• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“একটা কমিউনিটি জোট বাঁধলে ১ সেকেন্ডে বারোটা বাজিয়ে দেবে” : মমতার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় শুভেন্দুর বক্তব্য : “উল্টোদিকের কমিউনিটিটাও জোট বেঁধেছে” 

Eidin by Eidin
March 9, 2026
in কলকাতা, রাজ্যের খবর
“একটা কমিউনিটি জোট বাঁধলে ১ সেকেন্ডে বারোটা বাজিয়ে দেবে” : মমতার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় শুভেন্দুর বক্তব্য : “উল্টোদিকের কমিউনিটিটাও জোট বেঁধেছে” 
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৯ মার্চ : আজ সোমবার কলকাতার ধর্মতলায় এস আই আর বিরোধী ধর্ণামঞ্চে একটি বিতর্কিত মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷ তিনি বলেছেন,’একটা কমিউনিটি জোট বাঁধলে ১ সেকেন্ডে বারোটা বাজিয়ে দেবে ।’ তিনি নির্দিষ্ট করে ওই ‘কমিউনিটি’ উল্লেখ না করলেও এটা স্পষ্ট যে তিনি মুসলিম সম্প্রদায়ের কথা বলেছেন । যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি মমতার এই মন্তব্যকে ‘সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা’ বলে অবিহিত করে বলেছেন,’উনি হয়তো জানেন না উল্টোদিকের কমিউনিটি টাও জোট বেঁধে ফেলেছে ।’

মমতা ব্যানার্জি বলেছেন,’আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন । আর যদি আমরা না থাকি,কোনোদিন যদি সেই দিন আসে,এক সেকেন্ড লাগবে ৷ একটা কমিউনিটি যখন জোট বাঁধে না,ঘিরে ফেললে এক সেকেন্ডে দেবে একদম বারোটা বাজিয়ে ৷ যদি নিজেদের ১৩টা বাজাতে না চান তাহলে বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না৷’ 

SHOCKING :

Mamata Banerjee OPENLY WARNS Bengali Hindus!

“We exist, that is why all of you are safe. If we were not here, when a certain community comes together as a group and surrounds you, they would finish you off in one second.”

CM Mamata Banerjee says in her DHARNA… pic.twitter.com/lKH7M9J9Ny

— Pradeep Bhandari(प्रदीप भंडारी)🇮🇳 (@pradip103) March 9, 2026

এদিকে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় শুভেন্দু বলেন,’উনি হয়তো জানেন না উল্টোদিকের কমিউনিটিটাও জোট বেঁধে ফেলেছে । খুলেই বলি, উনি মুসলিমদের কথা বলছেন । সেই মুসলিম কমিউনিটি এখন হুমায়ুন কবিরের পিছনে জোট বেঁধেছে । বাবরি মসজিদের জন্য । মুসলমান মুখ্যমন্ত্রী করার জন্য ।’ তিনি বলেন,’আর অনেক আগে,উনি যাদেরকে বলছেন বাড়ি থেকে বেরোতে পারবে না দেখে নেবে ইত্যাদি, সেই কমিউনিটিও গ্রামেগঞ্জে অনেকটা জোট বেঁধেছে । কলকাতা বাকি আছে । হিন্দুরাও এবারে জোট বেঁধে ভোট দেবে ।’ মমতার এই মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি বলেন,’এই ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা এই মুখ্যমন্ত্রীর মুখেতেই সাজে । তিনি সব সময় এই কার্ড খেলেই নির্বাচনে জিতেছেন । ২০২১ শে সিএএ কে এনআরসি বলে মুসলমানদের খেপিয়েছেন ৷ ২০২৪ সালেও একইভাবে কট্টর সাম্প্রদায়িক কার্ড খেলে জিতেছেন । হুমায়ুন কবির  নিজের স্বীকার করেছেন, মুখ্যমন্ত্রী তাকে বলেছিলেন যে বহরমপুরে ‘আমরা এখানে ৭০ ওরা ৩০,চাইলে কেটে গঙ্গায় ভাসিয়ে দেব’ । স্বীকার করেছেন যে ইউসুফ পাঠানকে জেতানোর জন্য ‘মুখ্যমন্ত্রী আমায় বলতে বলেছিল’ ।।

Previous Post

পরিবারের বিরোধিতা উপেক্ষা করে শিল্পপতি মহম্মদ আতিফের  সাথে নিকাহ করেন সায়লি সুরভে, ৪ সন্তানের জন্ম দেওয়ার পর এখন “ভুল” বুঝতে পেরে ফের ফিরে এলেন হিন্দু ধর্মে 

Next Post

“মমতা ব্যানার্জির খিচুড়ি পাকানো অভ্যাস,মে মাসের পর কালীঘাটে খিচুড়ি পাকাতে হবে বলে এখন থেকে অভ্যাস করছেন” : দিলীপ ঘোষ 

Next Post
“মমতা ব্যানার্জির খিচুড়ি পাকানো অভ্যাস,মে মাসের পর কালীঘাটে খিচুড়ি পাকাতে হবে বলে এখন থেকে অভ্যাস করছেন” : দিলীপ ঘোষ 

"মমতা ব্যানার্জির খিচুড়ি পাকানো অভ্যাস,মে মাসের পর কালীঘাটে খিচুড়ি পাকাতে হবে বলে এখন থেকে অভ্যাস করছেন" : দিলীপ ঘোষ 

No Result
View All Result

Recent Posts

  • ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কেনার জন্য ভারতের সঙ্গে চুক্তি করল এই দুই ইসলামি রাষ্ট্র, অপারেশন সিঁদুরের সাফল্যে আকর্ষিত হয়েই এই সিদ্ধান্ত 
  • “মমতা ব্যানার্জির খিচুড়ি পাকানো অভ্যাস,মে মাসের পর কালীঘাটে খিচুড়ি পাকাতে হবে বলে এখন থেকে অভ্যাস করছেন” : দিলীপ ঘোষ 
  • “একটা কমিউনিটি জোট বাঁধলে ১ সেকেন্ডে বারোটা বাজিয়ে দেবে” : মমতার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় শুভেন্দুর বক্তব্য : “উল্টোদিকের কমিউনিটিটাও জোট বেঁধেছে” 
  • পরিবারের বিরোধিতা উপেক্ষা করে শিল্পপতি মহম্মদ আতিফের  সাথে নিকাহ করেন সায়লি সুরভে, ৪ সন্তানের জন্ম দেওয়ার পর এখন “ভুল” বুঝতে পেরে ফের ফিরে এলেন হিন্দু ধর্মে 
  • ৬৬ বছর বয়সে অন্তঃসত্ত্বা বলিউডের এই অভিনেত্রী ! 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.