতিবাদে এমনিতেই গতকাল থেকে উত্তপ্ত ছিল মালদা জেলার ইংরেজবাজার ব্লকের সুজাপুর বিধানসভার যদুপুর এলাকা ।বুধবার সকাল থেকে রাত পর্যন্ত সুজাপুর বিধানসভার যদুপুরের মুসলিম ভোটাররা ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখায় । বিক্ষোভস্থলে যান সুজাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী সাবিনা ইয়াসমিন। মন্ত্রী চলে যাওয়ার পরেও দীর্ঘক্ষণ ধরে পথ অবরোধ ও বিক্ষোভ চলে । ফের  আজ বৃহস্পতিবারেও পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন নাম বাদ পড়া ভোটাররা। যদুপুর হাইস্কুল মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে বলে জানা গেছে । 

পাশাপাশি আজ সকাল থেকেই মালদার মানিকচক এলাকার বেশ কয়েকটি বুথের নাম বাদ পড়া মুসলিম ভোটাররা পথ অবরোধ শুরু করেছেন । মানিকচক স্ট্যান্ডে রাজ্য  সড়কের উপর টায়ার জ্বালিয়ে, বেঞ্চ পেতে বসে তুমুল বিক্ষোভ দেখানো হচ্ছে । তাদের অভিযোগ যে মুসলিম ভোটারদের টার্গেট করে ভোটার তালিকা নাম বাদ হয়েছে ।। 

Previous Post

কালিয়াচক-২ বিডিও অফিসে  ৩ মহিলাসহ ৭ বিচারককে গভীর রাত পর্যন্ত আটকে রেখে বিক্ষোভ, আক্রান্ত সাংবাদিকও, উদ্বেগ প্রকাশ করলেন অমিত মালব্য 

Next Post

“তোমার সাইজ কত ?” এক  নেটিজেনের প্রশ্নের এই উত্তর দিলেন ‘কেরালা স্টোরি’ অভিনেত্রী   আদা শর্মা 

Next Post
“তোমার সাইজ কত ?” এক  নেটিজেনের প্রশ্নের এই উত্তর দিলেন ‘কেরালা স্টোরি’ অভিনেত্রী   আদা শর্মা 

"তোমার সাইজ কত ?" এক  নেটিজেনের প্রশ্নের এই উত্তর দিলেন 'কেরালা স্টোরি' অভিনেত্রী   আদা শর্মা 

No Result
View All Result

Recent Posts

  • ভবানীপুরে শাহের উপস্থিতিতে শুভেন্দুর মনোনয়নের মিছিল যেন “বিজয় শোভাযাত্রা” ! উচ্ছ্বসিত শাহ বললেন : “মমতা ব্যানার্জিকে টাটা, বাই বাই করে দিতে হবে” 
  • কালিয়াচক-২ বিডিও অফিসে  ৩ বিচারককে বন্দি করে রাখার ঘটনাকে “পূর্বপরিকল্পিত, সুপরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত” আখ্যা দিল সুপ্রিম কোর্ট
  • “তোমার সাইজ কত ?” এক  নেটিজেনের প্রশ্নের এই উত্তর দিলেন ‘কেরালা স্টোরি’ অভিনেত্রী   আদা শর্মা 
  • “মুসলিম ভোটারদের টার্গেট করা হচ্ছে” : অভিযোগ তুলে সকাল থেকেই উত্তপ্ত মালদা  
  • কালিয়াচক-২ বিডিও অফিসে  ৩ মহিলাসহ ৭ বিচারককে গভীর রাত পর্যন্ত আটকে রেখে বিক্ষোভ, আক্রান্ত সাংবাদিকও, উদ্বেগ প্রকাশ করলেন অমিত মালব্য 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.