এইদিন স্পোর্টস নিউজ,০২ এপ্রিল : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসরের পঞ্চম ম্যাচে বুধবার লখনউ সুপারজায়ান্টসের (এলএসজি) বিরুদ্ধে ৬ উইকেটের জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস (ডিসি)। লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। ফলে, প্রথমে ব্যাট করতে নেমে লখনউ সুপারজায়ান্টস নির্ধারিত ১৮.৪ ওভারে তাদের সব উইকেট হারিয়ে মাত্র ১৪১ রানের একটি মামুলি স্কোর গড়ে।দিল্লির হয়ে নটরাজন এক ওভারেই দুটি উইকেট নেন। সামাদকে আউট করার পর একই ওভারে শামিকেও আউট করেন। এর মাধ্যমে তিনি উইকেটের হ্যাটট্রিক করেন।
জয়ের জন্য ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সমীর রিজভী (৭০) ও ট্রিস্টান স্টাবসের (৩৯) চমৎকার জুটির সুবাদে দিল্লি ১৭.১ ওভারে চার উইকেট হারিয়ে ১৪৫ রান তুলে ছয় উইকেটের সহজ জয় নিশ্চিত করে।।
