• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ঈদের নামাজের পরেই রক্তক্ষয়ী সংঘর্ষে জড়াল দুই গ্রামের লোকজন,আহত ৩০ ; বাড়িঘর ভাঙচুর, দেদার লুটপাট

Eidin by Eidin
March 21, 2026
in আন্তর্জাতিক
ঈদের নামাজের পরেই রক্তক্ষয়ী সংঘর্ষে জড়াল দুই গ্রামের লোকজন,আহত ৩০ ; বাড়িঘর ভাঙচুর, দেদার লুটপাট
4
SHARES
59
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

 এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২১ মার্চ : ঈদের নামাজের পরেই রক্তক্ষয়ী সংঘর্ষে জড়াল বাংলাদেশের ফরিদপুর জেলার ভাঙ্গার দুই গ্রামের লোকজন । শনিবার (২১ মার্চ) সকাল ৯টা থেকে শুরু হওয়া তিন ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে ১৫ জন আহত হন। এই সময় অন্তত ৪০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়। ঈদুল ফিতরের নামাজের পরই উপজেলার হামিরদী ইউনিয়নের ছোট হামিরদী গ্রামের সাজ্জাদ হোসেন লিটন মাতুব্বর এবং গোপীনাথপুর গ্রামের কুদ্দুস মুন্সী, হাসান মুন্সীর লোকজনের মধ্যে এই সংঘর্ষ শুরু হয় বলে জানা গেছে । আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে ওবায়দুর রহমান নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জানা গেছে, ছোট হামিরদী গ্রামের সাজ্জাদ হোসেন লিটন মাতুব্বরের সঙ্গে গোপীনাথপুর গ্ৰামের কুদ্দুস মুন্সী, হাসান মুন্সীদের আধিপত্য বিস্তার নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলছে। ১৯ মার্চ রাতে চা খাওয়াকে কেন্দ্র করে বচাসা থেকে একপ্রস্ত সংঘর্ষ হয় ।

আজ ঈদের নামাজের পর সাজ্জাদ পক্ষের এক নারীর সঙ্গে কুদ্দুস মুন্সীর পক্ষের এক যুবকের টিকটক ভিডিও বানানো নিয়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায় । এ সময় কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ায় কার্যত রনক্ষেত্রের চেহেরা নেয় । চলে দেদার গোলাগুলি  । তারই মাঝে ৪০টি বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট করা হয়। সংঘর্ষের সুযোগে ১২টি গরু লুটপাট করে নিয়ে যায় দুষ্কৃতকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এই বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমি ফোর্স ও অতিরিক্ত পুলিশ সুপারকে (ভাঙ্গা সার্কেল) সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। পরে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গ্ৰামের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোনও পক্ষ থানায় অভিযোগ দেয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।।

Previous Post

কাটোয়ার প্রায় ১,৫০০ পিঁয়াজ ও ধান চাষিকে পথে বসিয়ে দিল টানা ঘন্টা পাঁচেক বৃষ্টি ও শিলাবৃষ্টি 

Next Post

জামালপুরের চকদিঘীতে পথশ্রী ঘোটালা ফাঁস হতেই সরব বিজেপি 

Next Post
জামালপুরের চকদিঘীতে পথশ্রী ঘোটালা ফাঁস হতেই সরব বিজেপি 

জামালপুরের চকদিঘীতে পথশ্রী ঘোটালা ফাঁস হতেই সরব বিজেপি 

No Result
View All Result

Recent Posts

  • মুম্বাইয়ে সামান্য পার্কিং বিবাদের জেরে ২২ বছরের অশ্বিনী নাদারকে পিটিয়ে হত্যা করল আশিক খান ; নৃশংস হত্যার ভিডিও ভাইরাল 
  • ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক ঘাঁটিতে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান
  • ঈদের নামাজ পড়ে বেরিয়ে আসতেই অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে খতম লস্কর-ই-তৈবার কমান্ডার বিলাল আরিফ সালাফি 
  • জামালপুরের চকদিঘীতে পথশ্রী ঘোটালা ফাঁস হতেই সরব বিজেপি 
  • ঈদের নামাজের পরেই রক্তক্ষয়ী সংঘর্ষে জড়াল দুই গ্রামের লোকজন,আহত ৩০ ; বাড়িঘর ভাঙচুর, দেদার লুটপাট
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.