• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

টাকার কাছে হেরে গেলাম, নিশ্চয়ই কোন লিডারের টাকা এমন দিয়েছে তাই…. ” : টিকিট না পেয়ে বললেন রাজগঞ্জের তৃণমূলের বিধায়ী বিধায়ক খগেশ্বর রায় ; ছাড়লেন দলীয় পদ 

Eidin by Eidin
March 17, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
টাকার কাছে হেরে গেলাম, নিশ্চয়ই কোন লিডারের টাকা এমন দিয়েছে তাই…. ” : টিকিট না পেয়ে বললেন রাজগঞ্জের তৃণমূলের বিধায়ী বিধায়ক খগেশ্বর রায় ; ছাড়লেন দলীয় পদ 
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,জলপাইগুড়ি,১৭ মার্চ : আজ মঙ্গলবার কালীঘাটে নিজের বাড়ির অফিসে বসে ২০২৬ সালের বিধানসভার ভোটের দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি । টিকিট পাওয়ার আশায় অধীর আগ্রহে টিভির স্ক্রীনে চোখ রেখে বসেছিলেন জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিদায়ী তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় । কিন্তু তার পরিবর্তে অর্জুন পুরস্কারপ্রাপ্ত অ্যাথলিট স্বপ্না বর্মণকে রাজগঞ্জের প্রার্থী ঘোষণা করে তৃণমূল । আর এরপরেই ক্ষোভে ফুঁসে ওঠেন খগেশ্বর রায় । হতাশ খগেশ্বর বলেন, ‘টাকার কাছে হেরে গেলাম, নিশ্চয়ই কোন লিডারের টাকা এমন দিয়েছে তাই….।’ সেই সাথে তিনি জলপাইগুড়ি জেলার তৃণমূলের চেয়ারম্যান পথ থেকে পদত্যাগের ঘোষণার পাশাপাশি এবারে রাজগঞ্জে তৃণমূলের সম্ভাব্য পরাজয়ের ভবিষ্যৎবাণী করেন । 

দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খগেশ্বর রায় বলেন,’দিদি যখন কংগ্রেস করতেন আমরাও তখন কংগ্রেস করতাম । তারপর ১৯৯৮ সালে যখন তৃণমূল কংগ্রেস গঠন করেন তখন তৃণমূলে এসেছিলাম । ২০০১ এ আমাকে প্রার্থী করেছে । ২০০৬ এ প্রার্থী করেছে, সেবারেও হেরে গেছি । তারপর ২০০৯ সালে উপ নির্বাচনে আমাকে প্রার্থী করলো এবং প্রায় ১৫ হাজার ভোটে জিতে ছিলাম । ২০১১ সালে জিতেছি । ২০১৬ ও ২০২১ সালে জিতেছি ।’ টিকিট না দেওয়ায় তিনি আফসোস করে বলেন,’আমি চিন্তাও করতে পারিনি যে দল আমার উপর এরকম অবিচার করবে । যেখানে সিপিএমের একটা বিরাট ঘাঁটি ছিল, কিন্তু আজকে আমি টাকার কাছে হেরে গেলাম। নিশ্চয়ই কোন লিডারের টাকা এমন দিয়েছে তাই…. আমার থেকে হয়তো অনেক ভালো লিডার পেয়েছে। তাই জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে আজকে পদত্যাগ করলাম ।’

তিনি আরও বলেন,’যে তৃণমূল দলটা সোজা করে করল না তাকে প্রার্থী করে দেওয়া হলো । আমার প্রতি এরকম অবিচারের জন্য আজকে আমি জলপাইগুড়ি জেলার তৃণমূলের চেয়ারম্যান পথ থেকে পদত্যাগ করলাম ।’ তিনি দাবি করেন যে রাজগঞ্জ আসনের তৃণমূল এবারে হারবে । দলের সমস্ত কর্মীরা তার পাশে আছে৷ তিনি “হারবে হারবে” বলতে বলতে কেঁদে ফেলেন ৷ 

২০০৯ সাল থেকে রাজগঞ্জে খগেশ্বর রায়ের একচ্ছত্র আধিপত্য ছিল। রাজগঞ্জের ভূমিপুত্র হিসেবে নিচুতলার সংগঠনে তাঁর ব্যাপক প্রভাব রয়েছে। তবে এবারে এই আসনে নতুন মুখকে প্রাধান্য দিয়েছে তৃণমূল । তবে খগেশ্বর রায়ের মতো অভিজ্ঞ নেতাকে সরিয়ে অ্যাথলিট স্বপ্না বর্মণকে প্রার্থী করার জন্য তৃণমূলের ইভিএম-এ বিরূপ প্রভাব পড়তে পারে বলে অনুমান অভিজ্ঞমহলের ।। 

Previous Post

বাড়িতে রান্নার গ্যাসের অভাব নেই ঠিকই,কিন্তু স্ত্রী টুইঙ্কল খান্না  ইতিমধ্যেই ‘দুটি ইলেকট্রিক স্টোভ’ কিনে ফেলেছেন : বললেন অভিনেতা অক্ষয় কুমার

Next Post

টিকিট না পেয়ে “হাহুতাশে ভরা” বড়সড় পোস্ট করলেন বলাগড়ের বিদায়ী তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী ! 

Next Post
টিকিট না পেয়ে “হাহুতাশে ভরা” বড়সড় পোস্ট করলেন বলাগড়ের বিদায়ী তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী ! 

টিকিট না পেয়ে "হাহুতাশে ভরা" বড়সড় পোস্ট করলেন বলাগড়ের বিদায়ী তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী ! 

No Result
View All Result

Recent Posts

  • ফের শিরোনামে ১৬ বছরের ভাইরাল মোনালিসা, এবারে “লাভ জিহাদ”-এর মামলা দায়ের করলেন বাবা-মা 
  • অশ্লীলতার দায়ে ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হল নোরা ফতেহি ও সঞ্জয় দত্তের ‘সরকে চুনার’ গান, সেন্সর বোর্ডকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার ; বলিউডকে “নির্লজ্জ” বললেন কঙ্গনা রানাউত
  • টিকিট না পেয়ে “হাহুতাশে ভরা” বড়সড় পোস্ট করলেন বলাগড়ের বিদায়ী তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী ! 
  • টাকার কাছে হেরে গেলাম, নিশ্চয়ই কোন লিডারের টাকা এমন দিয়েছে তাই…. ” : টিকিট না পেয়ে বললেন রাজগঞ্জের তৃণমূলের বিধায়ী বিধায়ক খগেশ্বর রায় ; ছাড়লেন দলীয় পদ 
  • বাড়িতে রান্নার গ্যাসের অভাব নেই ঠিকই,কিন্তু স্ত্রী টুইঙ্কল খান্না  ইতিমধ্যেই ‘দুটি ইলেকট্রিক স্টোভ’ কিনে ফেলেছেন : বললেন অভিনেতা অক্ষয় কুমার
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.