• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

নোয়াখালীতে উলুধ্বনি দেওয়ার অপরাধে হিন্দু পরিবারের উপর হামলা 

Eidin by Eidin
March 24, 2026
in আন্তর্জাতিক
নোয়াখালীতে উলুধ্বনি দেওয়ার অপরাধে হিন্দু পরিবারের উপর হামলা 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২৫ মার্চ : ধর্মীয় আচার- অনুষ্ঠান পালনের সময় এক হিন্দু পরিবারের মহিলারা উলুধ্বনি দিয়েছিলেন৷ আর সেই অপরাধের জন্য ওই পরিবারের উপর প্রতিবেশী মুসলিম পরিবারের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠল । ঘটনাটি ঘটেছে বাংলাদেশের নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলার চরকিং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকায়  । হামলায় আহত হয়েছেন পরিবারের সদস্যরা । গৃহবধূ সবিতা বালা দাস, তার স্বামী রতন চন্দ্র দাস এবং তাদের ছেলেকে একই বাড়িতে বসবাসকারী প্রতিবেশী সায়েম ও তার ছেলেমেয়েরা মারধর করেছে বলে জানিয়েছে ওয়ার্ল্ড হিন্দু টাইমস । ধর্মীয় রীতি অনুযায়ী উলুধ্বনি দেওয়াকে কেন্দ্র করেই এই বিরোধের সূত্রপাত। 

প্রতিবেদনে বলা হয়েছে,বছর পাঁচেক আগে অভিযুক্ত সায়েম স্থানীয় একটি হিন্দু পরিবারের কাছ থেকে জমি কিনে সেখানে বসবাস শুরু করে । এরপর গত তিন থেকে চার বছর ধরে বিভিন্ন বিষয়-বিশেষ করে মুরগি পালন এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে- তাদের বাধা দেওয়া হচ্ছিল । সবিতা বালা দাসের পরিবার জানায়, আর্থিক অসচ্ছলতার কারণে তারা এতদিন কোনো আইনি পদক্ষেপ নিতে পারেননি। তবে সাম্প্রতিক ঘটনার পর তারা প্রশাসনের শরণাপন্ন হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এছাড়া তারা অভিযোগ করেন, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইউপি সদস্য ও চেয়ারম্যানকে একাধিকবার অবহিত করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।।

Previous Post

লোকসভার আসন ৫৪৩টি থেকে বেড়ে ৮১৬ হতে চলেছে, তার মধ্যে নারীদের জন্য সংরক্ষিত থাকবে ২৭৩টি আসন ; ২০২৯ সালে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে 

Next Post

ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য “চাপ” দিচ্ছেন সৌদির যুবরাজ

Next Post
ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য “চাপ” দিচ্ছেন সৌদির যুবরাজ

ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য "চাপ" দিচ্ছেন সৌদির যুবরাজ

No Result
View All Result

Recent Posts

  • সন্ত্রাস-সম্পর্কিত মামলায় কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী আসিয়া আন্দ্রাবির  যাবজ্জীবন কারাদণ্ড 
  • ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য “চাপ” দিচ্ছেন সৌদির যুবরাজ
  • নোয়াখালীতে উলুধ্বনি দেওয়ার অপরাধে হিন্দু পরিবারের উপর হামলা 
  • লোকসভার আসন ৫৪৩টি থেকে বেড়ে ৮১৬ হতে চলেছে, তার মধ্যে নারীদের জন্য সংরক্ষিত থাকবে ২৭৩টি আসন ; ২০২৯ সালে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে 
  • বলিউডের স্পাই অ্যাকশন থ্রিলার ছবি “ধুরন্ধর-২” মুক্তি পাওয়ার পর থেকেই ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে পাকিস্তানে ; জানুন কি কারনে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.