এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৫ মার্চ : বঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। আজ বিকেল ৪টেয় দিল্লির বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম, কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরিতে ভোটের দিন ঘোষণা করা হয় । পশ্চিমবঙ্গে এবার দুই দফায় ভোট গ্রহণ করা হবে। ভোট হবে আগামী ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। আগামী ৪ মে সবকটি আসনের ভোট গণনা সম্পন্ন হবে। আজ থেকেই দেশজুড়ে নির্বাচনি আচরণবিধি লাগু হয়ে গিয়েছে।
দু’দফায় কোন কোন জেলায় ভোট হবে জানুন :
প্রথম দফায় (২৩ এপ্রিল) : কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পূর্ব মেদিনীপুর।মোট আসন ১৫২ টি । নোটিফিকেশন ৩০ মার্চ। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৬ এপ্রিল। স্ক্রুটিনি ৭ এপ্রিল এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল।
দ্বিতীয় দফায়(২৯ এপ্রিল): নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান। মোট আসন ১৪২ টি৷ নোটিফিকেশন ২ এপ্রিল। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৯ এপ্রিল। স্ক্রুটিনি ১০ এপ্রিল এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৩ এপ্রিল।
অনান্য রাজ্যগুলির মধ্যে আসাম বিধানসভার ১২৬ আসনে এক দফায় ভোট হবে ৯ এপ্রিল । তামিলনাড়ুর ২৩৪ আসনে এক দফায় ভোটগ্রহণ হবে ৯ এপ্রিল। এবং কেরালার ১৪০ আসনে ভোটগ্রহণ ৯ এপ্রিল।।
