এইদিন আন্তর্জাতিক ডেস্ক,৩১ মার্চ : “ধুরন্ধর” স্টাইলে খতম হল মাসুদ আজহারের ভাই জইশ-ই-মহম্মদের দীর্ঘদিনের সহযোগী মহম্মদ তাহির আনোয়ার । জানা গেছে, আনোয়ার মাসুদ আজহারের পাঁচ ভাইয়ের মধ্যে এই একজনই জীবিত ছিল । বাকি সন্ত্রাসবাদী সব ভাই আগেই নিকেশ হয়েছে । তবে কিভাবে কুখ্যাত সন্ত্রাসবাদী মহম্মদ তাহির আনোয়ার।নিকেশ হল তা এখনো স্পষ্ট নয় । সন্ত্রাসী গোষ্ঠীটি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে বাহাওয়ালপুরে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে ।
এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন জইশ-ই-মহম্মদের কার্যকলাপের উপর কড়া নজরদারি চলছে। সম্ভাব্য সন্ত্রাসী হামলার কথা মাথায় রেখে বাহাওয়ালপুরে জইশ-ই-মহম্মদের ঘাঁটিগুলির উপর নজরদারি বাড়িয়েছে ভারতীয় বাহিনী । এর আগেও ভারতীয় বাহিনী সেখানে গুরুত্বপূর্ণ স্থাপনা এবং কর্মীদের লক্ষ্যবস্তু করেছে বলে খবর পাওয়া গেছে। পাকিস্তানের কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত করেনি। যদিও পাকিস্তানের কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর কারণ নিশ্চিত করেনি। উল্লেখ্য,জইশ-ই-মহম্মদ ভারতের বেশ কয়েকটি বড় সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত, যার মধ্যে রয়েছে ২০০১ সালের সংসদ হামলা,পাঠানকোট (২০১৬), উরি (২০১৬) এবং পুলওয়ামা (২০১৯) প্রভৃতি ।।
