• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মঙ্গলকোটে গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় ধৃত দুষ্কৃতীর দেখানো জায়গায় চোরাই টাকা ও গহনা উদ্ধার করল পুলিশ, চোরাই গহনা সহ গ্রেপ্তার নদীয়ার স্বর্ণকার 

Eidin by Eidin
March 30, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
মঙ্গলকোটে গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় ধৃত দুষ্কৃতীর দেখানো জায়গায় চোরাই টাকা ও গহনা উদ্ধার করল পুলিশ, চোরাই গহনা সহ গ্রেপ্তার নদীয়ার স্বর্ণকার 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),৩০ মার্চ : পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পলাশি গ্রামের বাসিন্দা এক ব্যক্তির বাড়িতে গত ৫ মার্চ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে । নগদ টাকাপয়সা মিলে লক্ষাধিক টাকার সামগ্রী লুটপাট চালায় দুষ্কৃতীরা । ওই ঘটনায় একই থানা এলাকার শিমুলিয়ার বাসিন্দা আমজেদ আলি শেখ ওরফে লম্বু নামের একজন দাগি আসামিকে গ্রেপ্তার করেছিল পুলিশ । তাকে হেফাজতে নিয়ে পুলিশ অবশেষে চুরি যাওয়া নগদ টাকা ও কিছু সোনার উদ্ধার করতে সক্ষম হল । পুলিশ জানিয়েছে,নিগন চটি বাজার এলাকায় ধৃত দুষ্কৃতীর দেখানো একটি জায়গা থেকে সোনার তিনটি আঙটি, একজোড়া কানের দুল ও নগদ চল্লিশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে । পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িত আরও একজনকে গতকাল নদীয়া জেলার নাকাশিপাড়ার জগদানন্দপুর থেকে  রবীন্দ্রনাথ কর্মকার নামে এক স্বর্ণকারকেও গ্রেপ্তার করা হয়েছে । বেথুয়াডহরীর অঞ্জলী মার্কেটে তার সোনারূপোর একটি দোকান রয়েছে এবং ধৃত দুষ্কৃতী তার কাছে বেশকিছু চোরাই সোনার গহনার বিক্রি করেছিল বলে জানিয়েছে পুলিশ । 

জানা গেছে,চুরির ঘটনাটি ঘটে মঙ্গলকোটের পলাশি গ্রামের বাসিন্দা সুজিত মল্লিক নামে এক ব্যক্তির বাড়িতে৷ ওইদিন তিনি সপরিবারে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। পরের দিনেই তিনি এনিয়ে মঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্তে নামে । অবশেষে গত সপ্তাহে গ্রেপ্তার হয় আমজেদ আলি শেখ । বৃহস্পতিবার ধৃতকে আদালতে তুলে তিন দিনের জন্য পুলিশ নিজেদের হেফাজতে নেয় । তাকে জেরা করে নিগন চটি বাজার এলাকায় একটি জায়গা থেকে তিনটি আঙটি, একজোড়া কানের ও নগদ চল্লিশ হাজার টাকা উদ্ধার হয় । পাশাপাশি নদীয়ার স্বর্ণকারের কাছ থেকে উদ্ধার হয় একটি সোনার চেন, একটি আঙটি ও একজোড়া কানের দুল । আজ সোমবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে পাঠানো হয়৷ পুলিশ এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তদন্ত করে দেখছে ।। 

Previous Post

দিল্লিতে লস্কর-ই-তৈবার কুখ্যাত সন্ত্রাসী শাব্বির আহমেদ লোন গ্রেপ্তার, পাকিস্তানের নির্দেশে ভারতে নাশকতার ছক কষছিল 

Next Post

সরকারি জমিতে নির্মিত অবৈধ মসজিদে চললো যোগী বাবার  বুলডোজার, বিশাল পুলিশবাহিনী দিয়ে গোটা এলাকা ঘিরে রাতারাতি গুঁড়িয়ে দেওয়া হল ১২ বছর ধরে  দখল করে থাকা সীতাপুরের ওই মসজিদটি 

Next Post
সরকারি জমিতে নির্মিত অবৈধ মসজিদে চললো যোগী বাবার  বুলডোজার, বিশাল পুলিশবাহিনী দিয়ে গোটা এলাকা ঘিরে রাতারাতি গুঁড়িয়ে দেওয়া হল ১২ বছর ধরে  দখল করে থাকা সীতাপুরের ওই মসজিদটি 

সরকারি জমিতে নির্মিত অবৈধ মসজিদে চললো যোগী বাবার  বুলডোজার, বিশাল পুলিশবাহিনী দিয়ে গোটা এলাকা ঘিরে রাতারাতি গুঁড়িয়ে দেওয়া হল ১২ বছর ধরে  দখল করে থাকা সীতাপুরের ওই মসজিদটি 

No Result
View All Result

Recent Posts

  • বিশাল মিছিল করে মনোনয়ন জমা দিলেন শুভেন্দু ; বললেন : “লোক এক মুহুর্তও এই অপশাসন, কুশাসন,জঙ্গলরাজ রাখতে চাইছে না”
  • সরকারি জমিতে নির্মিত অবৈধ মসজিদে চললো যোগী বাবার  বুলডোজার, বিশাল পুলিশবাহিনী দিয়ে গোটা এলাকা ঘিরে রাতারাতি গুঁড়িয়ে দেওয়া হল ১২ বছর ধরে  দখল করে থাকা সীতাপুরের ওই মসজিদটি 
  • মঙ্গলকোটে গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় ধৃত দুষ্কৃতীর দেখানো জায়গায় চোরাই টাকা ও গহনা উদ্ধার করল পুলিশ, চোরাই গহনা সহ গ্রেপ্তার নদীয়ার স্বর্ণকার 
  • দিল্লিতে লস্কর-ই-তৈবার কুখ্যাত সন্ত্রাসী শাব্বির আহমেদ লোন গ্রেপ্তার, পাকিস্তানের নির্দেশে ভারতে নাশকতার ছক কষছিল 
  • প্রতারণার মামলায় কলকাতার রাসবিহারীর বিদায়ী তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারকে ইডির তলব 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.