এইদিন ওয়েবডেস্ক,উত্তর প্রদেশ,২২ মার্চ : উত্তরপ্রদেশের ভাদোহি থেকে মানবতাকে লজ্জিত করার মত একটা ঘটনা সামনে এসেছে । নিজের ৬ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগে পুলিশ ৫৮ বছর বয়স্ক দাদুকে গ্রেপ্তার করেছে । সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছিল গত ১৭ই মার্চ, ভোর ৫টার দিকে। সেই সময় মেয়েটি দোতলায় ছিল, আর পরিবারের অন্য সদস্যরা নিচের তলায় ছিল । মেয়েটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে দোতলায় ছুটে যান ।
সেখানে তারা অভিযুক্তকে মেয়েটির ওপর জোরপূর্বক যৌন নির্যাতন চালানোর চেষ্টা করতে দেখেন। পরিবারের সদস্যরা তাকে ঘটনাস্থলেই ধরে ফেলেন। তবে, মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অভিযুক্ত পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং তল্লাশির পর অভিযুক্তকে গ্রেপ্তার করে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ধৃতের নাম রফিক আনসারি ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সচিদানন্দ পান্ডের মতে, অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ এবং পকসো আইনের গুরুতর ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপার অভিনব ত্যাগী জানান, আদালতে হাজির করার পর অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়েছে।।
