এইদিন ওয়েবডেস্ক,নন্দীগ্রাম ও বালুরঘাট,১৫ মার্চ : আজ রাজ্যের বিধানসভার ভোটের নির্ঘন্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন । রাজ্যে ভোট হবে আগামী ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। আগামী ৪ মে সবকটি আসনের ভোট গণনা সম্পন্ন হবে। আজ থেকেই দেশজুড়ে নির্বাচনি আচরণবিধি লাগু হয়ে গিয়েছে। তার আগে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থেকে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে বিজেপিতে যোগদানের হিড়িক লক্ষ্য করা গেলো । নন্দীগ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাতধরে বিজেপিতে যোগদান করেছেন নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যা , একজন পঞ্চায়েত সদস্যসহ মোট ৪ জন । অন্যদিকে বালুরঘাটের বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী বিদ্যুৎ কুমার রায় আজ রবিবার দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলীয় পতাকা গ্রহণ করে তিনি বিজেপিতে যোগ দেন।
এদিকে বালুরঘাটের বিশিষ্ট আইনজীবী বিদ্যুৎ কুমার রায়ের বিজেপিতে যোগদানকে ঘিরে আসন্ন বিধানসভা নির্বাচনে দল তাকে প্রার্থী করতে পারে বলদ রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত দলের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।বিজেপিতে যোগদান করে বিদ্যুৎ কুমার রায় বলেন, রাজ্যে দুর্নীতিগ্রস্ত সরকারের অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তিনি বিজেপিতে যোগদান করেছেন। তিনি মনে করেন, রাজ্যের উন্নয়নের স্বার্থে পরিবর্তন প্রয়োজন এবং সেই লক্ষ্যেই তিনি দলের সঙ্গে যুক্ত হলেন।।
Author : Eidin.
