এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২৭ মার্চ : মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী কমিউনিস্ট ও মার্ক্সবাদী সহানুভূতিশীলদের অন্তর্ঘাত ও সন্ত্রাসী হামলার উদ্দেশ্যে ব্যবহার করছে ইরানের আইআরজিসি কুদস ফোর্স । সাম্প্রতিক সময়ে একটি ঘটনার তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মার্কিন গোয়েন্দাদের সামনে । তদন্তে জানতে পারা যায় যে অ্যালেন ঝেং নামে এক চীনা তরুনী গত ১০ই মার্চ ম্যাকডিল বিমানঘাঁটির কাছে একটি আইইডি (IED) পুঁতে রেখেছিল, যা গুরুতর ক্ষতিসাধনে সক্ষম ছিল। তবে ডিভাইসটি বিস্ফোরিত হয়নি এবং ছয় দিন পর এটি আবিষ্কৃত হয়। ধরা পড়ার ভয়ে অ্যালেন ঝেং তার গাড়ি বিক্রি করে ১২ই মার্চ চীনে পালিয়ে যান ।
জানা গেছে,অ্যালেন ঝেংয়ের বোন, অ্যান মেরি ঝেং, যুক্তরাষ্ট্রে ফিরে আসার পর ১৭ই মার্চ ডেট্রয়েট থেকে গ্রেপ্তার হয় এবং তার বিরুদ্ধে অ্যালেনকে পালাতে সাহায্য করা ও প্রমাণ লোপাট করার অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীরা তাদের বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জাম এবং একটি গাড়ি থেকে বিস্ফোরকের অবশেষ উদ্ধার করেছেন। তাদের মা বর্তমানে আইসিই (ICE)-এর হেফাজতে রয়েছেন।অ্যালেনের ৪০ বছর পর্যন্ত এবং অ্যান মেরির ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
উল্লেখ্য, মার্কিন-ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকেই ইরান তার মদতপুষ্ট বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর শ্লিপার সেলগুলিকে নাশকতা চালানোর জন্য সক্রিয় করে দিয়েছে । পাশাপাশি সহানুভূতিশীল বামপন্থীদেরও তারা এই কাজে লাগাচ্ছে । ফলে ইউরোপ জুড়ে বাড়ছে হামলার আশঙ্কা । বিশেষ করে আমেরিকার নিরাপত্তা বাহিনীর কাছে মাথাব্যথার কারন হয়ে দাঁড়িয়েছে সন্ত্রাসী গোষ্ঠীর স্লিপার সেল ও কমিউনিস্টরা ।।
