• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

৬৬ বছর বয়সে অন্তঃসত্ত্বা বলিউডের এই অভিনেত্রী ! 

Eidin by Eidin
March 9, 2026
in বিনোদন
৬৬ বছর বয়সে অন্তঃসত্ত্বা বলিউডের এই অভিনেত্রী ! 
3
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন বিনোদন ডেস্ক,০৯ মার্চ : বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্তা আবারও আলোচনায়। কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে—৬৬ বছর বয়সে নাকি তিনি অন্তঃসত্ত্বা! কয়েকটি ছবি  ঘিরেই মূলত এই জল্পনার শুরু, যা দ্রুতই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে।  তবে বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন নীনা গুপ্তা। বলিউড হাঙ্গামার সঙ্গে আলাপে প্রথমে হাস্যরসের সুরেই প্রতিক্রিয়া দেন তিনি। মজা করে বলেন, ‘‘আমার এটুকুই দরকার ছিল, বাস্তব জীবনের একটা ‘বাধাই হো!”

উল্লেখ্য, ‘বাধাই হো’ সিনেমায় প্রিয়ংবদা চরিত্রে অভিনয় করেছিলেন তিনি, যেখানে ৬০ বছর বয়সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এক নারী। মজার পর অবশ্য গুঞ্জনের বিষয়ে পরিষ্কার ব্যাখ্যাও দেন এই অভিনেত্রী। নীনা বলেন, ‘এখানে কোনো বাধাই হো নেই। আমি অন্তঃসত্ত্বা নই। আসলে যে শাড়িটা পরেছিলাম, সেটার কাপড় বেশ মোটা ছিল। তাই রিসেপশনে আমাকে একটু ভারী দেখাচ্ছিল।’

যদিও এই গুঞ্জনকে খুব একটা বিরক্তিকর মনে করেননি তিনি। বরং বিষয়টি উপভোগ করছেন বলেই জানান। নীনার কথায়, ‘এই বয়সে আমার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে এত আলোচনা হচ্ছে, সেটা দেখে আমার ভালোই লাগছে। এতে বোঝা যায়, জাতি হিসেবে ধীরে ধীরে আরও উদার ও প্রগতিশীল হচ্ছি।’

সম্প্রতি হায়দরাবাদের বিলাসবহুল হোটেল তাজ কৃষ্ণতে আয়োজিত এক তারকাখচিত বিবাহোত্তর সংবর্ধনায় স্বামীকে নিয়ে হাজির হয়েছিলেন নীনা গুপ্তা। অনুষ্ঠানটি ছিল অভিনেত্রী রাশ্মিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার রিসেপশন। সেখানকার একটি ছবি ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয় এই গুঞ্জন।

ব্যক্তিগত জীবনেও বহুবার আলোচনায় এসেছেন নীনা গুপ্তা। আশির দশকে ক্যারিবীয় ক্রিকেট কিংবদন্তি ভিভ রিচার্ডসের সঙ্গে তার সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা হয়। ১৯৮৯ সালে বিয়ে ছাড়াই তাদের কন্যার জন্ম দেন তিনি। পরে একাই মেয়েকে বড় করেন নীনা। তার মেয়ে মাসাবা গুপ্তা বর্তমানে পরিচিত ফ্যাশন ডিজাইনার; বয়স এখন ৩৬।পরবর্তী সময়ে ২০০৭ সালে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিবেক মেহরাকে বিয়ে করেন নীনা গুপ্তা। তখন তার মেয়ে মাসাবার বয়স ছিল ১৮ বছর। দ্বিতীয় সংসারে আর সন্তান না হলেও বর্তমানে স্বামী বিবেক মেহরার সঙ্গেই দাম্পত্য জীবন পার করছেন এই অভিনেত্রী।।

Tags: BollywoodEntertainment
Previous Post

“দিদিকে বলেও” লাভ হয়নি, এদিকে পাকা বাড়ির মালিকের ঢুকে গেছে  আবাস যোজনার অনুদান, ভাতারের বলগোনা পঞ্চায়েতে তুমুল বিক্ষোভ 

Next Post

পরিবারের বিরোধিতা উপেক্ষা করে শিল্পপতি মহম্মদ আতিফের  সাথে নিকাহ করেন সায়লি সুরভে, ৪ সন্তানের জন্ম দেওয়ার পর এখন “ভুল” বুঝতে পেরে ফের ফিরে এলেন হিন্দু ধর্মে 

Next Post
পরিবারের বিরোধিতা উপেক্ষা করে শিল্পপতি মহম্মদ আতিফের  সাথে নিকাহ করেন সায়লি সুরভে, ৪ সন্তানের জন্ম দেওয়ার পর এখন “ভুল” বুঝতে পেরে ফের ফিরে এলেন হিন্দু ধর্মে 

পরিবারের বিরোধিতা উপেক্ষা করে শিল্পপতি মহম্মদ আতিফের  সাথে নিকাহ করেন সায়লি সুরভে, ৪ সন্তানের জন্ম দেওয়ার পর এখন "ভুল" বুঝতে পেরে ফের ফিরে এলেন হিন্দু ধর্মে 

No Result
View All Result

Recent Posts

  • “একটা কমিউনিটি জোট বাঁধলে ১ সেকেন্ডে বারোটা বাজিয়ে দেবে” : মমতার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় শুভেন্দুর বক্তব্য : “উল্টোদিকের কমিউনিটিটাও জোট বেঁধেছে” 
  • পরিবারের বিরোধিতা উপেক্ষা করে শিল্পপতি মহম্মদ আতিফের  সাথে নিকাহ করেন সায়লি সুরভে, ৪ সন্তানের জন্ম দেওয়ার পর এখন “ভুল” বুঝতে পেরে ফের ফিরে এলেন হিন্দু ধর্মে 
  • ৬৬ বছর বয়সে অন্তঃসত্ত্বা বলিউডের এই অভিনেত্রী ! 
  • “দিদিকে বলেও” লাভ হয়নি, এদিকে পাকা বাড়ির মালিকের ঢুকে গেছে  আবাস যোজনার অনুদান, ভাতারের বলগোনা পঞ্চায়েতে তুমুল বিক্ষোভ 
  • ভারতের পরাজয়ের কামনা করা শোয়েব আখতার এখন বলছেন, “ভারত টাকার জোরে বিশ্বকাপ জিতেছে, ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে” 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.