এইদিন ওয়েবডেস্ক,সাহারানপুর,২৯ মার্চ : উত্তর প্রদেশের সাহারানপুরে মহম্মদ শাহজাদ নামে এক নরপশু জিম প্রশিক্ষক তার জিমে আসা যেকোনো হিন্দু মেয়ের প্রোটিন শেকের সাথে মাদক মিশিয়ে তাকে ধর্ষণ করত। সে তাদের ভিডিও বানিয়ে মেয়েদের ব্ল্যাকমেলও করত । এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের তদন্তে । একটি ধর্ষণ মামলায় জিম প্রশিক্ষক শাহজাদ এবং তার সহযোগী মুকাররমকে গ্রেপ্তার করেছে পুলিশ । অভিযোগ যে, শাহজাদ ২০২৫ সালে প্রোটিন শেকের সাথে মাদক মিশিয়ে এক হিন্দু তরুণীকে ধর্ষণ করেছিল । ওই তরুনীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্তে নেমে এমনই সব চাঞ্চল্যকর তথ্য উঠে আসে ।
ভুক্তভোগী স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেন, যার ভিত্তিতে মহম্মদ শাহজাদ ও মুকাররমকে গ্রেপ্তার করা হয়। মেয়েটি এক বছর ধরে বিহারীগড়ের একটি জিমে যেত। তার জিম প্রশিক্ষক শাহজাদ গাগলহেরির বাসিন্দা। সে মেয়েটিকে মাদক মেশানো একটি প্রোটিন শেক খাইয়ে ধর্ষণ করে এবং সেই ভিডিও রেকর্ড করে তা ভাইরাল করার হুমকি দেখিয়ে দিনের পর দিন যৌন নির্যাতন করতে থাকে।
ভুক্তভোগীর ভাষ্যমতে, মুকাররম, যে থাপ্পুল নামেও পরিচিত, তাকে এই কাজে সহায়তা করেছিল। মেয়েটি প্রথমে হিন্দু রক্ষা দলকে ঘটনাটি জানায়।এর পর পুলিশ ভুক্তভোগীর অভিযোগটি নথিভুক্ত করে। উভয় অভিযুক্তকে গ্রেপ্তার করে স্থানীয় আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়। পুলিশ মামলাটি তদন্ত করছে। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে তারা সম্ভাব্য সব পদক্ষেপ নেবে।।
